কুড়িগ্রামে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৮:২৯ পিএম

গ্রামীণ নারীদের স্বাস্থ্য শিক্ষা ও ব্রেস্ট ক্যান্সার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলার উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের বামনাছড়া ফারাজীপাড়া গ্রামে এই সেমিনারের আয়োজন করা হয়।

‘আমরা নারী’, ‘সিওক হেলথকেয়ার’ এবং স্থানীয় ‘বামনাছড়া ইসলামীয়া গ্রাম রক্ষক সমিতি’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনার স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। উদ্যোক্তারা বলছেন, দুর্গম এলাকায় নারীদের ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতা তৈরিতে এ ধরনের প্রথম আয়োজন এটি।

বামনাছড়া ইসলামীয়া গ্রাম রক্ষক সমিতি কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ ন ম গোলাম মোহাইমেন। 

তিনি ক্যান্সার প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, 'ক্যান্সার এখন কেবল চিকিৎসার বিষয় নয়, এটি একটি বড় জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করতে পারলে এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলে অনেক ক্ষেত্রেই ক্যান্সার নিরাময় করা সম্ভব।' তিনি কোনো লক্ষণকে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম। এছাড়াও উপস্থিত ছিলেন বামনাছড়া ইসলামীয়া গ্রাম রক্ষক সমিতির সভাপতি মোঃ নুরুজ্জামান সরকার এবং কোষাধ্যক্ষ ও প্রভাষক মিনহাজুল ইসলাম।

আয়োজকদের পক্ষে ‘আমরা নারী’-এর প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান বিপ্লব বলেন, 'আমাদের সংগঠন নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য ও অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। ‘সিওক হেলথকেয়ার’ এবং ‘আমরা নারী’ যৌথভাবে সারাদেশে ক্যান্সার সচেতনতা তৈরিতে অঙ্গীকারবদ্ধ। খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ও মানবাধিকার—এই পাঁচটি স্তম্ভকে সামনে রেখে আমরা কাজ করছি।'

সেমিনারে অংশগ্রহণকারী গ্রামীণ নারীদের ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। আয়োজক সংগঠনগুলো জানায়, ভবিষ্যতে গ্রামীণ জনপদে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি আরও ব্যাপকভাবে পরিচালনা করা হবে।

উল্লেখ্য, অনুষ্ঠানের সহযোগী আয়োজক বামনাছড়া ইসলামীয়া গ্রাম রক্ষক সমিতি স্থানীয় এলাকায় নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকার স্বাস্থ্যখাতে ব্যাপক দুর্নীতি করেছে। এ সময়ে স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ, হাসপাতালের শয্যা বৃদ্ধি কিংবা নতুন ভবন...
পেটের ডান দিকে হঠাৎ তীব্র ব্যথা। ভাবছেন সাধারণ গ্যাস বা বদহজমের সমস্যা? গ্যাসের ওষুধ খেয়ে ভাবলেন কমে যাবে, কিন্তু ব্যথা কমছেই না। অবশেষে ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করাতেই জানা গেল—পেটের ভেতরে...
বরিশালে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত ২৬ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে শিশুসহ ৫২২ জন রোগী। চিকিৎসকরা বলছেন, বিশুদ্ধ পানি পান না করায় প্রকোপ বেড়েছে।...
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, ‘যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত, ট্রান্সফার বা বদলে আমি বিশ্বাস করি না। কাজ করতে হবে সততার সাথে। দুর্নীতি ঘুষ বাণিজ্য...
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির রেশ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল হিমালয়। তিব্বতে বৃহস্পতিবার অনুভূত হলো জোরালো ভূমিকম্প।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর