৩৫ বছরের জাতীয় নির্বাচনের পালাবদল, বিতর্ক ও রাজনীতির মোড়

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৬ পিএম

১৯৯০ সালের ৬ ডিসেম্বর সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় মোড় আসে। দীর্ঘ স্বৈরশাসনের পর জনগণের প্রত্যাশা ছিল গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার। 

সেই প্রেক্ষাপটে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। অন্তর্বর্তী সরকারের অধীনে হওয়া এ নির্বাচনে প্রায় সব বড় রাজনৈতিক দল অংশ নেয়। বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করে এবং পরে সংবিধান সংশোধনের মাধ্যমে দেশে সংসদীয় শাসনব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয়।

এরপরের নির্বাচন আসে ১৯৯৬ সালে, যা ছিল রাজনৈতিক টানাপোড়েনে ভরা। ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনটি প্রধান বিরোধী দলগুলোর বর্জনের কারণে বিতর্কিত হয়ে পড়ে। আন্দোলনের মুখে সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করে সংসদ ভেঙে দেওয়া হয়।

পরে ১২ জুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আবার নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠন করে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে এটিই ছিল প্রথম জাতীয় নির্বাচন।

২০০১ সালে একই ব্যবস্থার অধীনে দ্বিতীয়বারের মতো নির্বাচন হয়। বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট জয়লাভ করে। খালেদা জিয়া দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। এ সময় দেশে জোটভিত্তিক রাজনীতির প্রভাব আরও স্পষ্ট হয়ে ওঠে।

২০০৭ সালের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশে জরুরি অবস্থা জারি হয় এবং সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার প্রায় দুই বছর দায়িত্বে থাকে। এ সময় দুর্নীতিবিরোধী অভিযানে গ্রেপ্তার হন দুই প্রধান নেত্রী, খালেদা জিয়া ও শেখ হাসিনা। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় পেয়ে সরকার গঠন করে।

২০১৪ সালের নির্বাচন হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর। নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধী দলগুলোর আন্দোলনের মধ্যে বিএনপিসহ বেশির ভাগ বিরোধী দল নির্বাচন বর্জন করে। দেড় শতাধিক আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে।

২০১৮ সালের নির্বাচনে বিএনপিসহ বিরোধী দলগুলো অংশ নেয়। তবে ভোটগ্রহণ ও ফলাফল নিয়ে নানা অভিযোগ ওঠে। আওয়ামী লীগ আবারও জয়ী হয়ে সরকার গঠন করে। নির্বাচনটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক দীর্ঘদিন ধরে আলোচিত হয়।

২০২৪ সালে অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি এ নির্বাচন বর্জন করে। আওয়ামী লীগ জয়ী হয়ে টানা মেয়াদে সরকার গঠন করে। তবে একই বছরের ৫ আগস্ট এক গণআন্দোলনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে এবং ক্ষমতার পালাবদল ঘটে।

গত ৩৫ বছরের জাতীয় নির্বাচনগুলো শুধু সরকার গঠনের প্রক্রিয়া নয়। বরং দেশের রাজনৈতিক সংস্কৃতি, অংশগ্রহণের প্রশ্ন ও আস্থার সংকটের প্রতিচ্ছবি। প্রতিটি নির্বাচনই সময়ের বাস্তবতা ও রাজনৈতিক সমীকরণকে সামনে এনেছে।

গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা। এই দুই প্রশ্ন এখনো বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে আছে।

ভোট দেওয়ার পর আঙুলে যে বেগুনি দাগটি রয়ে যায়, সেটিই অমার্জনীয় কালি। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা রক্ষায় এটি গুরুত্বপূর্ণ। কিন্তু ভোটের উচ্ছ্বাস শেষ হতেই অনেকের মনে প্রশ্ন, এই কালি উঠছে না কেন? অফিস,...
১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ভোটের ব্যালট কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত প্রতিটি ধাপে প্রার্থীর এজেন্ট এবং নিরীক্ষক উপস্থিত থাকেন। ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স লক করে গণনার জন্য প্রস্তুত...
একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট। তাই এবার ভোটের ফলাফল গণনা কিছুটা দীর্ঘ হতে পারে। সাধারণত ভোট সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে। কিন্তু এবার একই দিনে দুটি ব্যালট থাকার কারণে ভোটের সময় এক ঘণ্টা...
দেশের জাতীয় নির্বাচন উপলক্ষে চলছে সাধারণ ছুটি। পরিবারের সবার সঙ্গে সময় কাটানোর এখন যেন মোক্ষম সুযোগ। একই এলাকায় থাকা আত্মীয়-স্বজনেরা আড্ডা দিতে যেকোনো সময় হাজির হতে পারেন বাসায়। নির্বাচনী আড্ডাকে...
রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পুলিশ সাজেক এলাকা থেকে...
শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্তি পর্যালোচনার বিষয়ে দিল্লিকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বাংলাদেশ। শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা জানান ভারতের...
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ইবাদুর রহমান নামে এক অটোরিকশা চালক আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসার সুযোগ তৈরির জন্য জামায়াতকে দায়ী করেছেন পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘আজকে একটা লং ড্রাইভ করলে, একটা লং মার্চ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর