বিশ্বকাপ চলাকালেই টাইব্রেকারের নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে ফিফা, কিন্তু কেন

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৬:১৫ পিএম

চলমান বিশ্বকাপে এরই মধ্যে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচটি শুরু হবে আজ রাতে। এরপর নকআউট পর্বের লড়াই মাঠে গড়াবে আগামী ২৮ জুন থেকে। তবে সেই নকআউট পর্ব শুরুর আগেই টাইব্রেকারের নিয়ম বদলানোর উদ্যোগ নিয়েছে ফিফা। 

এমনকি চলতি বিশ্বকাপেই সেই নিয়ম চালু করার জন্য ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) সঙ্গে আলোচনাও চালিয়ে যাচ্ছে ফিফা। আইএফএবির অনুমোদন পেলে, এবারের বৈশ্বিক টুর্নামেন্টেই দেখা যাবে টাইব্রেকারের নতুন নিয়ম। 

তা কোন নিয়মের পরিবর্তন আসছে? আইএফএবির বর্তমান নিয়ম অনুযায়ী, নকআউট পর্বে ম্যাচের ফল না এলে টাইব্রেকার শুরুর আগে রেফারিকে দুটি কয়েন টস করতে হয়। প্রথম টসে নির্ধারিত হয়, কোন দল আগে শট নেবে। আর দ্বিতীয় টসে নির্ধারিত হয়, মাঠের কোন প্রান্তের গোলপোস্টে পেনাল্টিগুলো নেওয়া হবে। 

এখন থেকে দুই টসের পরিবর্তে একটি টসের ব্যবস্থা রাখতে চায় ফিফা। আইএফএবির অনুমোদন পেলেই সেটি কার্যকর হবে। প্রস্তাবিত নিয়ম অনুসারে, টসে জয়ী দল যেকোনো একটি সিদ্ধান্ত নেবে। তারা আগে নাকি পরে শট নিতে চায়, অথবা কোন প্রান্তে শট নিতে চায়- এর যেকোনা একটি বেছে নিতে পারবে। এরপর অপর দল বিকল্পটি বেছে নেওয়ার সুযোগ পাবে। 

কেন এই পরিবর্তনের কথা ভাবছে ফিফা? চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ফাইনালে ম্যাচ টাইব্রেকারে গড়ালে সেখানে দুটি টসই জিতেছিল পিএসজি। এতে ফরাসি ক্লাবটি যেমন পছন্দমতো শট নেওয়ার ক্রম বেছে নেওয়ার সুযোগ পেয়েছিল, তেমনি নিজেদের দর্শকদের দিকের গোলপোস্ট বেছে নেওয়ার সুযোগটাও পেয়েছিল পিএসজি। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, দুই টসেই হারা আর্সেনাল শেষ পর্যন্ত ওই টাইব্রেকারে পিএসজির কাছে হেরেছিল।

এ ধরনের পরিস্থিতি এড়াতে দুই টস থেকে বেরিয়ে এক টসে যাওয়ার কথা ভাবছে ফিফা। তবে এটি অনুমোদন পেলে, সেটি সব ধরনের ফুটবল প্রতিযোগিতায় বাধ্যতামূলকভাব কার্যকর হবে, নাকি টুর্নামেন্ট সংশ্লিষ্ট আয়োজকদের ওপর ছেড়ে দেওয়া হবে, সেটি এখনো স্পষ্ট নয়। 

বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ শেষে এরই মধ্যে বিদায়ঘণ্টা বেজেছে ৫ দেশের। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টে অংশ নেওয়া ৪৮টি দেশের মধ্যে ১৬টি দেশকে গ্রুপ পর্ব শেষেই বিদায় নিতে হবে।...
বিশ্বকাপে মেসির পরিসংখ্যানও এখন ইতিহাসের অংশ। টানা ম্যাচে গোল করা, সর্বাধিক ম্যাচে দলের প্রথম গোল করা, সবচেয়ে বেশি বিশ্বকাপ গোলের মালিক— সব রেকর্ডই যোগ হয়েছে মেসির নামের পাশে। এমনকি ৩৫ বছরে পা...
৩১, ৩২ কিংবা ৩৩ বছর বয়সে গোল করা হয়তো সহজ। কিন্তু ৪১ পেরিয়ে যাওয়ার পর, পুরো বিশ্বের চোখ যখন রোনালদোর দিকে, তখন উঠে দাঁড়ানো অন্যরকম ব্যাপার। সেটা সবাই পারে না। রোনালদো পেরেছেন। তাই এই দুই গোলের...
সেই গল্পের শুরুটা হয়েছিল পারানা নদীর তীরবর্তী অঞ্চলের সরু গলি থেকে, যেখানে তাঁর স্বপ্নেরা খেলত ধুলো উড়িয়ে। শরীরটা ছোট্ট, কিন্তু চোখে ছিল অদ্ভুত আগুন, যেন বলের সঙ্গে কথা বলতে জানে সে।
যাচাই-বাছাই করে সাড়ে সাত হাজার অভিযোগ নতুন কমিশনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। আর বাকি আড়াই হাজার অভিযোগের সিদ্ধান্ত সরাসারি কমিশন নেবে।
দেশের অন্যতম শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান সুপার ষ্টার গ্রুপ গতকাল ২৩ জুন র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত করপোরেট ট্রান্সফরমেশন সেলিব্রেশন ও ৩৩তম অ্যানুয়াল বিজনেস প্ল্যান অনুষ্ঠানে তাদের...
শক্তিশালী থ্রি লায়ন্সদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ঘানা, যা তাদের জয়েরই সমান বলা চলে। অন্তত শেষ বাঁশি বাজার পর ঘানার ফুটবলারদের উদযাপন তা-ই বলে। ইংলিশদের এমন পারফর‍্যমান্সের পর আলোচনায় ঘানার...
ডিজিটাল লেনদেনকে আরও সহজ, সাশ্রয়ী ও সর্বজনীন করতে ‘বাংলা কিউআর’ পেমেন্ট ব্যবস্থা চালু করছে বাংলাদেশ ব্যাংক। একক কিউআর কোডের মাধ্যমে বিল, ফি ও চার্জ পরিশোধসহ ক্যাশলেস লেনদেনের সুবিধা পাবেন গ্রাহকরা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর