ক্লাব নটরডেমিয়ান্সে সেমিনার: সুস্থ জীবনের জন্য জীবনধারায় পরিবর্তনের তাগিদ

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১১:০১ পিএম

বিজ্ঞানসম্মত জীবনযাপন, রোগ প্রতিরোধ এবং সুস্থ ও দীর্ঘ জীবনলাভের গুরুত্ব তুলে ধরতে বনানীতে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডে (সিএনবিএল) এক বিশেষ স্বাস্থ্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় ক্লাবের ফাদার পিসেতো হলে হেলথ সাবকমিটির উদ্যোগে 'সায়েন্টিফিক লাইফস্টাইল এন্ড দ্য সায়েন্স অব লিভিং লংগার' শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেমিনারে ক্লাবের প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ কমিটির সদস্য, সাধারণ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যসহ শতাধিক মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোয়ান্টাম হার্ট কেয়ারের কো-অর্ডিনেটর ডা. মনিরুজ্জামান। তিনি সুস্থ ও দীর্ঘায়ু জীবনের বৈজ্ঞানিক ভিত্তি, সুষম খাদ্যাভ্যাস, শারীরিক চর্চা, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ, মেডিটেশন এবং ইতিবাচক জীবনধারার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক বিস্তারিত তুলে ধরেন। অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তনের ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।

উদ্বোধনী ও স্বাগত বক্তব্যে ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ সদস্যদের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে নিয়মিত এ ধরনের আয়োজন অব্যাহত রাখার কথা জানান। আলোচনা শেষে এক প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞের কাছ থেকে স্বাস্থ্যকর জীবনযাপন ও রোগ প্রতিরোধবিষয়ক নানা পরামর্শ নেন।

ক্লাবের ইসি মেম্বার (ফুড অ্যান্ড হেলথ) ও হেলথ সাবকমিটির দায়িত্বপ্রাপ্ত ডা. মো. জোবায়ের হোসেন জানান, সদস্য ও তাঁদের পরিবারের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ধারণা ছড়িয়ে দেওয়াই এ ধরনের আয়োজনের অন্যতম লক্ষ্য।

তিনি আরও জানান, ভবিষ্যতে অস্টিওপোরোসিস, হৃদ্‌রোগ, কিডনি ও লিভারের স্বাস্থ্য, নারী ও শিশুর স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে ধারাবাহিক সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ছুটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ সেমিনারের শেষ অংশে ছিল নৈশভোজ ও র‍্যাফেল ড্র। ক্লাব কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, এ ধরনের উদ্যোগ সদস্য ও তাঁদের পরিবারকে সুস্থ ও ইতিবাচক জীবনধারায় উদ্বুদ্ধ করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করবে।

হামে আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশ কোনো টিকাই পায়নি। আর ১৪ শতাংশ শিশু পুরো ডোজ সম্পন্ন করেনি। গত ২ বছরে টিকার ঘাটতিসহ শিশুদের অপুষ্টির কারণে বেড়েছে সংক্রমণ ও মৃত্যু। গবেষকেরা বলছেন, আক্রান্ত শিশুদের...
‘ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই সবচেয়ে বড় হাতিয়ার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার। মঙ্গলবার গুলশানের...
দেশের পুরো স্বাস্থ্যসেবা চিকিৎসা ব্যবস্থা কেন্দ্রিক হয়ে গেছে উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, রোগ যাতে না হয় সেজন্য প্রিভেন্টিভ ব্যবস্থা নেওয়া উচিত। এজন্য সবার...
কিডনি ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলনে বক্তারা 
‘কিডনি রোগের নানা ধরন ও ধাপ রয়েছে। এসব রোগে ভুগছে দেশের প্রায় দুই কোটি মানুষ। এর চিকিৎসা বেশ ব্যয়বহুল, যা বহন করার মতো আর্থিক সামর্থ্য নেই ২৫ ভাগ রোগীর।’ মঙ্গলবার কিডনি ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত...
‎বিজ্ঞানসম্মত জীবনযাপন, রোগ প্রতিরোধ এবং সুস্থ ও দীর্ঘ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরতে রাজধানীর বনানীতে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডে (সিএনবিএল) বিশেষ স্বাস্থ্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে।...
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামীকাল রোববার মজুরি বোর্ড গঠন করা হবে। এ অবস্থায় শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই।’ আজ...
নারায়ণগঞ্জের সদর উপজেলায় ‘উৎসব পরিবহন’ নামে একটি বাসের ধাক্কায় আতিক (৩০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. মাসুদ (৩৮) নামে আরেক অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার দুজন হলেন ইমরান...
লোডিং...

এলাকার খবর