গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১৫৮ জন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে কোনো মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ২৪ জনের মৃত্যু এবং ৭ হাজার ৯৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৪:৪৯ পিএম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে ১৫৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, খুলনা বিভাগে ৩৪ জন ও বরিশালে বিভাগে ৩৯ জন। 

চলতি বছরে ডেঙ্গুতে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। আর ১১ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৯৭৩ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৭ হাজার ২৯১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ৬৫৮ জন চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে মোট মৃত্যু বেড়ে ৭৫৩ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ৮৪ জনের হাম শনাক্ত হয়েছে, আর মোট...
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯০ জন। চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু ২৪ এবং আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ হাজার ৭৪৭ জনে...
দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৪৫ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জনের মৃত্যু ও ৭৯৬ জনের উপসর্গ শনাক্ত হয়েছে।
হাম, ডেঙ্গু, কোভিডের প্রাদুর্ভাব মোকাবিলায় সক্ষমতা দেখিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কোভিড ডেডিকেটেড হাসপাতালের মতো হাতেগোনা কয়েকটি সরকারি প্রতিষ্ঠান। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমন...
প্রায় ছয় মাসের নিবিড় চিকিৎসা ও পরিচর্যার পর সুন্দরবনে ফিরছে একটি বাঘিনী। আগামীকাল রোববার সুন্দরবনে অবমুক্ত করা হবে। বন বিভাগ বলছে, চলতি বছরের ৩ জানুয়ারি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকায় হরিণ...
যেখানে সুইজারল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার পরিকল্পনা কিংবা কৌশল নিয়ে কথা বলার কথা, সেখানে আর্জেন্টিনা কোচকে কথা বলতে হলো রেফারি আর্জেন্টিনাকে সুবিধা দেয় কি না, সেই বিষয়ে। এ ধরনের অভিযোগ সরাসরি উড়িয়ে...
নওগাঁর সাপাহারে আমের গ্রেডিং, সর্টিং ও শোধন কেন্দ্রে চলছে কাঁচা-পাকা আম শুকানোর কাজ। প্রক্রিয়াজাত আম ব্যবহৃত হয় দেশের জুস, বেকারি, আইসক্রিম, দই ও ফুড প্রসেসিং শিল্পে। তবে দেশে আম প্রক্রিয়াজাত করার...
২৮ বছর পর বিশ্বকাপে ফিরে নরওয়েকে যেন হুট করেই ফুটবল পরাশক্তি রূপে দেখা যাচ্ছে। বিশ্বমঞ্চে দলটির এই জয়যাত্রার কারণ শুধু আর্লিং হালান্ড নন। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার চলতি টুর্নামেন্টে ইতিমধ্যে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর