ভুলে যাওয়ার দুশ্চিন্তায় খুব ভয় পাচ্ছেন? জেনে নিন প্রতিকার

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩১ এএম

মাত্রাতিরিক্ত চিন্তাকেই বলা হয় দুশ্চিন্তা। আমরা অনেকেই ভুলে যাওয়ার দুশ্চিন্তায় ভয় পেয়ে থাকি। এতে স্বাভাবিক জীবনের পাশাপাশি কাজে মন বসে না। ফলে নানা সমস্যার সৃষ্টি হয়। এই ভুলে যাওয়ার ভয় অনেক ক্ষেত্রে ফোবিয়ার পর্যায়ে চলে যায়। তবে ফোবিয়া মানে শুধু ভয় নয়। ভিত্তিহীন কারণে দুশ্চিন্তার নামই ফোবিয়া। অ্যাথাজাগরফোবিয়া এক ধরনের অযৌক্তিক ভয়। অ্যাথাজাগরফোবিয়াতে আক্রান্ত ব্যক্তি মনে করেন, তিনি অন্য কাউকে ভুলে যাবেন অথবা অন্যরা তাকে ভুলে যাবেন।  

করণীয়
১. যোগব্যায়াম এবং শ্বাসের ব্যায়াম করুন।
২. অ্যারোমা থেরাপি গ্রহণ করুন। 
৩. সুষম খাদ্য গ্রহণ করুন।
৪. নিজের জীবনের বিস্তারিত খুঁটিনাটি ডায়েরিতে লিখে রাখুন। 
৫. কীভাবে মানসিক চাপে কম থাকবেন সেটা ভাবুন। 
৬. মাইন্ডফুলনেস মেডিটেশন করুন।
৭. যে কোনো সময় সহায়তা করতে পারে, এমন একটি সাপোর্ট সিস্টেম আয়ত্তের মধ্যে রাখুন।   

চিকিৎসকের সহায়তা নিন
প্রত্যেক মানুষের জীবনে দুশ্চিন্তা বা ভয়ের মুহূর্ত থাকে। কিন্তু এটা যদি প্রাত্যহিক জীবনযাত্রার মানকে নামিয়ে ফেলে, তবে অবশ্যই মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। চিকিৎসক আপনার সমস্যা বোঝার চেষ্টা করবেন। পাশাপাশি আরও কয়েকটি বিষয়ে খেয়াল রাখবেন। যেমন:
১. কী নিয়ে আপনার দুশ্চিন্তা তৈরি হচ্ছে, সেটি আলাপ আলোচনার মাধ্যমে তিনি খুঁজে বের করার চেষ্টা করবেন। 
২. কীসের থেকে আপনার ভয় তৈরি হচ্ছে, তা খুঁজে বের করতে তিনি আপনাকে সহযোগিতা করবেন। 
৩. আপনার প্রয়োজনীয় দৈহিক পরীক্ষা-নিরীক্ষা করবেন। 
৪. অন্য কোন শারীরিক অসুস্থতা বা ওষুধের কোন পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা সেটাও দেখবেন। 
৫. প্রয়োজনে চিকিৎসক আপনার শৈশবের বেদনার ইতিহাস, পারিবারিক ইতিহাস বা অন্য কারণ আছে কিনা, যা ভুলে যাওয়ার দুশ্চিন্তায় ভয় তৈরি করছে  সেগুলো জানতে চাইবেন।

ভুক্তভোগী যেভাবে নিজের যত্ন নেবেন
প্রয়োজনে আপনার চিন্তাগুলো লিখে রাখুন। ভয় থেকে কীভাবে বের হবেন, সেটা নিয়ে আপনার বন্ধু অথবা প্রিয়জনের সঙ্গে আলাপ করুন। যাতে তারা অবস্থা বুঝে আপনাকে সহযোগিতা করতে পারে।

মানসিক চাপ কমানোর পদ্ধতি: অনেক ধরনের মানসিক চাপ কমানোর পদ্ধতি আছে। যেমন: শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, মেডিটেশন, মাইন্ডফুলনেস, স্ট্রেচিং ইত্যাদি। যা আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করে। যদি মনে করেন আপনার প্যানিক অ্যাটাক শুরু হচ্ছে, তাহলে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম চর্চা করতে পারেন। প্যানিক অ্যাটাক এবং দুশ্চিন্তা মোকাবেলা করা কঠিন  মনে হলেও নিয়মিত শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামের চর্চা আপনাকে ধীরে ধীরে  মানসিক চাপ থেকে মুক্ত হতে সাহায্য করবে।

সাপোর্ট গ্রুপ:  আশপাশে পরিচিত কোন সাপোর্ট গ্রুপ থাকলে অথবা অনলাইনে কোন সাপোর্ট গ্রুপের সঙ্গে সংযুক্ত হন। বিশেষ করে যারা অন্যের মুখোমুখি কথা বলতে ভয় পান, তাদের জন্য অনলাইন গ্রুপ সুবিধাজনক।

লেখক: চিকিৎসক, কাউন্সিলর, সাইকোথেরাপি প্র্যাকটিশনার। ফিনিক্স ওয়েলনেস সেন্টার, বাংলাদেশ।

মানসিক স্বাস্থ্যসেবায় সামাজিক কর্মীদের সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ব মানসিক...
গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
একসময় যে সাইকেডেলিক বা মস্তিষ্কে প্রভাব ফেলা ওষুধগুলোকে চিকিৎসাবিজ্ঞানের বাইরে রাখা হয়েছিল, সেগুলোই এখন আবার আলোচনায়। নতুন করে সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ‘ইবোগেইন’। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড...
বাইরে প্রচণ্ড রোদে বেশি সময় থাকলে যেমন হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। তেমনি পর্যাপ্ত পানি না খেলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে ডিহাইড্রেটেড হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, অনেক সময় এই দুই অবস্থার লক্ষণ একই রকম...
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির...
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে। বাড়তি তিন বছর সময় পেলে প্রস্তুতি জোরদারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর