মানসিক চাপ কমাতে কতটুকু ঘুমাবেন

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৫:২৯ পিএম

মানসিক চাপ কমিয়ে চনমনে ভাব আনতে পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই। ভালো ঘুম সৃজনশীলতা এবং বুদ্ধিবৃত্তিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখে। আপনার মানসিক সুস্থতাই নয়, শারীরিক স্বাস্থ্যকেও প্রভাবিত করে ঘুম। 

পর্যাপ্ত ঘুম আমাদের মস্তিষ্ককে শক্তিশালী করে। সজাগ ও মনোযোগী থাকার জন্য এর বিকল্প নেই। পর্যাপ্ত ঘুম হলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়।

এই প্রসঙ্গে বিশেষজ্ঞারা মনে করেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম দরকার। তবেই সুস্থ-সবল জীবনযাপন করা সম্ভব। না হলে পিছু নেবে হাজার রকমের জটিল অসুখ।

প্রাপ্তবয়স্কদের সুস্বাস্থ্যের জন্য প্রতি রাতে অন্তত ৭ ঘন্টা ঘুমের প্রয়োজন। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুসারে, আমেরিকার প্রাপ্তবয়স্কদের এক তৃতীয়াংশেরও বেশি নিয়মিতভাবে পর্যাপ্ত পরিমাণে ঘুমাচ্ছেন না। 

ভালো ঘুমের অভ্যাস তৈরিতে আগে থেকেই নিজেকে প্রস্তুত করতে হবে। এ ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে পারেন।

  • প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান এবং উঠুন।
  • বিছানায় যাওয়ার আগ মুহূর্তে ব্যায়াম এড়িয়ে চলুন।
  • বিকেল থেকেই নিকোটিন বা কফির মতো পানীয় এড়িয়ে চলুন।
  • অ্যালকোহলকে একদমই না বলুন।
  • ঘুমানোর ১ ঘণ্টা আগে থেকেই স্মার্টফোন বা টেলিভিশন থেকে দূরে থাকুন।
  • আপনার শোয়ার ঘর অন্ধকার এবং ঠান্ডা রাখুন।
  • ঘুমাতে যাওয়ার আগে উষ্ণ পানিতে গোসল করতে পারেন।
  • মনকে শান্ত করে এমন গান শুনুন।
গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
গরম বাড়ছে। দুপুরের রোদ যেন আগের চেয়ে আরও তীব্র। এই সময়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় থাকেন অভিভাবকেরা। শিশুরা বাইরে খেলতে যাবে কি না, রোদে গেলে অসুস্থ হবে কি না। অনেকেই তাই বাচ্চাদের ঘরের ভেতরেই আটকে...
তাপপ্রবাহ এখন আর হঠাৎ করে আসে না। বরং আগেভাগেই শুরু হয়। আর দীর্ঘ সময় ধরে থাকে। এতে সাধারণ মানুষ যেমন কষ্টে পড়ে, তেমনি হৃদরোগীদের জন্য ঝুঁকি আরও বেশি। চিকিৎসকেরা বলছেন, এই সময়টায় সামান্য অসতর্কতাও...
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ৪২ বছর বয়সী রেজওয়ান পারভেজ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় তিনি গিয়েছিলেন মাত্র কয়েক মাস আগে। রিপোর্টে সবকিছুই ছিল স্বাভাবিক। ইসিজি ঠিক, কোলেস্টেরলও নিয়ন্ত্রণে।...
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়েছে নতুন মোড়। যে দেশকে আমেরিকা বছরের পর বছর নিজের ঘনিষ্ঠ মিত্র বলে মনে করে এসেছে, সেই দেশই নাকি ইরানের কাছে পৌঁছে দিয়েছে মার্কিন ঘাঁটির গোপন তথ্য! ইরানের এমন দাবি এখন...
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর