ময়মনসিংহে ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশের পর গ্রেপ্তার সেই নারীর জামিন

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পিএম

ময়মনসিংহের ভালুকায় ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করে আলোচনায় আসা হনুফা আক্তার সাথীকে (৩০) জামিন দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে ৫০০ টাকা বন্ডে নিজ জিম্মায় তাঁকে জামিন দেওয়া হয়। আগামী ৩ নভেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করে পুলিশ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আদালত পরিদর্শক মোহা. মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত সোমবার বিকেলে সাথী আক্তারকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় ভালুকা মডেল থানা-পুলিশ।

সাথী ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেটে অবস্থিত ‘সাথী বিউটি পার্লার’-এর মালিক। তিনি স্থানীয় বাসিন্দা আমজাদ আলীর মেয়ে।

গত রোববার বেলা ২টার দিকে ‘সাথী মেকওভার’ নামের একটি ফেসবুক আইডি থেকে দুটি লাইভ ভিডিও প্রকাশ করেন সাথী আক্তার। ৫ মিনিট ২২ সেকেন্ড ও ৮ মিনিট ৮ সেকেন্ডের ওই ভিডিওতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’

ভিডিও দুটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে বিচার দাবি করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রোববার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাঁকে হেফাজতে নেয়।

তবে সাথী আক্তারের ফেসবুক লাইভে সরকারবিরোধী কোনো বক্তব্য পাননি বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে জুয়েল হোসেন নীরব নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা আবদুর রহমান শাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার...
কুমিল্লায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাসেল হোসাইন নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার কুমিল্লা ট্রাফিক পুলিশ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২৪ লাখ টাকার বেশি মূল্যের সোনার বারসহ জালাল উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকালে যশোর-বেনাপোল মহাসড়কের আফিল...
টাঙ্গাইল জেলার সদর থানাধীন করোটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুবাহী একটি পিকআপে ডাকাতির চেষ্টা করা হয়েছে। এ সময় ৯টি গরুসহ পিকআপ উদ্ধার। এ ছাড়া মো. মিজান (৫০) নামের ৩৪ মামলার এক...
নিরাপদ সড়কের জন্য চালকদের আচরণ পরিবর্তন, ফিটনেসবিহীন গাড়ির সরিয়ে দেয়ার কথা বললেই কারো কারো গাত্রদাহ শুরু হয়ে যায় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।  বুধবার দুপুরে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের পাঁচ অগ্রাধিকার খাতে বিনিয়োগ করতে জাপানি কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বুধবার টোকিওতে স্থানীয় সময় বিকেলে জেট্রো হলে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরাম...
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরুর বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। একইসঙ্গে জানিয়েছেন মালয়েশিয়ায় কর্মী যাওয়ার সম্ভাব্য...
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের সব কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম। বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও...
লোডিং...

এলাকার খবর