গামা ইরেডিয়েশন প্রযুক্তি ক্ষতিকর নয়: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, ‘গামা ইরেডিয়েশন প্রযুক্তি শুধু বাংলাদেশ না সমগ্র পৃথিবী জুড়ে বিস্তৃত। এই প্রযুক্তি ক্ষতিকারক কিছু নয়। দ্রুত-পচনশীল কৃষিপণ্য পচন রোধ করে জীবাণুমুক্ত করার জন্য এই গামা ইরেডেশন প্রযুক্তি। আমরা এটা চালু করতে যাচ্ছি।’

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পিএম

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, ‘গামা ইরেডিয়েশন প্রযুক্তি শুধু বাংলাদেশ না সমগ্র পৃথিবী জুড়ে বিস্তৃত। এই প্রযুক্তি ক্ষতিকারক কিছু নয়। দ্রুত-পচনশীল কৃষিপণ্য পচন রোধ করে জীবাণুমুক্ত করার জন্য এই গামা ইরেডেশন প্রযুক্তি। আমরা এটা চালু করতে যাচ্ছি।’

তিনি বলেন, ‘আমাদের আমের ইউরোপসহ বিশ্বব্যাপী চাহিদা রয়েছে। কিন্তু চাহিদা পূরণে আম রপ্তানি করতে হলে গুণগত মানের গ্যারান্টি থাকতে হবে। আর এই প্রযুক্তি সেই গ্যারান্টি দেবে।’

আজ শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের গামা ইরেডিয়েশন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, এই সরকার আগামী দিনের কৃষি পণ্যকে এক নম্বর রপ্তানি পণ্য হিসেবে বেছে নিয়েছে। কৃষি শক্তিশালী হলে দেশের অর্থনীতি উন্নত হবে। তাই পণ্য রপ্তানিতে আপনাদের সঠিক কর্মপরিকল্পনা থাকতে হবে।

তিনি আরও বলেন, ‘অনেক বিজ্ঞানী আমাকে বলেছেন–ক্যাপসিকয়াম, গাজর আমদানি বন্ধ করুন। আমরাও তাই চাই। যে দেশে সারা বছর কৃষি পণ্য উৎপাদন হয় সে দেশের জন্য কৃষি পণ্য আমদানি ভালো কথা না। আমরা আমদানি থেকে বেরিয়ে আসতে চাই।’

পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন–গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু, কৃষি সচিব মো. সেলিম খান, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার আবাসিক প্রতিনিধিসহ অন্যরা।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানের পরিচালক (প্রশাসন) ড. শরীফুল হক ভূঁইয়া। পরে মন্ত্রী গামা ইরেডিয়েশন সেন্টারের কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ চীনের বিভিন্ন সংস্থার প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা (এপিসিএস) স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। এ ছাড়াও রাশিয়ার বাইরে রূপপুর রসাটমের প্রথম প্রকল্প যেখানে অপারেটর...
ইমাম ও মুয়াজ্জিনদের আধুনিক কৃষি কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ করে নিরাপদ ও বিষমুক্ত খাদ্য...
কৃষকরা দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ এবং তারাই দেশ গড়ার যোদ্ধা বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষকদের সম্মান জানাতে ও অনুপ্রাণিত করতে কৃষিক্ষেত্রে নতুন উদ্ভাবন ও অসামান্য...
বাংলাদেশে মেটার একটি কার্যালয় খোলার জন্য প্রতিষ্ঠানটিকে আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
একটি প্রতিষ্ঠানে পরীক্ষার্থী মাত্র একজন, কিন্তু সেই পরীক্ষার্থীও পাস করতে পারেনি। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এমন তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের খোঁজ পাওয়া গেছে। প্রতিষ্ঠানগুলো...
সাধারণ নির্বাচনে কোনো পক্ষ স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ইসরায়েলে তৈরি হয়েছে রাজনৈতিক অচলাবস্থা। বিশ্লেষকরা বলছেন, এই সংকট কাটাতে দেশটির সামনে ৪টি পথ খোলা রয়েছে। যা হলো, বিরোধী ঐক্যের জোট সরকার,...
বাবার মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন যশোরের বেনাপোলের আফিয়া মাসুমা। এবারের এইচএসসি পরীক্ষায় এ গ্রেড অর্থাৎ জিপিএ–৪ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক ও...
বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতে ইসলামীর লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত দেশে মানবিক...
লোডিং...

এলাকার খবর