শাপলা চত্বর গণহত্যা মামলা

শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চায় আসামি পক্ষ

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১০:১৭ পিএম

রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের ওপর দ্বিতীয় দিনের শুনানি চলছে। শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চায় আসামি পক্ষ। তবে প্রথম দিনের শুনানিতে গত বৃহস্পতিবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানায় রাষ্ট্রপক্ষ।

আসামিদের মধ্যে ৩০ জনই পলাতক। 

আজ সোমবার সকালে গ্রেপ্তার ১১ জনকে হাজির করা হয় আদালতে। প্রথম দিন আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে এবং তা নিয়ে সংসদসহ বিভিন্ন স্থানে তীব্র সমালোচনার পর আজ অধিকাংশ আসামিকে হাতকড়া ও হেলমেট পরিয়ে আদালতে তোলা হয়। তবে দিপু মনি, সাংবাদিক ফারজানা রুপা ও অসুস্থ থাকায় শাহরিয়ার কবিরকে হাতকড়া পরানো হয়নি। 

হাজির অন্য আসামিদের মধ্যে আছেন– আব্দুল লতিফ সিদ্দিকী, হাসানুল হক ইনু, সাংবাদিক মোজাম্মেল বাবু।  

বিকেলে রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে জিয়াউল আহসানকে কারাগার থেকে ভার্চুয়ালি বিচারকার্যে অংশ নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে ট্রাইব্যুনাল। 

প্রসিকিউশন জানায়, ২০১৩ সালের ৫ ও ৬ মে দুদিনে ঢাকায় ৩২ জন ও নারায়ণগঞ্জে ২০ জন নিহতের ঘটনা দুই ভাগে ভাগ করে অভিযোগ দায়ের করা হয়েছে।

ট্রাইব্যুনাল আইনের তিনের দুই ধারার সেকশন সি অনুযায়ী একটি ধর্মীয় গ্রুপকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে হত্যার অভিযোগে আসামিদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দাখিল করা হয়েছে।
 
এ বিষয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘জিয়াউল আহসানের একটা কুমতলব হচ্ছে, অন্যান্য আসামির সাথে তিনি একত্রে একই ভ্যানে করে আসবেন। আজকে সকালে আমি যে রিপোর্টটা পেয়েছিলাম, তিনি কিছুতেই আসতে চান না। তিনি বরাবরের মতো আজকেও হ্যান্ডকাপ পরতে চাননি। পুলিশের সাথে দুর্বব্যবহার করছেন। অবশেষে পুলিশ তাকে যেকোনোভাবেই হোক প্রিজনভ্যানে এনেছে।’   

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আপিল করার কোনো সুযোগ নেই। তাই শেখ হাসিনা ফিরলেও আপিল করতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। আইন কর্মকর্তারা জানান, এটি বোঝা যাবে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত...
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌউরির মৃত্যুতে দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার শাহরিয়ার রেজা দীপের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  শনিবার বিকেলে ঢাকা ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ...
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ ৩ অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে রায় বৃহস্পতিবার। 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার ৬৩ শতাংশ আসামিই পলাতক। এদের অনেকে দেশে থাকলেও রয়েছে ধরাছোয়ার বাইরে। আর ইন্টারপোলের মাধ্যমে বিদেশে পলাতকদেরও গ্রেপ্তার করা...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়ানা ও ফিজির প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি বাণিজ্য ও বিনিয়োগে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারেরও...
নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করছে সরকার। এ পেশাকে বৈশ্বিক কর্মসংস্থানের অন্যতম প্রধান খাতে পরিণত করার লক্ষ্যও রয়েছে বলে জানিয়েছেন...
দেশের স্বাস্থ্যসেবায় জনবল সংকট দূর করতে প্রায় চার হাজার চিকিৎসক এবং সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। পাশাপাশি দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট...
ইনিংসে ১৬তম ওভারের ঘটনা। হাসান মাহমুদের ফোলার লেন্থের বল ডাউন দ্য উইকেট এসে খেললেন সাউথ আফ্রিকার ওপেনার অ্যাকারম্যান। সঙ্গে সঙ্গে সেই বল গিয়ে লাগে হাসানের মাথায়।
লোডিং...

এলাকার খবর