জন্মগত হৃদরোগের কারণ কী? প্রতিকারের উপায় কী হতে পারে

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৫ এএম

জন্মগত হৃদ্‌রোগ হল এমন এক ধরনের হৃদ্‌রোগ, যা শিশুর জন্মের সময় থেকেই বিদ্যমান থাকে। এটি হৃৎপিণ্ডের গঠনগত সমস্যা, যা রক্তপ্রবাহের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করতে পারে।

গুরুতর জন্মগত হৃদ্‌রোগ সাধারণত জন্মের পরপরই বা জীবনের প্রথম কয়েক মাসের মধ্যেই ধরা পড়ে। লক্ষণগুলো হতে পারে:

১. ঠোঁট, জিহ্বা ও নখের রং ফ্যাকাশে বা নীলচে হয়ে যাওয়া।

২. দ্রুত শ্বাস নেওয়া।

৩. চোখ, পা কিংবা পেট ফুলে যাওয়া।

৪. খাওয়ার সময় শ্বাসকষ্ট।

৫. ওজন বৃদ্ধি না পাওয়া।

কম গুরুতর জন্মগত হৃদ্‌রোগ শিশুদের মধ্যে পরে প্রকাশ পেতে পারে, যার লক্ষণ হতে পারে:

১. সামান্য পরিশ্রমেই শ্বাসকষ্ট।

২. খুব দ্রুত ক্লান্ত হয়ে যাওয়া।

৩. ব্যায়াম বা কার্যকলাপে জ্ঞান হারানো।

৪. হাত, পা বা গোড়ালিতে ফোলাভাব।

জন্মগত হৃদরোগের কারণ

শিশুর হৃৎপিণ্ড সাধারণত গর্ভাবস্থার প্রথম ছয় সপ্তাহের মধ্যে গঠিত হয়। এই সময়ে যদি কোনো অস্বাভাবিকতা ঘটে, তাহলে জন্মগত হৃদরোগের সৃষ্টি হতে পারে। কিছু কারণ হতে পারে:

জেনেটিক সমস্যা: পরিবারে হৃদরোগের ইতিহাস থাকলে ঝুঁকি বেশি থাকে।

গর্ভকালীন সংক্রমণ: গর্ভাবস্থায় রুবেলা (জার্মান হাম) হলে শিশুর হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায়।

ডায়াবেটিস: গর্ভকালীন ডায়াবেটিস থাকলে শিশুর হৃদরোগের ঝুঁকি থাকে।

ওষুধ ও রাসায়নিক পদার্থ: কিছু ওষুধ, যেমন লিথিয়াম বা আইসোট্রেটিনোইন (ব্রণের চিকিৎসায় ব্যবহৃত) হৃদরোগের কারণ হতে পারে।

অ্যালকোহল ও ধূমপান: গর্ভাবস্থায় মদ্যপান ও ধূমপান করলে ঝুঁকি বেড়ে যায়।

সাধারণ জন্মগত হৃদরোগের ধরণ

অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট (ASD): হৃদপিণ্ডের উপরের দুই কক্ষের মধ্যে ছিদ্র।

ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট (VSD): নিচের দুই কক্ষের মধ্যে ছিদ্র।

পেটেন্ট ডাকটাস আর্টেরিওসাস (PDA): ফুসফুসের ধমনি ও মহাধমনী মধ্যে সংযোগ রয়ে যাওয়া।

টেট্রালজি অব ফ্যালট (TOF): হৃদ্‌যন্ত্রের চারটি প্রধান ত্রুটির সমন্বয়ে গঠিত।

ট্রান্সপজিশন অব দ্য গ্রেট আর্টারিজ (TGA): প্রধান ধমনীগুলোর অস্বাভাবিক অবস্থান।

জটিলতা

১. হৃদ্‌যন্ত্রের কার্যক্ষমতা হ্রাস

২. হৃদ্‌যন্ত্রের সংক্রমণ

৩. অনিয়মিত হৃৎস্পন্দন

৪. বিকাশগত সমস্যা

৫. স্ট্রোক

প্রতিরোধ ও করণীয়

গর্ভকালীন চেকআপ: গর্ভাবস্থায় নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া।

ফলিক অ্যাসিড গ্রহণ: গর্ভধারণের আগে ও পরে ফলিক অ্যাসিড গ্রহণ।

ধূমপান বন্ধ: ধূমপান ও মদ্যপান পরিহার করা।

রুবেলা টিকা গ্রহণ: গর্ভধারণের আগে রুবেলা ভ্যাকসিন নেওয়া।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ: রক্তে শর্করার মাত্রা ঠিক রাখা।

জন্মগত হৃদরোগের দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত চিকিৎসকের পরামর্শ ও সচেতনতা শিশুর সুস্থ জীবন নিশ্চিত করতে পারে। শিশুর যদি কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা দেয়, তবে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

লেখক: মিনিম্যালী ইনভেসিভ কার্ডিয়াক অ্যান্ড এওর্টিক সার্জন, জাতীয় হৃদ্‌রোগ ইন্সটিটিউট ও হাসপাতাল

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণ গেছে ১১১ জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১ হাজার ২৫২ জন। 
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
আগস্টে আবারও ভয়াবহ রুপে ফিরেছে ডেঙ্গু। এক মাসেই ভেঙে গেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বছরের সব রেকর্ড। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট আক্রান্ত ৩৫ হাজারের বেশি, যার মধ্যে শুধু আগস্টেই আক্রান্ত সাড়ে...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর