অ্যাথাজাগরফোবিয়ায় কী হতে পারে?

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৯ এএম

অ্যাথাজাগরফোবিয়া এক ধরনের অযৌক্তিক ভয়। যেখানে আক্রান্ত ব্যক্তি মনে করেন, তিনি অন্য কাউকে ভুলে যাবেন। অথবা তাকে অন্যরা ভুলে যাবে বা উপেক্ষা করবে অথবা তিনি উপেক্ষিত হবেন।  এই ভুলে যাওয়ার ভয় কেউ কেউ এতো তীব্রভাবে ভোগেন যে তা ফোবিয়ার পর্যায়ে চলে যায়।

অ্যাথাজাগরফোবিয়ার কারণ
জেনেটিক কারণ: গবেষণা নির্ভর উপাত্ত বলছে নির্দিষ্ট কিছু ফোবিয়ার মত এটারও জেনেটিক প্রবণতার বৈশিষ্ট্য খুঁজে পাওয়া গেছে। যদি পরিবারে অন্য কোনো সদস্যের ফোবিয়া বা দুশ্চিন্তাজনিত অসুস্থতা থাকে, তবে ব্যক্তি বিশেষের ভয় তৈরির মাত্রা অধিক হওয়ার সম্ভাবনা প্রকট থাকে।

বাবা–মায়ের প্রভাব: সন্তানেরা মা-বাবাকে বা পরিবারে যিনি প্রধান তাঁকে যত্নআত্তি করেন। সন্তান তাঁদের আচার–আচরণকে গভীর মনোযোগের সঙ্গে নিরীক্ষণ করে এবং অবচেতনভাবেই অনুসরণ করে। এক কথায় বলা যায়, শৈশবে যদি  পরিবারের কোনো সদস্যের কারণে সন্তান ভয় পেয়ে থাকে, তবে প্রাপ্তবয়স্ক জীবনে তিনি অ্যাথাজাগরফোবিয়াতে আক্রান্ত হবেন।

দুর্ঘটনা: একজন মানুষ যদি অতীতে ট্রমাটিক অভিজ্ঞতার মধ্য দিয়ে যান। যেমন: তাকে পরিত্যাগ করা হয়েছে অথবা তিনি প্রিয়জন হারিয়েছেন। পরবর্তীতে তিনি অ্যাথাজাগরফোবিয়াতে আক্রান্ত হতে পারেন।

প্রিয়জনের ডিমেনশিয়া: আপনার প্রিয়জনকে যদি ডিমেনশিয়া বা অ্যালঝাইমারস এ ভুগতে দেখেন এবং আপনি প্রধান যত্নকারী হন, তবে আপনার অ্যাথাজাগরফোবিয়াতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে।

দীর্ঘমেয়াদি মানসিক চাপ: দীর্ঘমেয়াদি মানসিক চাপ, দুশ্চিন্তা এবং বিষণ্নতাকে উদ্দীপ্ত করে। এটা ঠিক সাপের মতো আপনাকে অস্বস্তিতে পেঁচিয়ে ধরে এবং পরবর্তীতে অ্যাথাজাগরফোবিয়া তৈরি করে।

মনে রাখা দরকার 
ভয়কে যত এড়িয়ে চলবেন, ভয় ততই কুৎসিত অজগরের মতো আপনাকে পেঁচিয়ে ধরবে। কাজেই ভয়কে মোকাবেলা করার জন্য অল্প অল্প করে ভয়ের সম্মুখীন হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করা প্রয়োজন। ঠিক এই জায়গাতেই সাইকিয়াট্রিস্ট বা চিকিৎসকদের সহযোগিতা ভালো কাজ করে।

এ ক্ষেত্রে আপনি চিকিৎসক, সাইকিয়াট্রিস্ট এর পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না। নিচের কারণগুলি থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

১. যদি ছয় মাস এর অধিক সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে ভয় পেয়ে থাকেন। 
২. অতিরিক্ত ভয়ের কারণে অনেক বেশি ভোগান্তির শিকার হন এবং যা আপনার কর্মক্ষমতা হ্রাস করছে।
৩. নির্দিষ্ট কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে অথবা বস্তুর কারণে ভয় তৈরি হচ্ছে।
৪. বাস্তব অবস্থার প্রেক্ষিতে অত্যধিক ভয় পাচ্ছেন।
৫. যখনই নির্দিষ্ট কিছু মানুষ অথবা বস্তু দেখছেন তখনি ভয়ে অস্থির হয়ে যাচ্ছেন।
৬. ভয়ের অন্য কোনো শারীরিক বা মানসিক কারণ খুঁজে না পাওয়া।

লেখক: চিকিৎসক, কাউন্সিলর, সাইকোথেরাপি প্র্যাকটিশনার। ফিনিক্স ওয়েলনেস সেন্টার, বাংলাদেশ।

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
বাইরে প্রচণ্ড রোদে বেশি সময় থাকলে যেমন হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। তেমনি পর্যাপ্ত পানি না খেলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে ডিহাইড্রেটেড হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, অনেক সময় এই দুই অবস্থার লক্ষণ একই রকম...
পার্কে হাঁটতে যাওয়া বা গাছপালার ভেতর কিছুক্ষণ সময় কাটানোর পর যদি আপনার মন একটু হালকা লাগে। সেটা কেবল অনুভূতি নয়, এর পেছনে আছে শরীরের বাস্তব পরিবর্তন। বিশেষজ্ঞদের মতে, খুব অল্প সময় প্রকৃতির মধ্যে...
অনেকেই আছেন, নিয়মিত ব্যায়াম করেন, হাঁটাহাঁটি করেন, এমনকি জিমেও যান। তারপরও শরীরের কোথাও না কোথাও ব্যথা থেকেই যায়। কখনো কোমর ব্যথা, কখনো ঘাড় শক্ত হয়ে যাওয়া, আবার কখনো কাঁধে টান। তখন আমরা ভাবি, ‘আরও...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর