ঝটপট বানাতে পারেন চিকেনের এই আইটেমটি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫২ পিএম

দেশের জাতীয় নির্বাচন উপলক্ষে চলছে সাধারণ ছুটি। পরিবারের সবার সঙ্গে সময় কাটানোর এখন যেন মোক্ষম সুযোগ। একই এলাকায় থাকা আত্মীয়-স্বজনেরা আড্ডা দিতে যেকোনো সময় হাজির হতে পারেন বাসায়। নির্বাচনী আড্ডাকে আরও উৎসবমুখর করে তুলতে পারে মজাদার এই আইটেমটি।

ঝাল-মসলাদার, মুচমুচে আর ভেতরে নরম স্বাদ। চায়ের আড্ডা হোক বা সন্ধ্যার নাস্তা, এই পদটি টেবিলে এলে মুহূর্তেই জমে উঠবে পরিবেশ। ঘরোয়া উপকরণেই সহজে বানানো যায় ‘গ্রিন চিকেন হট শটস’। সঙ্গে থাকবে ঘরে তৈরি স্পাইসি সবুজ মেয়োনিজ ডিপ, যা স্বাদে যোগ করবে ভিন্ন মাত্রা।

উপকরণ

মসলা পেস্টের জন্য লাগবে কাঁচা মরিচ ৪-৫টি, ধনেপাতা এক মুঠো, পুদিনাপাতা এক মুঠো, রসুন ৩-৪ কোয়া, লেবুর রস ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ এবং পানি ১/৪ কাপ (প্রয়োজনমতো)।

স্পাইসি গ্রিন মেয়োনিজ ডিপ বানাতে লাগবে মেয়োনিজ ১/৩ কাপ, ফ্রেশ ক্রিম ১/৪ কাপ, লবণ ১/২ চা চামচ বা স্বাদমতো, জিরা গুঁড়া ১/২ চা-চামচ এবং আগে প্রস্তুত করা মসলা পেস্ট দেড় টেবিল চামচ।

মেরিনেশনের জন্য লাগবে দুধ ১/২ কাপ, প্রস্তুত মসলারে পেস্ট (অবশিষ্ট অংশ), লেবুর রস ১ টেবিল চামচ, লবণ ১ চা-চামচ (স্বাদমতো), গোলমরিচ গুঁড়া ১/২ চা-চামচ, হাড়ছাড়া মুরগির মাংস (১ ইঞ্চি কিউব করে কাটা) ৫০০ গ্রাম।

কোটিংয়ের জন্য লাগবে ময়দা ১ কাপ (চেলে নেওয়া), কর্নফ্লাওয়ার ১/৪ কাপ, পাপরিকা গুঁড়া ১/২ চা-চামচ, বেকিং পাউডার ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১/২ চা-চামচ, লবণ ১ চা-চামচ (স্বাদমতো), ডিম ১টি (ফেটানো), ঠান্ডা পানি (প্রয়োজনমতো) এবং ভাজার জন্য তেল।

প্রস্তুত প্রণালি

প্রথমে মসলার পেষ্ট তৈরি করতে হবে। তার জন্য গ্রাইন্ডারে কাঁচা মরিচ, ধনেপাতা, পুদিনাপাতা, রসুন, লেবুর রস, পেঁয়াজ ও পানি দিয়ে ভালোভাবে পেস্ট করে নিন। পেস্টটি মসৃণ হলে আলাদা করে রাখুন।

স্পাইসি গ্রিন মেয়োনিজ ডিপ বানান। একটি বাটিতে মেয়োনিজ, ফ্রেশ ক্রিম, লবণ, জিরা গুঁড়া এবং দেড় টেবিল চামচ মসলার পেস্ট দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। তৈরি হয়ে গেল ঝাল-মজাদার সবুজ মেয়োনিজ ডিপ। পরিবেশনের জন্য আলাদা করে রাখুন।

তারপর মুরগি মেরিনেশন করতে হবে। একটি পাত্রে দুধ, অবশিষ্ট সবুজ পেস্ট, লেবুর রস, লবণ ও গোলমরিচ গুঁড়া মিশিয়ে নিন। এতে মুরগির টুকরোগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে ঢেকে রাখুন অন্তত ২ ঘণ্টা। এতে মাংস নরম হবে এবং ভেতর পর্যন্ত মসলা ঢুকে যাবে।

এরপর কোটিং প্রস্তুত করতে হবে। তার জন্য একটি শুকনো বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার, পাপরিকা, বেকিং পাউডার, গোলমরিচ গুঁড়া ও লবণ একসঙ্গে মিশিয়ে নিন।

এবার মেরিনেট করা মুরগিতে ফেটানো ডিম মিশিয়ে নিন। তারপর প্রতিটি টুকরো শুকনো ময়দার মিশ্রণে গড়িয়ে ভালোভাবে কোট করুন। এরপর হালকা ঠান্ডা পানিতে ডুবিয়ে আবার শুকনো মিশ্রণে গড়িয়ে নিন। এতে ভাজার পর বাইরের আবরণ হবে বাড়তি মুচমুচে।

কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করুন। মাঝারি আঁচে মুরগির টুকরোগুলো সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন। অতিরিক্ত তেল ঝরিয়ে নিন।

গরম গরম ‘গ্রিন চিকেন হট শটস’ পরিবেশন করুন স্পাইসি গ্রিন মেয়োনিজ ডিপের সঙ্গে। বাইরে মচমচে, ভেতরে নরম আর ঝাঁঝালো স্বাদ।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পুলিশ সাজেক এলাকা থেকে...
শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্তি পর্যালোচনার বিষয়ে দিল্লিকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বাংলাদেশ। শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা জানান ভারতের...
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ইবাদুর রহমান নামে এক অটোরিকশা চালক আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসার সুযোগ তৈরির জন্য জামায়াতকে দায়ী করেছেন পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘আজকে একটা লং ড্রাইভ করলে, একটা লং মার্চ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর