বিশ্ব অটিজম সচেতনতা দিবস

অটিস্টিক শিশুদের মানবিক মর্যাদা মিলছে কতটা?

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৯:৪০ এএম

আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস। অটিজমে আক্রান্ত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে জাতিসংঘ ২০০৭ সালের ২ এপ্রিলকে বিশ্ব অটিজম সচেতনতা দিবস হিসেবে ঘোষণা করে। তখন থেকেই প্রতি বছর এই দিবসটি পালিত হয়ে আসছে।

এ বছর বিশ্ব অটিজম সচেতনতা দিবস এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পারস্পরিক তাৎপর্যপূর্ণ ইঙ্গিত বহন করছে। যেখানে সমাজের সকল মানুষের সমঅধিকারের কথা বলা হয়েছে। তাই এবার অটিজম নিয়ে ক্ষমতায়নের গল্পগুলো, চ্যালেঞ্জের গল্পগুলো এবং বিজয়ের গল্প গাঁথাকে তুলে আনবার প্রচেষ্টা নেওয়া হয়েছে। যেখানে একজন অটিজম আক্রান্ত মানুষের জীবনে স্বাস্থ্যের পাশাপাশি (এসডিজি ৩), মানসম্মত শিক্ষা (এসডিজি ৪), অর্থনৈতিক প্রবৃদ্ধি (এসডিজি ৮), এবং অসমতা হ্রাস (এসডিজি ১০) এর দিকেও লক্ষ্য রাখবার কথা উঠে এসেছে।

প্রশ্ন হল কেন এটা গুরুত্বপূর্ণ?

কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পৃথিবীতে প্রতি ১০০ জন শিশুর মধ্যে ১ জনের অটিজম আছে। শুধু তাই নয়, বৈশ্বিক চালচিত্রে ১০০ জনের মধ্যে ১জন মানুষ অটিজম স্পেট্রাম ডিসঅর্ডারের মধ্যে পড়ছেন। আমেরিকান একাডেমি অব পেডিয়েট্রিক্স এর বরাত দিয়ে বলা যায়, যুক্তরাষ্ট্রে প্রতি ৩৬ জনের মধ্যে ১ জন শিশু অটিজম এ আক্রান্ত। আরো ভয়ংকর কথা হল, অটিজমের ব্যাপকতা ২০০০ সালের পর থেকে ১৭৮ শতাংশ বেড়ে গেছে। ছেলেদের আক্রান্তের হার মেয়েদের থেকে চারগুণ বেশি। এদের মধ্যে  প্রায় ৪০ শতাংশ কথা বলতে পারেন না। যুক্তরাষ্ট্রে একজন স্বাভাবিক শিশু থেকে একজন অটিস্টিক শিশুর জন্য ৪.১ থেকে ৬.২ গুন বেশি খরচ ধরে রাখতে হয়।

ক্রমাগত এই হার কিন্তু ঊর্ধ্বমুখী। কাজেই সচেতন হওয়াটা খুবই জরুরি। অটিস্টিক আক্রান্ত শিশুর যত্নে প্রথম এগিয়ে আসে পরিবার। কিন্তু এখনো কি সমাজ এই মানুষগুলোকে এক কাতারে ফেলতে পেরেছে? কিছুদিন আগে উত্তরার মাঠে একজন অটিজম আক্রান্ত তরুণের ভোগান্তির কথা তার মা উচ্চস্বরে সংবাদমাধ্যমে প্রকাশ করেন। কিন্তু আমাদের কতটুকু বোধোদয় ঘটেছে তার জন্য? তাই নিজের চোখে আয়না ধরা প্রয়োজন। এক সময় বলা হতো এমন সন্তান পাপের ফসল। সেইখান থেকে আমরা কতটুকু আসলে এগিয়েছি? মানুষের গড় আয়ু বাড়ছে। কাজেই ধরে নেওয়া যায় অটিজম আক্রান্ত মানুষদের গড় আয়ু কিছুটা হলেও বেড়েছে। যখন বাবা-মা থাকবেন না, তখন এই মানুষগুলোর কি হবে?

বেশকিছু আবাসিক ব্যবস্থাপনার কথা শোনা যায় ইদানীং। যেখানে অটিজমে আক্রান্ত শিশু, কিশোর বা মানুষগুলোকে অর্থের বিনিময়ে রাখা হচ্ছে। এর অধিকাংশের ভেতরের গল্পই ভয়াবহ অমানবিক বললে বা পাশবিক বললে কম বলা হবে। সংবাদ মাধ্যমগুলোর দৃষ্টিপাত সেখানে কাম্য। নিরাময় অযোগ্য এই মানুষগুলোর জীবনের শেষ দিনগুলোর যত্ন কেমন হবে? অটিজম এ আক্রান্ত মানুষের প্যালিয়েটিভ কেয়ারের চাহিদা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না।

একটা সভ্য সমাজে মমতার ব্যাকরণ সভ্যতার পরিমাপের প্রথম পাঠ। সামান্য একটু যত্ন পেলে এই মানুষগুলো ও মানবিক মর্যাদা নিয়ে বাঁচতে পারে। নিরাময় অযোগ্য অটিস্টিক শিশুদেরকে নিয়ে যতটুকু বা কাজ হচ্ছে, প্রাপ্তবয়স্কদের পুনর্বাসনে সেটুকুও নেই। এই অচলায়তন ভাঙতে আর কত দিন লাগবে? কারণ যে হারে এই প্রবণতা বাড়ছে আগামীতে যদি আপনার বা আমার পরিবারে এমন একটি মানুষ আসেন তখন আমরা কি করব?

লেখক: চিকিৎসক, কাউন্সিলর, সাইকোথেরাপি প্র্যাক্টিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার, বাংলাদেশ

দেশে ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামে  আক্রান্ত হয়েছে মোট এক হাজার ৩৪২ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য...
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ২১৩ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক...
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৬৪ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের...
অবকাঠামোর অভাবে এখনো শোচনীয় দেশের মানসিক স্বাস্থ্য সেবা। পরিসংখ্যান মতে, আক্রান্তদের ৯২ শতাংশের বেশি সঠিক সেবা পান না। জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট জানিয়েছে, এ বিষয়ে সাম্প্রতিক গবেষণা না থাকায়...
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির...
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে। বাড়তি তিন বছর সময় পেলে প্রস্তুতি জোরদারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর