যে বিরল রোগে আক্রান্তরা দিনে ২০ ঘণ্টা পর্যন্তও ঘুমান

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৩ এএম

২৪ ঘণ্টার একটি দিন–রাতে প্রায় ২০ ঘণ্টাই ঘুমিয়ে কাটান, এমন কেউ কি আছেন? হ্যাঁ আছেন। স্নায়ুর এক ধরনের বিরল রোগে আক্রান্তদের পক্ষে এত বেশি ঘুমানোটা খুবই স্বাভাবিক। ক্লেইন লেভিন সিনড্রোম নামে পরিচিত রোগে ঘটতে এ ধরনের ঘটনা।

‘স্লিপিং বিউটি সিনড্রোম’ নামেও পরিচিত এই রোগ। এ রোগটি অতিরিক্ত ঘুমের পুনরাবৃত্তি ঘটায়, প্রায়ই অস্বাভাবিক আচরণ করতে বাধ্য করে আক্রান্তদের। এর সঙ্গে রোগীদের অত্যাধিক ক্ষুধা লাগতে পারে, পরিবর্তন হতে পারে আচরণেরও। এক প্রতিবেদেন এসব তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ডা. সেরমেড মেজহের একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তিনি এই রোগের সম্পর্কে জানিয়েছেন। তাঁর কথায়, ‘যাদের মধ্যে ক্লেইন লেভিন সিনড্রোম রয়েছে তারা দিনে ২০ ঘণ্টাও ঘুমোতে পারে। এমনকি টানা এক সপ্তাহও।’

এখানেই শেষ নয়। আরও একটা উদাহরণ চমকে দেওয়ার মতোই। তিনি বলেন, ‘এমন তথ্যও রয়েছে, যেখানে কোনো ব্য়ক্তি টানা ৩২ দিনও ঘুমোতে পারেন।’

এই রোগের উপসর্গ কী? হাইপারসোমনিয়া। এর পাশাপাশি উপসর্গ দেখা যেতে পারে, মনসংযোগে ব্য়াঘাত, দ্বিধা, সারাক্ষণ একটা ঘোরের মধ্যে থাকা। আক্রান্ত ব্যক্তির আচরণগত পরিবর্তনও দেখা যায়। প্রচণ্ড মুডসুইং, সব কিছুতেই অস্বস্তি। অতিরিক্ত খুধা কিংবা যৌনকাঙ্খা। বাচ্চাদের মতো ধৈর্যের অভাব, বাস্তব থেকে দূরে সরে থাকার ইচ্ছা।

গুড ডিড ক্লিনিকের পরিচালক এবং সিনিয়র কনসালট্যান্ট নিউরোলজিস্ট ডা. চন্দ্রিল চুঘ বলেন, ক্লেইন-লেভিন সিনড্রোম একটি বিরল স্নায়বিক ব্যাধি। এর প্রধান লক্ষণ হলো হাইপারসোমনিয়ার পুনরাবৃত্তি, এতে আক্রান্তরা কয়েকদিন বা সপ্তাহ ধরে অতিরিক্ত ঘুমান। 

তিনি জানান, এই রোগ বিরল। প্রতি ১০ লাখ মানুষের মধ্যে ১ থেকে ৫ জনের ক্ষেত্রে এর প্রাদুর্ভাব দেখা যায়, সম্ভবত রোগ নির্ণয়ের অভাব বা লক্ষণগুলোর অনন্য সংমিশ্রণের কারণে যা শনাক্ত করা কঠিন করে তোলে।

ক্লেইন লেভিন সিনড্রোমে আক্রান্ত রোগীদের কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই। তবে ডা. চুঘের মতে, বেশ কয়েকটি কৌশল এই রোগ থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে। চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন ঘুমাতে পারে। ঘুমের রুটিন বজায় রাখা এবং রোগী ও পরিবারের জন্য মানসিক সহায়তা দেওয়াও কার্যকরী পদক্ষেপ হতে পারে। 

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণ গেছে ১১১ জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১ হাজার ২৫২ জন। 
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
আগস্টে আবারও ভয়াবহ রুপে ফিরেছে ডেঙ্গু। এক মাসেই ভেঙে গেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বছরের সব রেকর্ড। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট আক্রান্ত ৩৫ হাজারের বেশি, যার মধ্যে শুধু আগস্টেই আক্রান্ত সাড়ে...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
কিন্তু বিতর্ক থামেনি। উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা সামনে আসে। একপর্যায়ে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। আর তখনই ৯৯৯-এ ফোন করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
বিদেশে অবস্থান করা বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদার সঙ্গে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার সরকার। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই প্রতিশ্রুতির কথা জানায়। তবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর