আগামী ২৮ জুন সারা দেশে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল প্লাস ক্যাম্পেইন চলবে। ওই দিন ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
তিনি জানান, ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও জানান, ৬-১১ মাস বয়সী ২৮ লাখ ৩৮ হাজার ৭৯৪ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ২ কোটি ১১ লাখ ৯৭ হাজার ২২৮ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।



