হবিগঞ্জে ট্রাক-পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৩

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক, পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে কাউছার মিয়া (৩২) নামের একজন নিহত হয়েছেন। তিনি পিকআপ ভ্যানের চালক ছিলেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

আপডেট : ২৫ জুন ২০২৬, ১২:৩৪ পিএম

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক, পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে কাউছার মিয়া (৩২) নামের একজন নিহত হয়েছেন। তিনি পিকআপ ভ্যানের চালক ছিলেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাউছার মিয়া নরসিংদী জেলার বেলাবো উপজেলার ভাটেরচর গ্রামের মৃত মুতি মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সকালে ঢাকাগামী একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে সিলেটগামী শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাক এবং একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক কাউছার মিয়ার মৃত্যু হয়। এছাড়া পিকআপ ভ্যানের হেলপার, অটোরিকশার চালক ও ট্রাক চালক গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

লক্ষ্মীপুরের রায়পুরায় মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গণপিটুনি নিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ মুন্না (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। পরে রাত ২টার দিকে গুরুতর আহত অবস্থায়...
কুমিল্লার নঙ্গলকোটের হাসানপুর স্টেশনে সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল ও একই সময়ে গুণবতী এলাকায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় এক ঘণ্টারও বেশি সময় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ...
উদ্বেগজনকভাবে কমে যাচ্ছে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামির মাজার পুকুরের গজারি-মাদারি প্রজাতির কাছিমের সংখ্যা ও প্রজনন হার। এর জন্য জলবায়ু পরিবর্তন, পুকুরে পলিথিন, আবর্জনা ফেলা ও সরকারি উদ্যোগের...
রকসংগীতপ্রেমীদের কাছে ব্যান্ড আর্টসেল বলতেই লিংকন ডি’কস্তা। ‘পথচলা’, ‘ধূসর সময়’ কিংবা ‘দুঃখবিলাস’-এর মতো অসাধরাণ সব গানের ভোকাল তিনি, একইসঙ্গে গিটারেও ঝড় তুলেছেন। গত ২৭ বছর ধরে এভাবেই তিনি...
কৃষি বিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সেরা প্রতিবেদকের সম্মাননা পেলেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শাহীদ আহমেদ।
দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। এবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বৃহস্পতিবার এ দর নির্ধারণ করে।
চিকিৎসা শিক্ষার আধুনিকায়ন, অগ্রগামী হাসপাতাল ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যখাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬ পেয়েছেন রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর