কীভাবে বুঝবেন চোখের জন্য চশমা প্রয়োজন

আপডেট : ০৭ মে ২০২৫, ০৪:৪৬ পিএম

চোখের যত্নের প্রয়োজন। কারণ চোখের দৃষ্টিশক্তি কমে গেলে বহু সমস্যার মুখোমুখি হতে হয়। চোখের প্রাথমিক সমস্যা হলো দৃষ্টিশক্তি কমে যাওয়া।

আমাদের প্রায় প্রতিদিন কম্পিউটারের স্ক্রিন দেখে কাজ করতে হয়। এতে চোখের ক্ষতি হয় বেশি। সাধারণভাবে লেখা পড়তে যদি চোখ ছোট করে দেখতে হয় বা মোবাইলে কিছু পড়তে কাছে আনতে কিংবা দূরে নিতে হয় তাহলে বুঝতে হবে চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে। চক্ষু বিশেষজ্ঞর কাছে যাওয়া প্রয়োজন।

আসুন জেনে নিন, কীভাবে বুঝবেন চশমা নেওয়ার প্রয়োজন।

১. যদি দেখেন কোনো কিছু দেখার জন্য বা কোনো লেখা পড়ার জন্য দুই চোখ একসঙ্গে করে কুঁচকে দেখতে হচ্ছে। তখন বুঝতে হবে আপনার দৃষ্টিশক্তিতে সমস্যা হচ্ছে। এভাবে ক্রমাগত দেখার ফলে চোখের ক্লান্তি দেখা দিতে পারে। এমনকি মাথাব্যথাও হতে পারে। তাই চক্ষু বিশেষজ্ঞর কাছে যাওয়া উচিত।

২. দীর্ঘসময় ধরে পড়া কিংবা স্ক্রিনের দিকে তাকানোর ফলে সাধারণভাবে মাথাব্যথা হতে পারে। তবে, অত্যধিক মাথাব্যথা দৃষ্টির সমস্যার ইঙ্গিত দিতে পারে। যদি প্রায় সময় মাথাব্যথা হয়ে থাকে, তাহলে চোখের পরীক্ষা জরুরি।

৩. অনেক সময় মানুষ অবচেতনভাবে স্পষ্টভাবে দেখার জন্য এক চোখ বন্ধ করে রাখেন। বিশেষ করে যখন দূরের কোনো কিছু দেখেন। এটি চোখের দৃষ্টি সমস্যার লক্ষণ হতে পারে।

৪. যখন কেউ টিভি কাছ থেকে দেখেন, কিংবা মুখের কাছে বই ধরে পড়েন, তখন এটি চোখের দৃষ্টি সমস্যার লক্ষণ হতে পারে। এ ক্ষেত্রে চশমা স্বাভাবিক দূরত্ব থেকে জিনিসগুলোকে স্পষ্ট দেখতে সাহায্য করতে পারে।

৫. তিন থেকে চার ফিট দূরত্বে থাকা যে কোনো কিছু যদি ঝাপসা দেখেন তবে বুঝতে হবে চোখের সমস্যা হয়েছে। আপনার চক্ষু বিশেষজ্ঞর কাছে যাওয়া উচিত।

৬. ভালো দেখা জন্য ঘন ঘন চোখ কচলানো সব সময় অ্যালার্জি বা ক্লান্তির কারণে হয় না। এটি চোখের চাপের কারণে হতে পারে। এটি শিশুদের মধ্যেই বেশি দেখা যায়। কোনও কিছু দেখার ক্ষেত্রে যদি আপনাকে প্রায়ই চোখ কচলাতে হয়, তবে আপনার চক্ষু বিশেষজ্ঞর কাছে যাওয়া জরুরি।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

ডেঙ্গুতে মৃত্যু কমিয়ে আনার দাবি সরকারের, তবে কমেনি উদ্বেগ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় বর্তমান সরকার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা চার ভাগের এক ভাগে নামিয়ে এনেছে।...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
দেশে মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে আক্রান্ত হয়ে আরও এক হাজার ৯৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য...
ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩২১ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর