টম ক্রজের কাছে গাড়ি বিক্রি করবে না বুগাটি, কিন্তু কেন?

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৯:৩০ পিএম

হলিউড সুপারস্টার টম ক্রুজের নাম শুনলেই চোখে ভেসে ওঠে অ্যাকশন, স্টান্ট আর বিলাসবহুল জীবনযাত্রা। অভিনয়ের পাশাপাশি দামি গাড়ির প্রতি তাঁর দুর্বলতার খবরও অজানা নয় কারও। তবে এবার জানা গেল, বুগাটি নামক বিশ্বখ্যাত বিলাসবহুল গাড়ি ব্র্যান্ড থেকে নাকি টম ক্রুজকে নিষিদ্ধ করা হয়েছে। আর তার পেছনে রয়েছে ২০০৬ সালের ‘মিশন: ইম্পসিবল ৩’ সিনেমার এক প্রিমিয়ার অনুষ্ঠান।

‍বুগাটি কেন টম ক্রুজের উপর বিরক্ত?

২০০৫ সালে এক মিলিয়ন ডলারের বেশি দামের একটি বুগাটি ভেইরন কিনেছিলেন টম ক্রুজ। সেই গাড়ি নিয়েই তিনি হাজির হন ২০০৬ সালে ‘মিশন: ইম্পসিবল ৩’-এর রেড কার্পেটে। উদ্দেশ্য ছিল জমকালো উপস্থিতি।

কিন্তু সমস্যা বাঁধে গাড়ি থেকে নামানোর সময়। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও ক্যামেরার সামনে টম ক্রুজ প্রায় ৪০ সেকেন্ড ধরে গাড়ির প্যাসেঞ্জার সাইডের দরজা খুলতে ব্যর্থ হন।

ঘটনাটি ভক্ত ও সংবাদমাধ্যমে মজার হিসেবে ধরা পড়লেও, বুগাটি ব্র্যান্ড বিষয়টি একেবারেই ভালোভাবে নেয়নি। তাদের মতে, এত দামি ও প্রযুক্তিনির্ভর একটি গাড়ির সঙ্গে এই ধরনের ঘটনা ব্র্যান্ডের সম্মানের জন্য হুমকিস্বরূপ। এরপরই ব্র্যান্ড অ‍্যালেজেডলি সিদ্ধান্ত নেয়, টম ক্রুজের কাছে আর কোনো বুগাটি বিক্রি করা হবে না।

‍একমাত্র টম ক্রুজই নন

এই ‘ব্ল্যাকলিস্টে’ শুধু টম ক্রুজই নন, আছেন আরও কিছু তারকাও। ‍কিম কার্দাশিয়ান ও জাস্টিন বিবারের মতো সেলিব্রিটিদের বিরুদ্ধেও বিভিন্ন বিলাসবহুল ব্র্যান্ড নিষেধাজ্ঞা জারি করেছে। কারণ একটাই, পাবলিক প্ল্যাটফর্মে এমন কিছু আচরণ বা ব্যবহার, যা ব্র্যান্ড ইমেজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

‍বিলাসবহুল ব্র্যান্ড এত কঠোর কেন?

এই প্রশ্নের জবাবে এমপাওয়ার হেল্পলাইনের মনোবিজ্ঞানী জুহি পান্ডে বলেন, ‘মানুষ সাধারণত যেসব পণ্য সবার নাগালে নয়, সেগুলোর প্রতি বেশি আকৃষ্ট হয়। বিলাসবহুল ব্র্যান্ডগুলো এই মানসিকতাকেই কাজে লাগায়।’ তার মতে আরও যে কারণগুলো রয়েছে-

  • এই ব্র্যান্ডগুলো এমনভাবে নিজেদের উপস্থাপন করে যেন সবাই এদের পণ্য কিনতে না পারে, এমনকি যদি কারও টাকাও থাকে, তবু নয়। এই ‘নির্বাচিতের জন্য’ ভাবনাটাই এগুলোর আকর্ষণ বাড়িয়ে তোলে।
  • যে জিনিস সহজে পাওয়া যায় না, সেটার প্রতি মানুষের চাহিদা বাড়ে। মানুষ ভাবে, আমি কেন এটা পাব না? এই ‘অভাববোধ’-ই মানুষের মনে জিনিসটার আকাঙ্ক্ষা তৈরি করে।
  • বিলাসবহুল কিছু কেনার সময় ডোপামিন নামক একটি নিউরোট্রান্সমিটার মস্তিষ্কে নিঃসৃত হয়। যা আনন্দ ও প্রেরণার অনুভূতি তৈরি করে। এই কারণে এসব পণ্য কেনা মানুষের মনে তৃপ্তি ও আত্মতৃপ্তির অনুভব জাগায়।
  • উচ্চমানের কারিগরি ও নিখুঁত নকশা অনেকেই পছন্দ করেন। অনেকেই এই পণ্যগুলোতে যে শ্রম, দক্ষতা ও সময় ব্যয় হয়, তা শ্রদ্ধার চোখে দেখেন এবং সেটাই তাদের আকর্ষণ করে।

বুগাটির মতো লাক্সারি ব্র্যান্ডের কাছে শুধু গাড়ি বিক্রি নয়, বরং তাদের ব্র্যান্ড ইমেজ বজায় রাখাটাও সমান গুরুত্বপূর্ণ। তাই যখনই কেউ, সে যত বড় তারকাই হোক না কেন, সেই ইমেজে আঁচ ফেলেন, তখন তারা আর শুধু গ্রাহক থাকেন না।

টম ক্রুজের সেই দরজা না-খোলার মুহূর্ত হয়তো আমাদের কাছে হাস্যকর মনে হয়েছিল। কিন্তু বুগাটির কাছে সেটাই ছিল ‘মার্কেটিং বিপর্যয়’। আর সেখানেই নেমে আসে নিষেধাজ্ঞার তালিকা। বিলাসিতা মানেই শুধু দামি নয়। তা যেন সম্মান, রুচি আর সীমিততায় ঘেরা এক ভিন্ন জগৎ।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
 গোল উৎসব হয়েছে ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। বুকায়ো সাকার হ্যাটট্রিকে, ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড। প্রথমার্ধে ১ গোলও দিতে না পারা ফরাসিরা, দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর