খালি পেটে গরম পানি পান করে যে বিপদ ডেকে আনছেন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৮ পিএম

অনেকেই ঘুম থেকে ওঠে খালি পেটে কুসুম গরম পানি পান করেন। এতে ওজন নিয়ন্ত্রণ, ত্বকের সুস্থতা, হজমে সহায়তাসহ অনেক উপকারিতা পাওয়া যায়। যারা কোষ্ঠকাঠিন্য, পেট ব্যথা, ও গ্যাসের সমস্যায় ভোগেন তাদের জন্য গরম পানি খুব ভালো কাজ করে।

তবে খালি পেটে এই দারুণ উপকারী গরম পানিও কখনো কখনো বিপদ ডেকে আনতে পারে। তাই সকালে খালি পেটে পানি পানের সময়ও কিছুটা সতর্ক থাকতে হবে, জেনে নিন বিস্তারিত।

অ্যাসিড রিফ্লাক্স

খালি পেটে গরম পানি পানে অ্যাসিড রিফ্লাক্স দেখা দিতে পারে। অ্যাসিড রিফ্লাক্সের ফলে পাকস্থলীর অ্যাসিড পুনরায় খাদ্যনালিতে প্রবাহিত হয়। ফলে এ সময় বুকে জ্বালাপোড়া, বুকে ব্যথা, টক বমি এবং অন্যান্য উপসর্গ দেখা দিতে পারে।

দাঁতক্ষয়

এক মাসেরও বেশি সময় ধরে প্রতিদিন গরম পানি পান করলে দাঁত ক্ষয় হতে পারে। পানির অ্যাসিডিক নেচার বা অম্লতা এর জন্য দায়ী। পানি অতিরিক্ত গরম হলে কিংবা দাঁতে আগে থেকেই সমস্যা থাকলে পরিস্থিতি অবনতির দিকে যেতে পারে।

পেটের সমস্যা

খালি পেটে মাত্রাতিরিক্ত গরম পানি পান হজমের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। আগে থেকেই আইবিএস (ইরিটেবল বাওয়েল সিনড্রোম), বুক জ্বালা, বদহজম ইত্যাদির সমস্যা থাকলে পেট খারাপ বা পাতলা পায়খানার প্রবণতা বাড়বে।

ইলেক্ট্রোলাইট ভারসাম্যহীনতা

ইলেক্ট্রোলাইট হলো বিভিন্ন খনিজ উপাদানের সমষ্টি, যা পানিতে দ্রবীভূত হয়ে বৈদ্যুতিক শক্তি বহন করে। শরীরে এই প্রয়োজনীয় উপাদানটির ভারসাম্যহীনতা দেখা দিলে ক্লান্তি, মাংসপেশিতে টান, মাথা ঘোরানোসহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। আয়ুর্বেদ অনুসারে, খালি পেটে অতিরিক্ত গরম পানি পান করলে ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে।

ওষুধ শোষণে বাধা

আমাদের মধ্যে অনেকেই আয়রন স্বল্পতা বা অন্যান্য শারীরিক সমস্যায় ভুগে সাপ্লিমেন্টস এবং অ্যান্টিবায়োটিক সেবন করে থাকেন। কিন্তু প্রতিদিন সকালে খালি পেটে গরম পানি পানের পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে এসব ওষুধের শোষণে সমস্যা সৃষ্টি হতে পারে।

তথ্যসূত্র: দ্য হেলথ সাইট

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে। আর ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি ১ হাজার ৯৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর