বিশ্ব ক্যান্সার দিবসে অনুষ্ঠিত হলো সচেতনতামূলক সেমিনার

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০ পিএম

‘ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই সবচেয়ে বড় হাতিয়ার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার। মঙ্গলবার গুলশানের আইপিডিসি ফাইন্যান্সের কর্পোরেট অফিসে যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক সংগঠন ‘আমরা নারী’ এবং আইপিডিসি ফাইন্যান্স।

সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা ক্যান্সারের ভয়াবহতা রোধ করতে নিয়মিত স্ক্রিনিং ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের ওপর বিশেষ জোর দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) সহকারী অধ্যাপক ডা. মোঃ খাদেমুল বাশার এবং ইউনিকো হাসপাতালের হেমাটোলজি বিভাগের সহযোগী কনসালট্যান্ট ডা. তানজিনা আফরিন।

ডা. মোঃ খাদেমুল বাশার বলেন, 'ক্যান্সার এখন কেবল একটি রোগ নয়, এটি একটি বৈশ্বিক জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপন ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়। সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে অনেক ক্যান্সারই এখন নিরাময়যোগ্য।"

অন্যদিকে, রক্তরোগ বিশেষজ্ঞ ডা. তানজিনা আফরিন বলেন, 'লক্ষণ দেখা দিলেই অবহেলা না করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। দ্রুত শনাক্ত করা গেলে অনেক জটিল ক্যান্সার রোগীর জীবন বাঁচানো সম্ভব হয়।' 

অনুষ্ঠানে ‘আমরা নারী’-এর প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান বিপ্লব সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। তিনি জানান, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, অধিকার এবং নিরাপদ খাদ্যের পাশাপাশি জনস্বাস্থ্য রক্ষায় তার সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, 'খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ও মানবাধিকার—এই পাঁচটি স্তম্ভের ওপর ভিত্তি করে আমরা একটি সচেতন ও মানবিক সমাজ গড়তে চাই। পেশাজীবী ও সাধারণ মানুষকে সচেতন করার ধারাবাহিকতায় আমাদের আজকের এই আয়োজন।' 

সেমিনার আয়োজনের লক্ষ্য ছিল মূলত চারটি। প্রথমত, ক্যান্সারের প্রাথমিক লক্ষণ ও প্রতিরোধের উপায় সম্পর্কে ধারণা দেওয়ার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা। দ্বিতীয়ত, আধুনিক ও উন্নত চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা। পাশাপাশি সময়মতো রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা পরামর্শ গ্রহণের গুরুত্ব তুলে ধরা। সর্বোপরি জীবনযাপনের নেতিবাচক দিকগুলো পরিহার করে সুস্থ থাকার পরামর্শ, যেগুলো অনুসরণ করার মাধ্যমে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমানো সম্ভব। 

আইপিডিসি ফাইন্যান্সের কর্মকর্তা-কর্মচারীরা এই সেমিনারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

অবকাঠামোর অভাবে এখনো শোচনীয় দেশের মানসিক স্বাস্থ্য সেবা। পরিসংখ্যান মতে, আক্রান্তদের ৯২ শতাংশের বেশি সঠিক সেবা পান না। জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট জানিয়েছে, এ বিষয়ে সাম্প্রতিক গবেষণা না থাকায়...
গ্রামীণ নারীদের স্বাস্থ্য শিক্ষা ও ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলার উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের বামনাছড়া ফারাজীপাড়া গ্রামে এই...
বিশ্ব থাইরয়েড দিবস
সারা বিশ্বে প্রতি বছর ২৫ মে বিশ্ব থাইরয়েড দিবস পালন করা হয়। হরমোনজনিত এই সমস্যা অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কিত রোগ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০০৯ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে।
বিশ্বজুড়ে হাঁপানি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবস্থাপনা উন্নত করার জন্য গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাস্থমা (GINA) এর উদ্যোগে প্রথম ১৯৯৮ সালে বিশ্ব হাঁপানি দিবস পালিত হয়। প্রতি বছর মে মাসের প্রথম...
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির...
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে। বাড়তি তিন বছর সময় পেলে প্রস্তুতি জোরদারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর