লক্ষ্মীপুরে ৫ কলেজে পাস করেনি কেউ

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পিএম

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে লক্ষ্মীপুরের পাঁচটি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৯ জনের সবাই অকৃতকার্য হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো—ফজুমিয়ার হাট হাইস্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ উদ্দিন আলোকিত কলেজ, তোরাবগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ ও ক্যামব্রিজ সিটি কলেজ।

এ বছর লক্ষ্মীপুর জেলায় এইচএসসিতে পাসের হার ৪১ দশমিক ২৯ শতাংশ। মোট ৮ হাজার ৭৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩ হাজার ৬২৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৮১ জন।

কুমিল্লা বোর্ডে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল করেছে লক্ষ্মীপুর জেলার রায়পুরে অবস্থিত প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ। ৩৭২ জনে ৩৬৮ কৃতকার্য, জিপিএ ৫ পেয়েছে ২৪ জন।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে জানা যায়, ফজুমিয়ার হাট হাইস্কুল এন্ড কলেজ ৭ জন, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ ৬ জন, বীর মুক্তিযোদ্ধা ড. মমতাজ উদ্দিন আলোকিত কলেজ ৩ জন, তোরাবগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ ২ জন, ক্যামব্রিজ সিটি কলেজ ১ জনসহ মোট ১৯ জন শিক্ষার্থীর কেউই পাস করেনি।

তোরাবগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক কামাল উদ্দিন বাহার বলেন, ‘প্রতিষ্ঠানে কোনো স্থায়ী শিক্ষক নেই। অতিথি শিক্ষক দিয়ে পাঠদান করানো হয়। শিক্ষার্থীদের পড়ালেখার প্রতিও মনোযোগের অভাব রয়েছে।’

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া জানান, যেসব কলেজ থেকে কেউ পাস করেনি, সেসব প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হবে। পরে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকার ২২ কারখানায়  ছুটি ঘোষণা করা হয়। শনিবার সকালে কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ শনিবার ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চর পিংগুলিয়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারীর মঠবী এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আবদুল মালেক (৫০) নামের স্থানীয় এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারীর মঠবী...
নেত্রকোণার কলমাকান্দায় দুই পক্ষের সংঘর্ষে বুকে টেটাবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের খাতে সালেঙ্গা গ্রামে এ ঘটনা হয়।
আজ বিশ্ব শহর দিবস। পৃথিবীর বাসযোগ্য ১৭৩টি শহরের মধ্যে রাজধানী ঢাকার অবস্থান ১৭১তম। গবেষকরা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক নিরাপত্তার অভাব, পরিবেশ দূষণ ও অপরিকল্পিত নগরায়নে বসবাসের অনুপযোগী...
দেশের বাজারে স্বর্ণের দামে বড় দর পতন হয়েছে। এবার প্রতি ভরি স্বর্ণে  ৫ হাজার ৪৮২ টাকা কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি -বাজুস শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ২৫২ জনে।  একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৪ জন রোগী। 
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌউরির মৃত্যুতে দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার শাহরিয়ার রেজা দীপের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  শনিবার বিকেলে ঢাকা ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ...
লোডিং...

এলাকার খবর