২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও এক প্রাণহানি

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৫:২০ পিএম

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ২৫২ জনে। 

একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৪ জন রোগী। 

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ৯৮৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম শনাক্ত হয়েছে ৯৭ জনের। 

এ নিয়ে সারা দেশে মোট হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৮৬৭ জনে। আর উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ২৮ হাজার ৬৬০ জনের শরীরে। 

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩ হাজার ৫২৮ জন। আর হাসপাতাল ছেড়ে গেছে ১ লাখ ৯৫ হাজার ৮৮ জন।

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪১৮ জনে।   একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৬২ জন নতুন রোগী। 
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ২৪৯ জনে। এ ছাড়া একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৫...
হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ২৪২ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪১২ জন। 
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ঢাকায় মৃত্যু হয়েছে ৬ জনের। জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে। একদিনে হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত নতুন রোগী ভর্তি হয়েছেন ১...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে লক্ষ্মীপুরের পাঁচটি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৯ জনের সবাই অকৃতকার্য হয়েছে।
দেশের বাজারে স্বর্ণের দামে বড় দর পতন হয়েছে। এবার প্রতি ভরি স্বর্ণে  ৫ হাজার ৪৮২ টাকা কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি -বাজুস শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকার ২২ কারখানায়  ছুটি ঘোষণা করা হয়। শনিবার সকালে কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌউরির মৃত্যুতে দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার শাহরিয়ার রেজা দীপের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  শনিবার বিকেলে ঢাকা ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ...
লোডিং...

এলাকার খবর