সাপের বিষের কার্যকর অ্যান্টিবডি আবিষ্কার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১০ পিএম

বেশির ভাগ সাপের বিষের বিরুদ্ধে কার্যকর একটি অ্যান্টিবডি আবিষ্কার করেছেন মার্কিন গবেষণা সংস্থা স্ক্রিপস রিসার্চের বিজ্ঞানীরা। ইঁদুরের ওপর পরীক্ষা করে দেখা গেছে, কিং কোবরা, ব্ল্যাক মাম্বার মতো সাপের বিষের বিরুদ্ধে এটি কাজ করছে। সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে অ্যান্টিবডিটি সম্পর্কে জানানো হয়েছে।

প্রতিবছর এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে এক লাখের বেশি মানুষ সাপের কামড়ের পর বিষক্রিয়ায় মারা যান। বর্তমানে বাজারে প্রচলিত একেকটি অ্যান্টিভেনম নির্দিষ্ট প্রজাতির সাপের বিষের বিরুদ্ধে কাজ করে। ফলে বিভিন্ন প্রজাতির সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য আলাদা অ্যান্টিভেনম তৈরি করতে হয়। 

তবে এবার নতুন একটি অ্যান্টিবডি আবিষ্কারের দাবি করেছেন আমেরিকার বিজ্ঞানীরা। গবেষণা সংস্থা স্ক্রিপস রিসার্চের এই বিজ্ঞানীদের দাবি, নতুন অ্যান্টিবডিটি আফ্রিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রজাতির সাপের বিষের বিরুদ্ধে সমানভাবে কাজ করে। এর নাম দেওয়া হয়েছে ‘নাইনটি ফাইভ ম্যাট ফাইভ’। 

বিজ্ঞানীরা জানান, অ্যান্টিবডিটি আবিষ্কারের সময় সাপের বিষের ইলাপিড থেকে প্রোটিনকে বিচ্ছিন্ন করা হয়। এসময় থ্রি-ফিঙ্গার টক্সিন বা থ্রিএফটিএক্স নামের এক ধরনের প্রোটিনের খোঁজ পান। এই প্রোটিন খুবই বিষাক্ত। তাই থ্রিএফটিএক্স প্রোটিনকে দুর্বল করতে গবেষণা শুরু করেন তারা। 

অবশেষে ‘নাইনটি ফাইভ ম্যাট ফাইভ’ নামে একটি অ্যান্টিবডি আবিষ্কারে সক্ষম হন, যা বিভিন্ন প্রজাতির সাপের বিষের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখতে পারে। বর্তমানে তারা সব জাতের সাপের বিষের বিরুদ্ধে কার্যকর একটি অ্যান্টিভেনম তৈরির জন্য কাজ করছেন। 

সেজন্য নাইনটি ফাইভ ম্যাট ফাইভ অ্যান্টিবডির সঙ্গে প্রচলিত বাকি ৩টি অ্যান্টিবডি মিশিয়ে একটি ককটেল অ্যান্টিভেনম তৈরির চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা। সেটি সব ধরনের সাপের বিষের বিরুদ্ধে কাজ করবে বলে আশাবাদী তারা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে কোনো মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ২৪ জনের মৃত্যু এবং ৭ হাজার ৯৭৩ জন হাসপাতালে...
জুবাইদা রহমান বলেছেন, রাজধানীকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থার কারণে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ আইসিইউ সেবা থেকে বঞ্চিত। ৬৪ জেলার মধ্যে ৩৮ জেলায় আইসিইউ নেই বলেও তিনি উল্লেখ করেন।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১৩৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে মোট মৃত্যু ১০ জন এবং আক্রান্ত ৫ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বায়ুদূষণ, ধূমপান আর পরিবেশগত নানা ঝুঁকিতে বিশ্বজুড়ে ফুসফুসের রোগ এখন বড় মহামারি। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট বা সিওপিডির মতো রোগ জনস্বাস্থ্যের জন্য বিরাট চ্যালেঞ্জ। এই...
প্রতিষ্ঠার পর থেকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, মানবিক সেবা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা...
ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ভবিষ্যতে পানি উন্নয়ন বোর্ড নয়, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। যাতে পানি নিষ্কাশনের প্রয়োজন হলে সময়মতো...
ইভেন্টটির অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান, ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং আন্তরিকভাবে সবার সঙ্গে মতবিনিময় করেন-যা পুরো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর