বিশ্ব আপেল দিবস

জেনে নিন আপেলের নানা উপকারিতার কথা

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৯:৫৬ এএম

আপেল খেতে অনেকেই পছন্দ করেন। আজ আপেল দিবস। আপেল দিবস যুক্তরাষ্ট্রে পালন করা হলেও এই দিবসের শিকড় ইউরোপে। ১৯৯০ সালের ২১ অক্টোবর যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা কমন গ্রাউন্ড আপেলের বিভিন্ন প্রজাতির গুরুত্ব বোঝাতে দিবসটির প্রচলন করেছিল। বর্তমানে বিশ্বজুড়ে আপেল দিবস পালন করা হয়।

আপেল এমন একটি ফল, যা বছরের বেশির ভাগ সময়েই বাজারে পাওয়া যায়। আপেল একটি অনন্য পুষ্টিগুণ সমৃদ্ধ ফল। আপেল ক্যানসার, ডায়াবেটিস, হার্টের রোগসহ বিভিন্ন রোগের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা রাখে। এ ছাড়া আপনি যদি আপনার ওজন ও মস্তিষ্কের উন্নতি চান, তাহলে আপেল খেতে পারেন। নিয়মিত আপেল খেলে মস্তিষ্কের নিউরনগুলো কর্মক্ষম থাকে।

একটি ২০০ গ্রাম আপেলে আছে ১০৪ ক্যালোরি, ২৮ গ্রাম কার্ব, ৫ গ্রাম ফাইবারসহ ভিটামিন সি, পটাশিয়াম এবং ভিটামিন কে। এছাড়া আছে ম্যাংগানিজ, কপার, ভিটামিন বি১, বি২, বি৬, ভিটামিন এ এবং ই।

আসুন জেনে নি, আপেলের বিভিন্ন উপকারের কথা:

১. আপেল ফাইবার ও ভিটামিন সি এর ভালো উৎস। এ ছাড়া আপেল অ্যান্টি–অক্সিডেন্টে সমৃদ্ধ ফল। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

২. আপেলে উচ্চ ফাইবার ও পানি থাকে। ফলে পেটের গ্যাস, অ্যাসিডিটির সমস্যা দূর হয়।

৩. ওজন কমাতে সহায়তা করে আপেল।  কয়েক টুকরো আপেল খেলে দীর্ঘক্ষণ আপনার পেট ভরা থাকবে।

৪. আপেল হার্টের স্বাস্থ্য ভালো রাখে। আপেলে থাকা ফাইবার, কোলেস্টেরল কমায়।

৫. আপেল পলিফেনল সমৃদ্ধ খাবার। যা রক্তচাপ ও স্টোকের সমস্যা কমায়।

৬. অন্ত্রের স্বাস্থ্যের উপর আপনার শরীরের সুস্থতা অনেকাংশে নির্ভর করে।  অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখার কার্যকর উপাদান হল পেকটিন, যে উপাদান আপেলের মধ্যে থাকে।

৭. ডায়াবেটিসের ঝুঁকি কমায় আপেল। প্রতি সপ্তাহে কিছু আপেল খাওয়া খেলে তা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে উপকার বয়ে আনে।

৮. আপেল দাঁতের হলদেটে ভাব দূর করে। আপেল খেলে দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্যকণা দূর হয়।

৯. তবে, আপেল খাওয়ার পর ত্বকে কোনো সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।

তথ্যসূত্র: হেলথলাইন

ডেঙ্গুতে মৃত্যু কমিয়ে আনার দাবি সরকারের, তবে কমেনি উদ্বেগ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় বর্তমান সরকার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা চার ভাগের এক ভাগে নামিয়ে এনেছে।...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
দেশে মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে আক্রান্ত হয়ে আরও এক হাজার ৯৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য...
ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩২১ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর