বস কি সুবিধার না? জেনে নিন সামলানোর উপায়

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০২:৪৬ পিএম

বর্তমান বাজারে এমনিতেই চাকরি পাওয়া কঠিন। কোনোরকমে একটি চাকরি পেলেও বস যদি খিটখিটে ও রগচটা হয়, তাহলে বিষয়টি একটি কর্মীর জন্য আরও খারাপ পরিস্থিতি ডেকে আনতে পারে। তখন ক্যারিয়ারের ক্ষতির ভয়ে হয়তো আপনি কিছু বলতেও পারবেন না। তো এমন পরিস্থিতিতে কী করা উচিত? চাকরি ছেড়ে দেওয়া তো আর সব সময় সম্ভব নয়।

মার্কিন গবেষণা সংস্থা হ্যারিস পোলের একটি প্রতিবেদনে বলা হয়, ৭১ শতাংশ আমেরিকানই তাদের ক্যারিয়ারে একজন বিরক্তিকর বসের দেখা পেয়েছেন। বিরক্তিকর বসের কারণে মানসিক সমস্যাও দেখা দিতে পারে। হ্যারিস পোলের জরিপ বলছে, বিরক্তিকর বস রয়েছে এমন ৭৪ শতাংশ কর্মী ছুটির দিনেও উদ্বেগে থাকেন। 

এমন ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্যদের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর বটে। বিভিন্ন মার্কিন গবেষণা বলছে, অসংবেদনশীল বসের চাপে থাকা কর্মীরা মানসিক চাপ, বিষণ্নতা ও উদ্বেগে ভুগে থাকেন। আবার তিতিবিরক্ত হয়ে চাকরি ছেড়ে দিলেও রক্ষে নেই। গবেষকেরা বলছেন, আগের মানসিক চাপ থেকে পুরোপুরি মুক্ত হতে নাকি ২২ মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে!

এবার আসা যাক বসকে সামলানোর উপায়ে। এ ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে। এগুলো হলো:

১. আপনার বস রগচটা বা খিটখিটে হলে তাঁর বাজে আচরণের কারণ খোঁজার চেষ্টা করুন। সেইসঙ্গে নিজের ত্রুটিও খোঁজার চেষ্টা করুন। যদি নিজের কোনো ভুল পান তাহলে, আগে নিজেকে শোধরান।  

২. বসের আচরণ যেমনই হোক, পেশাদার আচরণ বজায় রাখুন। কথোপকথনের সময় কিংবা কর্মক্ষেত্রে কখনোই আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ অথবা কথা বলবেন না। এতে করে পরিস্থিতি আরও ঘোলাটে হবে। বসের বাজে ব্যবহার অনেকে স্বাভাবিকভাবে নিলেও আপনারটা নেবে না। তাই যতটা সম্ভব মার্জিত আচরণ করার চেষ্টা করুন।

৩. মনে রাখবেন, আপনার বসকে আপনার থেকেও কঠিন এবং জটিল অবস্থা সামলাতে হয় নিয়মিত। নিয়মিতই তাঁর ওপর বাড়তি অনেক ধরনের চাপ থাকে। তাঁদের আচরণে পড়তে পারে সেই চাপের প্রভাব। তাই তাঁদের দৃষ্টিকোণ থেকে ভাবার চেষ্টা করুন। তাতে হয়তো তাঁদের কড়া ব্যবহার অনেকটাই যুক্তিসংগত লাগবে।

 ৪. বস রেগে আছেন তা বুঝতে দিন তাঁকে।  হয়তো যৌক্তিক কারণেই আপনার বস রাগ দেখাচ্ছেন আপনার ওপর। এক্ষেত্রে অনেক বস অতিমাত্রায় রাগ প্রকাশ করেন, যা তার বডি ল্যাংঙ্গুয়েজে প্রকাশ পায়। সে ক্ষেত্রে বসকে বুঝতে দিন যে আপনি বুঝতে পারছেন তিনি খুব রেগে আছেন। এতে এক পর্যায়ে তার রাগ কমতে পারে। 

৫. খারাপ সময়ে সবারই উপযুক্ত সমর্থন প্রয়োজন হয়। তাই বাজে বসের কারণে চাপে থাকলে, মানসিকভাবে ইতিবাচক থাকার চেষ্টা করুন। বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান পাশাপাশি অফিসে সহকর্মীদের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তুললে যে কোনো খারাপ পরিস্থিতি মোকাবিলা করা সহজ হবে।

তথ্যসূত্র: হ্যারিস পোল, ফোর্বস, হার্ভার্ড বিজনেস রিভিউ ও দ্য মুজে 

বর্তমান বিশ্বে চাকরির বাজার খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এরইমধ্যে অনেক ক্ষেত্রে মানুষের জায়গা নিয়ে নিয়েছে। বিশ্ব অর্থনৈতিক ফোরাম বলছে, আগামী পাঁচ বছরে চাকরির বাজারে বড়...
এ দেশের অনেক মানুষই চাকরি করে জীবিকা নির্বাহ করে থাকে। ছোট হোক বা বড়, চাকরিজীবীর সংখ্যা নির্ধারণ করতে গেলে, তা বেশ বড় অঙ্কই দেখাবে নিশ্চিত। কিন্তু এই চাকরিজীবীদের মধ্যে সবাই যে পেশায় উন্নতি করতে...
তথ্যপ্রযুক্তির উন্নয়নের এই সময়ে চাকরির বাজার অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ এবং একইসঙ্গে বৈচিত্র্যপূর্ণ। তাই বর্তমান চাকরির বাজারে টিকে থাকতে এবং পদোন্নতি পেতে নির্দিষ্ট বিষয়ে দক্ষতার পাশাপাশি কিছু সফট...
একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন ফয়সাল মাহমুদ (ছদ্মনাম)। প্রতি মাসে ১০টিরও বেশি প্রকল্প চলে তাঁর বিভাগে। কাজের চাপ তাই স্বভাবতই থাকে। কিন্তু তার চেয়েও বেশি থাকে জরুরি কাজ জরুরি ভিত্তিতে শেষ...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর