ডিমেনশিয়ার ঝুঁকি কী কী? প্রতিরোধ করবেন যেভাবে

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১০:১৫ এএম

বয়স্ক মানুষের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে ডিমেনশিয়া। বর্তমানে সারা বিশ্বে ৫ কোটি মানুষ ডিমেনশিয়ায় আক্রান্ত, যা ২০৫০ সালের মধ্যে ১৫ কোটি ছাড়িয়ে যাবে। ডিমেনশিয়ার কোন সুনির্দিষ্ট বয়সসীমা নেই।

অল্প শিক্ষা, উচ্চ রক্তচাপ, শ্রবণ প্রতিবন্ধকতা, ধূমপান, স্থূলতা, বিষণ্নতা, শারীরিক নিষ্ক্রিয়তা, ডায়াবেটিস এবং কম সামাজিক যোগাযোগ - এই ৯টি কারণ ডিমেনশিয়ার ঝুঁকি হিসেবে উল্লেখ করা হয়। এর সঙ্গে আরও যেসব বিষয় যুক্ত হয়, সেগুলো হলো মদ্যপান, আঘাতমূলক মস্তিষ্কের ক্ষত (TBI) ও বায়ুদূষণ। এই কারণগুলোই ৪০ শতাংশ ক্ষেত্রে ডিমেনশিয়ার ঝুঁকি হিসেবে চিহ্নিত। এই কারণগুলো প্রতিরোধ করতে পারলে ডিমেনশিয়া প্রতিরোধ করা সম্ভব।

উচ্চ-আয়ের দেশগুলোর তুলনায় নিম্ন-আয়ের এবং মধ্যম আয়ের দেশগুলিতে (LMIC) ডিমেনশিয়ার হার বাড়ছে, কারণ জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বার্ধক্য এবং সম্ভাব্য পরিবর্তনযোগ্য ঝুঁকিগুলো বৃদ্ধি পায়।

ডিমেনশিয়া প্রতিরোধের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য:

১. চল্লিশ ও তার বেশি বয়সের মানুষের জন্য রক্তচাপের ঊর্ধ্বমান ১৩০ বা তার নিচে থাকতে হবে। উল্লেখ্য, রক্তচাপ কমানোর ওষুধকেই এখন পর্যন্ত ডিমেনশিয়া প্রতিরোধকে একমাত্র ওষুধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

২. যারা কানে কম শোনেন, তারা শ্রবণযন্ত্রের ব্যবহার নিশ্চিত করুন এবং অত্যধিক শব্দ দূষণ প্রতিরোধ করুন।

৩. ধূমপান এড়িয়ে চলুন এবং অন্যকে ধূমপান বন্ধে সহায়তা করুন।

৪. মাথায় আঘাত পাওয়াকে প্রতিরোধ করুন।

ডিমেনশিয়ার কোন সুনির্দিষ্ট বয়সসীমা নেই। ছবি: ফ্রিপিক৫. মদ্যপান সীমিত করুন। কারণ অ্যালকোহলের অপব্যবহার এবং সপ্তাহে ২১ ইউনিটের বেশি পান করলে ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ে।

৬. সকল শিশুর প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করুন।

৭. নিয়মিত ব্যায়াম এবং সুস্থ জীবনযাত্রায় অভ্যস্ত হোন।

৮. ওজন নিয়ন্ত্রণে রাখুন এবং ডায়বেটিস প্রতিরোধের নিয়মাবলি মেনে চলুন।

৯.পরিমাণ মতো ঘুম, সঠিক খাদ্যাভ্যাস এবং সুষম খাদ্যগ্রহণ নিশ্চিত করুন।

লেখক: জুনিয়র কনসালটেন্ট, বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হাসপাতাল এন্ড ওয়েলফেয়ার হোমস

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
বাইরে প্রচণ্ড রোদে বেশি সময় থাকলে যেমন হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। তেমনি পর্যাপ্ত পানি না খেলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে ডিহাইড্রেটেড হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, অনেক সময় এই দুই অবস্থার লক্ষণ একই রকম...
পার্কে হাঁটতে যাওয়া বা গাছপালার ভেতর কিছুক্ষণ সময় কাটানোর পর যদি আপনার মন একটু হালকা লাগে। সেটা কেবল অনুভূতি নয়, এর পেছনে আছে শরীরের বাস্তব পরিবর্তন। বিশেষজ্ঞদের মতে, খুব অল্প সময় প্রকৃতির মধ্যে...
অনেকেই আছেন, নিয়মিত ব্যায়াম করেন, হাঁটাহাঁটি করেন, এমনকি জিমেও যান। তারপরও শরীরের কোথাও না কোথাও ব্যথা থেকেই যায়। কখনো কোমর ব্যথা, কখনো ঘাড় শক্ত হয়ে যাওয়া, আবার কখনো কাঁধে টান। তখন আমরা ভাবি, ‘আরও...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর