কীভাবে বুঝবেন শিশুর কৃমি হয়েছে, সমাধান কী?

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১০:৩৭ এএম

কৃমি অতি প্রচলিত একটি স্বাস্থ্য সমস্যা। আমাদের দেশে শিশুরা এ সমস্যায় বেশি ভোগে। দূষিত ও অপরিচ্ছন্ন খাদ্যদ্রব্য, মলমূত্র এবং মাটি থেকে মূলত কৃমি ছড়ায়। এ দেশে বিভিন্ন ধরনের কৃমির মধ্যে গুঁড়া কৃমি, গোলকৃমি ও ফিতা কৃমির প্রাদুর্ভাব বেশি। শিশুদের ক্ষেত্রে কৃমির ঝুঁকি বেশি থাকলেও যেকোনো বয়সের মানুষের এ সমস্যা হতে পারে।  
কৃমির সংক্রমণ সব বয়সী মানুষেরই হয়। আকারে খুব ছোট হওয়া সত্ত্বেও একটি কৃমি প্রতিদিন মানুষের অন্ত্র থেকে শূন্য দশমিক ২ মিলিলিটার রক্ত শুষে নিতে পারে। দীর্ঘদিন শরীরে কৃমি থাকলে শিশুরা অপুষ্টি ও রক্তশূন্যতায় ভোগে। কৃমির সংক্রমণের কারণে বড়রাও ভোগান্তিতে পড়ে। কৃমি-সমস্যা দূর করতে হলে প্রথমেই জানা দরকার এটি কেন হয়?

কৃমি কেন হয়?
১. বিশুদ্ধ পানি পান না করা
২. খাবারের আগে ও মলত্যাগের পর সাবান ও বিশুদ্ধ পানি দিয়ে হাত না ধোয়া 
৩. বাইরের খোলা ও অপরিচ্ছন্ন খাবার খাওয়া 
৪. খালি পায়ে চলাফেরা করা
৫. স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার না করা 
৬. সঠিক নিয়মে রান্না না করা খাবার খাওয়া 

যেভাবে বুঝবেন
১. বমি ভাব অথবা বমি হওয়া 
২. পেটে অস্বস্তি, পেটে গ্যাস হওয়া
৩. পেট ব্যথা, ক্ষুধামন্দা, বদহজম 
৪. মলদ্বারের চারপাশে চুলকানো 
৫. পাতলা পায়খানা (ডায়রিয়া) 
৬. আমাশয় (পায়খানার সাথে মিউকাস ও রক্ত যাওয়া) 
৭. দুর্বলতা ও ক্লান্তি 
৮. রক্তস্বল্পতা 
৯. ওজন কমে যাওয়া 
১০. ঘন ঘন সর্দি, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া হওয়া
১১. ত্বকে চুলকানি বা অ্যালার্জি

কৃমি হলে যা করবেন
কৃমি হলে ওষুধের মাধ্যমে দূর করা যায়। কিন্তু নানা ভুল ধারণার কারণে অনেকে কৃমির ওষুধ খেতে চান না। শিশুদেরও খাওয়াতে চান না। চিকিৎসকের পরামর্শে বয়স ও ওজন অনুযায়ী বাচ্চাকে কৃমিনাশক খাওয়াতে হবে। একই সময়ে পরিবারের অন্য সদস্যদেরও কৃমিনাশক খাওয়াতে হবে। তবে দুই বছরের নিচে কোনো শিশুকে খাওয়াতে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

কৃমি না হওয়ার জন্য যা করবেন 
১. প্রতিবার খাবারের আগে এবং টয়লেটের পর সাবান দিয়ে হাত ধুতে হবে 
২. পান করার পাশাপাশি অন্যান্য কাজে বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে 
৩. শাকসবজি, ফলমূল খাবারের আগে বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে নিতে হবে
৪. মাছ-মাংস সঠিক নিয়মে রান্না করতে হবে 
৫. স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে
৬. ব্যক্তিগত পরিচ্ছন্নতার দিকে খেয়াল দিতে হবে 
৭. নিয়মিত ছয়মাস পরপর পরিবারের সব সদস্যের একসঙ্গে কৃমিনাশক সেবন করতে হবে (কৃমির সমস্যা না থাকলেও)

যেসব ধারণা ভুল
১. চিনি ও মিষ্টি জাতীয় খাবার খেলে কৃমি হয়
২. শীতকালে, গরমকালে, আকাশে মেঘ থাকলে কৃমিনাশক খাওয়ানো যায় না
৩. গর্ভবতী মাকে কৃমিনাশক খাওয়ানো যায় না
 
লেখক: জনস্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ

আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালক জানিয়েছেন নবজাতক মৃত্যুর ঘটনা কার্বন ডাই অক্সাইডের কারণে হয়নি। এ ঘটনায় গাফিলতির প্রমাণ পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে। হাসপাতাল...
চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে মানবজাতির সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটি ছিল অ্যান্টিবায়োটিক। কিন্তু ভাবুন তো, যে ওষুধ একসময় কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছে, তা যদি হঠাৎ করেই শরীরে কাজ করা বন্ধ করে দেয়?...
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ১২৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য...
ত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হামে একজনও মারা যায়নি। তবে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ১২৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ফিফা বিশ্বকাপে স্পেনকে রুখে দিয়ে নবাগত কেপ ভার্দের চমক। আফ্রিকান দেশটির গোলকিপার ভজিনিয়ার দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ গোলশূন্য ড্র। অন্যদিকে, ১-১ সমতায় শেষ হয়েছে বেলজিয়াম-মিশর লড়াই।
ফিফা বিশ্বকাপে সৌদি আরবের চমক। সাবেক চ্যাম্পিয়ন উরুগুয়েকে ১-১ গোলে রুখে দিয়েছে এশিয়ার দলটি।
ব্রাহ্মণবাড়িয়ায় সালিস বৈঠকে  প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (৫০) নামে এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন।  সোমবার বিকেল ৬টার দিকের সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়ায় এ ঘটনা হয়।
বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক নিয়ে সমালোচনা চলছে। খেলার গতি ও ছন্দ নষ্ট হওয়ায় বিরক্ত ফুটবলার ও কোচরা। এর পেছনে বাণিজ্যিক স্বার্থ রয়েছে, যা নিয়ে নিন্দাও জানিয়েছেন অনেকেই।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর