গবেষণা জীবনের গতিপথ বদলে দিতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পিএম

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, ফিলোসপিক্যাল প্রশ্নগুলো যদি বোঝার চেষ্টা করি, তাহলে আমরা গবেষণা করার উদ্দেশ্য খুঁজে পাবো। গবেষণা আমাদেরকে শুধুমাত্র পরীক্ষায় পাস করা বা প্রমোশন দেয় না। গবেষণা করতে করতে আপনি এমন কিছু খুঁজে পাবেন যা আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে৷ এ কারণেই সবার এই প্রশ্নটা করা উচিত, আমি কেন রিসার্চ করছি? কী পেতে চাই? মানুষদের কী দিতে চাই?

সোমবার ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের প্রফেসর এস জি এম চৌধুরী মিলনায়তনে ডিপার্টমেন্ট অব মেডিসিন ও গ্যাস্ট্রোএন্টারোলজি ‘দ্যা রিসার্চ জার্নি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গবেষণার সবচেয়ে বড় ইমপ্যাক্ট হচ্ছে যখন সেই গবেষণা কোন দেশের বা ইন্টারন্যাশনালি কোন সাবজেক্ট-এর পলিসিতে চেইঞ্জ নিয়ে আসে। পলিসিতে একটি বাক্য বদলে যায়। সেই বাক্যের কারণে বাজেট বদলে যায়৷ সেই কারণে লাখ লাখ মানুষ নতুন ট্রিটমেন্ট পায়, যা সে আগে পেত না। রিসার্চ এর কারণে নতুন নতুন প্রোগ্রাম ডেভলেপ হয়।

তিনি আরও বলেন, এমন প্রতিকূল পরিবেশে দিনে ৫০/১০০টা রোগী দেখলে আপনার এনার্জি, মাইন্ডসেট কোন কিছুই ভালো রিসার্চ-এর জন্য আপনাকে অ্যালাউ করবেনা। আপনি ভালো আউটপুট দিতে পারবেন না। বিদেশের ডাক্তারেরা একটি ওটি তে দু’টি অপারেশন করে৷ তাদের হাতে পর্যাপ্ত সময় থাকে রোগীকে অবজার্ব করার। কিন্তু আপনাকে করতে হয় ৮টা সার্জারি, আপনি ব্যস্ত থাকেন বেস্ট সার্জারি টা করতে, রোগীকে বেস্ট সেবাটি দিতে। গবেষণায় যে পরিমাণ সময় দরকার, যে পরিবেশ দরকার আমাদের দেশের ইন্সটিটিউটগুলোতে চিকিৎসকদের সে সময়টা আমরা দিতে পারিনা বলেই তারা গবেষণা করে না।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের দেশের কোন চিকিৎসক যখন বিদেশে যায়, দেখবেন তারা আগের চেয়ে বেশি পাবলিকেশন করছে। কারণ উনাকে ওখানে ডেডিকেটেড সময় দেওয়া হয় গবেষণা করার জন্যে। গবেষণা কোন বাই প্রডাক্ট না। গবেষণা রোগী দেখার মত আরেকটি কাজ। দ্বিতীয়ত, আমরা ভাবি অনেক সংখ্যা থাকলে রিসার্চ ভালো হয়। এটি ভুল ধারণা।

তিনি বলে, একটি রিসার্চ শুধুমাত্র তার পাবলিকেশনে শেষ হয়ে যায়না। অনেকক্ষেত্রে রিসার্চ এর ইম্প্যাক্ট শুরু হয় পাবলিকেশন এর দিন থেকে। পাবলিকেশন ইম্প্যাক্টফুল জার্নির দিকে নিয়ে যায় আমাদেরকে।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মাজহারুল শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মেডিকেল এর পরিচালক ব্রিগেডিয়ার এ কে এম ফরহাদ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সোসাইটি অব মেডিসিনের আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামান প্রমুখ।

সংস্কারের অভাবে বেহাল ঝালকাঠির ৩০টি কমিউনিটি ক্লিনিক। বেশিরভাগ ভবনের ছাদ ও দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা, দেবে গেছে মেঝে। ব্যবহার অনুপযোগী টয়লেট, নেই পানি সরবরাহ। ঝুঁকিপূর্ণ ভবনেই প্রতিদিন...
দেশে হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৩৩ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ২২৭ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫৬ জন। 
হামের উপসর্গে নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার এই হিসাব জানানো হয়।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ ৩ অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে রায় বৃহস্পতিবার। 
ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে নভেম্বর মাস পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কার্য, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র বা ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার আগের...
সংরক্ষিত নারী আসন-২৩ এর উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাঁর...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর