শিশুর ফাস্ট ফুডের বায়না ছাড়াবেন যেভাবে

ফাস্ট ফুডের প্রতি শিশুদের আগ্রহ সব সময়ই বেশি। বাড়ির তৈরি খাবারের থেকে বাইরের খাবার তাদের কাছে একটু বেশিই প্রিয়। আর পুষ্টিকর খাবার যেন তাদের একেবারেই পছন্দ নয়। তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আপনাকে বাচ্চার জাঙ্ক ফুডের নেশা ছাড়াতে কিছুটা হলেও কঠোর হতে হবে। শিশুর ফাস্ট ফুডের বায়না ছাড়ানোর রইল কিছু কৌশল। জেনে নিন।

আপডেট : ২০ জুন ২০২৪, ০৬:৫৮ পিএম

শিশুদের স্বাস্থ্য নিয়ে সব বাবা-মায়েরাই বেশ চিন্তিত থাকেন। কারণ বাড়ির ছোট সদস্যের খাওয়া নিয়ে থাকে নানা বায়না। ঘরে খাবার খেতে চাই না, কিন্তু বাইরে বের হলে ফাস্টফুড খাওয়ার জন্য পেট খালি থাকে। বাইরে বের হলে ফুচকা, ঝালমুড়ি, ফ্রায়েড চিকেন, চিপস, আলুর চপ, বেগুনী, কিছুই যেন বাদ যায় না। ঘরোয়া খাবারের থেকে জাঙ্ক ফুডই তাদের বড্ড প্রিয়। তবে এসব খাবার তাদের স্বাস্থ্যের জন্য একেবারে ভালো নয়। তাই সন্তানের ফাস্ট ফুড নেশা ছাড়ানোর কিছু উপায়ও জেনে নিন।

নিজেরাও কম খেতে পারেন ফাস্ট ফুড
শিশুরা চারপাশে যা দেখে, তাই শেখে। বিশেষ করে বাবা-মা যা করেন, সন্তান সেটাই নকল করবে। তাই সন্তানের জন্য উদাহরণ ঠিক করতে হবে অভিভাবকদেরই। তাই আপাকেও বাইরের ভাজাভুজি বা ফাস্ট ফুড কম খেতে হবে। সন্তানের সামনে ঘরের তৈরি খাবার খাওয়ার চেষ্টা করুন। ঘরের খাবার আনন্দ সহকারে খেলে, সেটি দেখে শিশুরাও সেই খাবার খেতে আগ্রহ দেখাবে। 

বোঝাতে পারেন খাবারের পুষ্টির গুরুত্ব
একটু সময় নিয়ে সন্তানদের পুষ্টিকর খাবারের গুরুত্ব বোঝান। কোন খাবার খেলে শরীর ভালো থাকবে, আর কোনটি ক্ষতি করবে তা জানান। আর এসব খাবার খাওয়া কেন জরুরি সেটিও বোঝাতে হবে। সেই সঙ্গে তাদের সামনে তুলে ধরতে হবে জাঙ্ক ফুডের ক্ষতিকর দিকটিও। ভাজাভুজি বা ফাস্ট ফুড নিয়মিত খেলে কী হতে পারে, তা বুঝিয়ে বলুন। এসব জানলে সে নিশ্চয়ই ফাস্ট খাওয়ার জন্য আগের মতো বায়না করবে না।

ট্রিট দিয়ে জয় করতে পারেন মন
ফাস্ট ফুড থেকে শিশুদের একেবারেই দূরে রাখা সম্ভব নয়। তাই মাসে ১-২ বার ফাস্ট ফুড খাওয়ার অফার দিতেই পারেন। সেক্ষেত্রে কোনো টাস্ক ঠিক করে দিন। যেমন পরীক্ষায় ভালো করলে একদিন বাইরে খাওয়াতে নিয়ে যাবেন। অথবা তার জন্মদিনের দিন ফাস্ট ফুড খাওয়ায় ছাড় দিতে পারেন। এ ভাবে মাঝেমধ্যে ফাস্ট ফুড খেলে, রোজকার খাওয়ার রেশ কিছুটা কমতে পারে।

খুঁজতে হবে বিকল্প খাবার
মজাদার খাবার বানাতে পারেন বাড়িতেই। ঘরে সুস্বাদু স্ন্যাকস পেলে বাইরের খাবারের প্রতি আগ্রহ অনেকটাই কমে যাবে। শিশুর ফাস্ট ফুড খাওয়ার ঝোঁক কমাতে বানাতে পারেন মজার খাবার। এ ক্ষেত্রে সাহায্য নিতে পারেন ইউটিউবের। ঘরে অল্প তেলে তৈরি সুস্বাদু সব স্ন্যাকস বানাতেই পারেন শিশুর জন্য। তাহলে বাইরের খাবারের প্রতি ঝোঁক কিছুটা কমবে।

পরিচয় করাতে পারেন হেলদি স্ন্যাকসের
সন্তানের সঙ্গে রাগারাগি করে তার অভ্যাস বদলানো সম্ভব নয়। এক্ষেত্রে সন্তানের জাঙ্ক ফুড খাওয়া কমাতে তাকে হেলদি স্ন্যাকসের সঙ্গে পরিচয় করাতে পারেন। বিকেলে ফ্রায়েড চিকেন ও আইসক্রিমের পরিবর্তে দিতে পারেন ড্রাই ফ্রুট। এছাড়াও ফ্রুট সালাদ, ছোলা-মুড়ি মাখা, স্যান্ডুইচ দিতে পারেন সন্তানকে। এসব খাবার যেমন পুষ্টিতে ভরপুর তেমনই স্বাদেও অতুলনীয়। তাই এই খাবারগুলি স্ন্যাকসে পেলে জাঙ্ক ফুডের দিকে তাকাতে নাও পারে আপনার সন্তান।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
দলকে বড় জয়ের ভিত গড়ে দেওয়ার পথে শানাকা সিপিএলের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টে এর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল ৪০ বলের। ২০১৮ সালে ৪০ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন...
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
তবে সেটি প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ নয়। আর্জেন্টাইন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মেসির প্রতি সম্মান জানিয়ে ঘরের মাঠের দর্শকদের সামনে মেসির জন্য একটি বিদায়ী ম্যাচ আয়োজনের কথা ভাবছে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর