ডেঙ্গু হলে প্লাটিলেট বাড়াতে যেসব খাবার খেতে পারেন

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১১:২৯ এএম

ডেঙ্গু জ্বরে এরই মধ্যে আক্রান্ত রোগীরা হাসপাতালে আসছেন। ডেঙ্গু রোগীদের যেসব সমস্যা দেখা দেয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রক্তের প্লাটিলেট কমে যাওয়া। প্লাটিলেট বা অনুচক্রিকা হলো মানবদেহে থাকা তিন ধরনের রক্তকণিকার সবচেয়ে ছোটটি। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে প্লাটিলেট। এই রক্তকণিকার কারণেই শরীরের কোথাও কেটে গেলে দ্রুত রক্তক্ষরণ বন্ধ হয়।

ডেঙ্গুজ্বরে (dengue fever) আক্রান্ত মানুষের রক্তে অনুচক্রিকার (platelets) পরিমাণ হ্রাস পাওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। চিকিৎসা বিজ্ঞানে এই বিষয়ে একাধিক মত প্রচলিত আছে। মনে করা হয়, দুটি কারণে ডেঙ্গু আক্রান্তের রক্তে অনুচক্রিকার পরিমাণ হ্রাস পায় ১) ডেঙ্গু ভাইরাস অস্থি মজ্জা (bone marrow) এর প্লাটিলেট উৎপাদন প্রভাবিত করে। এর কারনে প্লাটিলেট  উৎপাদন কমে যায়। ২) ডেঙ্গুতে শরীরে কিছু অ্যান্টিবডি তৈরী হয় যা প্লাটিলেট কোষ  ধ্বংস করে।

সাধারণত বর্ষার সময়ে ডেঙ্গুর প্রকোপ বেশি থাকে। পুরানো টায়ার, লন্ড্রি ট্যাংক, ঢাকনাবিহীন চৌবাচ্চা, ড্রাম, পোষা প্রাণীর পাত্র, নির্মাণাধীন ভবনে ফেলে রাখা বোতল ও টিনের ক্যান, বাঁশ, দেয়ালে ঝুলে থাকা বোতল, পুরনো জুতা, ফুলের টব, পরিত্যক্ত খেলনা, ছাদে, বাগান পরিচর্যার জিনিসপত্র, ইটের গর্ত ও অপরিচ্ছন্ন সুইমিং পুলে এডিস মশা জন্ম নেয়। এডিস মশা স্বচ্ছ পরিষ্কার পানিতে ডিম পাড়ে। তাই ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার ডিম পাড়ার উপযোগী স্থান, ডাবের খোল, ক্যান, টায়ার, ফুলের টবে জমে থাকা পানি পরিষ্কার করতে হবে।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীরা প্লাটিলেট বাড়াতে কিছু খাবার খেতে পারেন। নিচে এ নিয়েই বিস্তারিত দেওয়া হলো—

ডাবের পানি

ডাবের পানি ডেঙ্গু জ্বর হলে শরীরে তরল পদার্থের শূন্যতা থেকে সৃষ্টি হয় ডিহাইড্রেশন। এ সময় বেশি করে ডাবের পানি পান করতে হবে।

ডালিম

ডালিম ডেঙ্গু রোগীরা প্লাটিলেট বাড়াতে নিয়মিত ডালিম খেতে পারেন। এতে রোগীর শারীরিক দূর্বলতা দূর হবে।

কমলা বা মাল্টা

কমলা বা মাল্টার রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট। এ দুটি উপাদান রক্তে প্লাটিলেট কাউন্ট বাড়াতে সাহায্য করে।

ব্রোকলি

ব্রোকলি হলো ভিটামিন কে’র একটি ভালো উৎস। অন্যদিকে ভিটামিন কে’ রক্তের প্লাটিলেট বাড়াতে সহায়তা করে। ডেঙ্গুতে আক্রান্ত হলে ব্রোকলি খেতে পারেন। এতে রক্তের প্লাটিলেট বাড়াতে সাহায্য করবে।

পেঁপে পাতার রস

মালয়েশিয়ার এশিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজির এক গবেষণায় দেখা গেছে, ডেঙ্গুর কারণে রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে গেলে পেঁপে পাতার রস তা দ্রুত বাড়াতে সাহায্য করে। রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে গেলে প্রতিদিন পেঁপে পাতার রস কিংবা পাকা পেঁপের জুস পান করুন।

লেখক: জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, মহাব্যবস্থাপক  (মেডিকেল সার্ভিসেস), এভারকেয়ার হসপিটাল, চট্টগ্রাম

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণ গেছে ১১১ জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১ হাজার ২৫২ জন। 
আগস্টে আবারও ভয়াবহ রুপে ফিরেছে ডেঙ্গু। এক মাসেই ভেঙে গেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বছরের সব রেকর্ড। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট আক্রান্ত ৩৫ হাজারের বেশি, যার মধ্যে শুধু আগস্টেই আক্রান্ত সাড়ে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর প্রাণহানি বেড়ে দাঁড়াল ৯০ জনে। আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি ৯৯৬ জন, যা একদিনে সর্বোচ্চ ভর্তির রেকর্ড। 
সারা দেশে হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। বরিশাল বিভাগে এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ হাজার। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ ও ফেনীতেও প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
তবে সেটি প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ নয়। আর্জেন্টাইন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মেসির প্রতি সম্মান জানিয়ে ঘরের মাঠের দর্শকদের সামনে মেসির জন্য একটি বিদায়ী ম্যাচ আয়োজনের কথা ভাবছে...
অন্তর্বর্তী সরকার ১৮ মাসে নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ শুক্রবার নিজের...
নিরাপত্তার অভাব, অব্যবস্থাপনা আর অনিয়মসহ নানা ভোগান্তির কারণে গাজীপুরের সাফারি পার্ক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শনার্থীরা। পার্ক কর্তৃপক্ষ বলছে, অব্যবস্থাপনা দূর করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর