হার্ট রিংয়ের দাম পুনর্নির্ধারণ: ২৪ আমদানিকারকের সরবরাহ বন্ধের ঘোষণা, শঙ্কা বিশেষজ্ঞদের

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১২:১০ পিএম

হার্টের সব ধরনের রিং ভারতের বাজারে মাত্র ৪০ হাজার রুপি বা ৫৫ হাজার টাকার কাছাকাছি বিক্রি হলেও দেশে প্রতিষ্ঠানভেদে তা বিক্রি হত লাখ টাকার ওপরে। এমন নৈরাজ্য বন্ধে সম্প্রতি দাম নির্ধারণ করে দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। যা কার্যকর হয় ১৬ ডিসেম্বর থেকে। এর পর থেকেই ২৭ আমদানিকারকের মধ্যে ২৪ প্রতিষ্ঠানই রিং সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এ পরিস্থিতিতে হৃদরোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে বিশেষজ্ঞদের।

এদিকে রিং ব্যবসায় কাউকে জিম্মি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। বিশেষজ্ঞ কমিটির মূল্যায়নের ভিত্তিতেই দাম পুনর্নির্ধারণ করা হয়েছে বলেও জানান কর্মকর্তারা।  

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে গত বছর হৃদরোগে আক্রান্ত ছয় হাজার ব্যক্তিকে হার্টের রিং পরানো হয়। প্রতি মাসে এ হাসপাতালে রিংয়ের চাহিদা থাকে চারশ থেকে সাড়ে চারশ। এর মধ্যে ৬০ শতাংশের বেশিই ইউরোপ থেকে আমদানি করা হয়।

দেশে করোনারি স্টেন্ট বা হার্টের রিং আমদানিকারকদের ২৭ প্রতিষ্ঠানের মধ্যে ২৪টিই ইউরোপীয় রিং আমদানি করে। আর আমেরিকা থেকে আমদানি হয় মাত্র তিনটি প্রতিষ্ঠানের রিং।

ভিডিও দেখুন:উল্লেখিত কোম্পানিসহ সব ধরনের রিং ভারতের বাজারে মাত্র ৪০ হাজার রুপি বা ৫৫ হাজার টাকার কাছাকাছি বিক্রি হলেও, দেশে প্রতিষ্ঠানভেদে তা বিক্রি হত লাখ টাকার ওপরে। এমন নৈরাজ্য বন্ধে সম্প্রতি দাম নির্ধারণ করে দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। যা কার্যকর হয় ১৬ ডিসেম্বর থেকে।

এরপরেই হার্টের রিং সরবরাহ বন্ধের ঘোষণা দেয় ইউরোপ থেকে আমদানিকারক ২৪টি প্রতিষ্ঠান। 

হাসপাতালে সেবাগ্রহীতারা বলছেন, বর্তমান বাজার ও ডলারের দামের সঙ্গে সমন্বয় রেখে হার্টের রিংয়ের দাম নির্ধারণ করে দেওয়া হোক।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, রিং সরবরাহ বন্ধ রাখার চিঠি পেয়েছেন তাঁরা।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন জানান, মাত্র তিনটি প্রতিষ্ঠান সরবরাহ করতে গেলে একটি ধস নামতে পারে। তাই সকলেরই উচিত হবে এই অচলাবস্থার অবসান করা। সকলকে নিয়ে বসে ডিজি ড্রাগের একটি ব্যবস্থা নিলেই সমাধান আসবে।

ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে, ১৩ জন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শেই দাম সমন্বয় করা হয়েছে।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল আলম বলেন, 'জীবন রক্ষাকারী পণ্য নিয়ে জিম্মি করলে ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই মূল্য বৃদ্ধির অজুহাতে সাধারণ মানুষের জীবন হুমকিতে ফেলা কাম্য নয়।'

ডেঙ্গুতে মৃত্যু কমিয়ে আনার দাবি সরকারের, তবে কমেনি উদ্বেগ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় বর্তমান সরকার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা চার ভাগের এক ভাগে নামিয়ে এনেছে।...
সারি সারি বেড ফাঁকা পড়ে আছে। আধুনিক অপারেশন থিয়েটার ও চিকিৎসা সরঞ্জাম কাজে লাগছে না। গুরুতর অসুস্থ শিশু হাসপাতালে ভর্তি হয়েও রাতে থাকতে পারে না। এমন চিত্র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৩০৩ জনে। আর একদিনে আক্রান্ত ২ হাজার ১৯৩ জন।  রোববার স্বাস্থ্য অধিদপ্তরের...
দেশে ১১৭টি অত্যাবশ্যকীয় ওষুধের বড় একটি অংশই বাজারে নেই। ফলে প্রেসক্রিপশন হাতে এক ফার্মেসি থেকে অন্য ফার্মেসিতে ছুটেও মিলছে না অত্যন্ত প্রয়োজনীয় এসব ওষুধ। উৎপাদকেরা বলছেন, দীর্ঘদিন লোকসানে থাকা অনেক...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর