সিরিয়ার সঙ্গে সহযোগিতা চুক্তি করল সৌদি আরব  

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম

ইয়েমেনের হুতিদের হামলার মুখে প্রতিরক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের সহযোগিতা চুক্তি করেছে সৌদি আরব ও সিরিয়া। বুধবার সৌদি রাজধানী রিয়াদ সফরকালে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। 

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, এক মাসের মধ্যে এটি তাদের দ্বিতীয় সাক্ষাৎ। বৈঠকেই দুদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সামরিক সহযোগিতার এই চুক্তিতে সই হয়। 

সামরিক চুক্তির বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, হুতিবিরোধী এই যুদ্ধের প্রেক্ষাপটে সিরিয়া সৌদি আরবকে কী ধরনের সাহায্য করতে পারে, চুক্তিটির মাধ্যমে সেই ভিত্তি তৈরি হলো। 

এর আগে, সিরীয় এক কূটনীতিক জানিয়েছিলেন, দুদেশের যেকোনো সামরিক বা অভিজ্ঞতা বিনিময় সরকারি চুক্তির মাধ্যমেই সম্পন্ন হবে। প্রতিরক্ষা ছাড়াও সিরিয়ার অভ্যন্তরীণ উন্নয়ন জোরদারে ৪০ কোটি ডলারের বেশি ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বুধবার ভোরে সৌদি কর্তৃপক্ষ রিয়াদ অঞ্চলে সম্ভাব্য বিপদের সতর্কবার্তা...
ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তেহরান প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
সাধারণ নির্বাচনে কোনো পক্ষ স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ইসরায়েলে তৈরি হয়েছে রাজনৈতিক অচলাবস্থা। বিশ্লেষকরা বলছেন, এই সংকট কাটাতে দেশটির সামনে ৪টি পথ খোলা রয়েছে। যা হলো, বিরোধী ঐক্যের জোট সরকার,...
ইরান-আমেরিকা যুদ্ধ বন্ধে আলোচনা করতে তেহরান পৌঁছেছেন কাতারের মধ্যস্থতাকারীরা। এটি এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার দোহার প্রতিনিধি দলের ইরান সফর।
নড়াইলের লোহাগড়ায় মাদক কেনার টাকা না পেয়ে বাবাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার  দুপুরে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ হত্যাকাণ্ড হয়। 
যে সব সার ডিলারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং নিয়োগে অনিয়ম হয়েছে আগামী তিন মাসের মধ্যে তাদের তদন্ত করে পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আজ বৃহস্পতিবার বিকেলে...
এক মাসের ব্যবধানে দেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আরেক দফা বেড়েছে। এবার ৬ টাকা ৩২ পয়সা বেড়ে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৮৯ টাকা ৩ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ...
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে বড় ব্যবধানে হারিয়ে প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নিয়েছেন ডেমোক্র্যাটরা। ফলে আগামী জানুয়ারি থেকে কংগ্রেসে ট্রাম্পের...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর