শিশুদের সুরক্ষার বিষয়ে উদাসীন ছিল অন্তর্বর্তী সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, শিশুদের সুরক্ষার বিষয়ে অন্তর্বর্তী সরকার উদাসীন ছিল। দেশজুড়ে ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি শুরু হয়েছে।

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৭:১৯ পিএম

শিশুদের সুরক্ষার বিষয়ে উদাসীন ছিল অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার দেশজুড়ে একযোগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

রোববার সারা দেশে একযোগে শুরু হলো ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। টিকার আওতায় আনা হচ্ছে ২ কোটি ৪০ লাখ শিশুকে। আগামী চার দিন দেশজুড়ে চলবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন।

সকালে শাহবাগে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি অন্তবর্তী সরকারের সমালোচনা করেন।   

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকারি উদ্যোগের অভাবেই দেশজুড়ে বেড়েছে হামের প্রকোপ। শিশুদের সুরক্ষার বিষয়ে উদাসীন ছিল অন্তর্বর্তী সরকার। বন্ধ ছিল সুরক্ষামূলক টিকাদান কর্মসূচি।’

এর পর ঢাকার দুই সিটি কর্পোরেশনের ১২৯টি ওয়ার্ডে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন শুরু হয়। শিশুদের সুরক্ষায় সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন ঢাকার দুই প্রশাসক।

রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি, ডায়রিয়া, হামসহ বিভিন্ন সংক্রমণের জটিলতা কমাতে এবং চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রেখে অন্ধত্ব প্রতিরোধে ভিটামিন এ শিশুদের জন্য বেশ দরকারি। অথচ গত ১৪ মাস বন্ধ ছিল ভিটামিন এ ক্যাম্পেইন।

 

 

আগস্টে আবারও ভয়াবহ রুপে ফিরেছে ডেঙ্গু। এক মাসেই ভেঙে গেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বছরের সব রেকর্ড। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট আক্রান্ত ৩৫ হাজারের বেশি, যার মধ্যে শুধু আগস্টেই আক্রান্ত সাড়ে...
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকার স্বাস্থ্যখাতে ব্যাপক দুর্নীতি করেছে। এ সময়ে স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ, হাসপাতালের শয্যা বৃদ্ধি কিংবা নতুন ভবন...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব শুক্রবার সকাল ৮টা থেকে আজ...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৬০ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর