ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে ঝালকাঠির অধিকাংশ কমিউনিটি ক্লিনিকস্বাস্থ্যসেবা

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পিএম

সংস্কারের অভাবে বেহাল ঝালকাঠির ৩০টি কমিউনিটি ক্লিনিক। বেশিরভাগ ভবনের ছাদ ও দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা, দেবে গেছে মেঝে। ব্যবহার অনুপযোগী টয়লেট, নেই পানি সরবরাহ। ঝুঁকিপূর্ণ ভবনেই প্রতিদিন স্বাস্থ্যসেবা দিতে হচ্ছে কমিউনিটি হেলথ কেয়ার কর্মীদের। ফলে, ঝুঁকিতে পড়ছেন স্বাস্থ্যকর্মীরা, ব্যাহত হচ্ছে নিরাপদ স্বাস্থ্যসেবা।

খোঁজ নিয়ে জানা গেছে, ঝালকাঠিতে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায় নির্মিত ৯৭টি কমিউনিটি ক্লিনিকের বেশিরভাগের অবস্থাই বেহাল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খসে পড়ছে জরাজীর্ণ ভবনের ছাদ ও দেয়ালের পলেস্তারা। দেবে যাওয়া মেঝে, ভাঙা দরজা-জানালা, ব্যবহার অনুপযোগী টয়লেট ও পানির সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা। 

৩০টি কমিউনিটি ক্লিনিককে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ। বৃষ্টি ও জোয়ারে মেঝেতে পানি জমায় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। শুধু বেহাল ভবন নয়, দীর্ঘদিন প্রয়োজনীয় ওষুধ সরবরাহ বন্ধ থাকার কারণেও বিপাকে পড়ছেন স্বাস্থ্যকর্মীরা। 

ঝালকাঠির সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছে স্বাস্থ্যকর্মীরা। ভবন পুনর্নির্মাণ হলে সেবা উন্নত করা যাবে। 

ঝালকাঠির স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শৈলেন্দ্র নাথ মন্ডল জানান, বেহাল ৩০টি ক্লিনিক ভবন পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

নিরাপদ পরিবেশে সেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মাণের তাগিদ সংশ্লিষ্টদের। 

দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও নিশ্চিত হামে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে নিশ্চিত হামে একজনের এবং উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে এক হাজার ২৯৫ জনের...
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, ফিলোসপিক্যাল প্রশ্নগুলো যদি বোঝার চেষ্টা করি, তাহলে আমরা গবেষণা করার উদ্দেশ্য খুঁজে পাবো। গবেষণা আমাদেরকে শুধুমাত্র পরীক্ষায় পাস করা বা প্রমোশন দেয় না।...
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৮৯ জনে।  আর একদিনে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২১৮ জন।
মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে স্বল্পমেয়াদি, তবে তীব্র সামরিক অভিযান চালানো হতে পারে বলে উপসাগরীয় কয়েকটি আরব দেশকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এই তথ্য দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম...
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। নির্বাচনে অনিয়মের অভিযোগে ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ভোটের পরিবেশ নিশ্চিত করতে সেনা...
ময়মনসিংহের ভালুকায় ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করে আলোচনায় আসা হনুফা আক্তার সাথীকে (৩০) জামিন দিয়েছেন আদালত।
সব কিছু ঠিক থাকলে আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বগুড়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান।
লোডিং...

এলাকার খবর