সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৬ 

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম

রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পুলিশ সাজেক এলাকা থেকে তাদের আটক করে।

আটকরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার মো. ফারদিন এহসান হৃদয় ও ইয়াছিন, হবিগঞ্জ জেলার সুশান্ত পাল, হারুন ইসলাম তুষার ও রিয়াজ উদ্দিন ভূইয়া এবং পটুয়াখালী জেলার মো. সাইফুল ইসলাম।

আটকদের সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন।

​সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘​প্রাথমিক অনুসন্ধানে আটকদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় বলে জানা গেছে। এরমধ্যে হবিগঞ্জ জেলার ৩ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলার ২ জন এবং পটুয়াখালী জেলার ১ জন রয়েছেন।’

ওসি আরও বলেন, ‘আটকরা সাজেক যাওয়ার পথে বাঘাইহাট বাজার এলাকায় জীপ গাড়িতে জয় বাংলা বলে স্লোগান দিয়ে আসছিল। পরে স্থানীয়রা বিষয়টি জানলে পুলিশ তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্লোগান দেওয়ার বিষয়টি স্বীকার করে।’

আটকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধলিয়া খালের ভাঙনে হারিয়ে যাচ্ছে বসতভিটা, কৃষিজমি ও স্থাপনা। ঝুঁকিতে আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র সড়কও। দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা...
সপ্তাহের ব্যবধানে আবারও ভারী বৃষ্টিতে তলিয়েছে খাগড়াছড়ির দীঘিনালার নিচু এলাকা। মেরুং, কবাখালী ও বোয়ালখালীর ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। বন্ধ হয়ে গেছে লংগদু-দীঘিনালা সড়কে যান...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। ফলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সড়ক ডুবে যাওয়ায় লংগদুর সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। 
খাগড়াছড়িতে হঠাৎ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে নষ্ট হয়েছে প্রায় ২৭৮ হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। ঘর-বাড়ি হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন স্বজনদের বাড়িতে। এদিকে হবিগঞ্জে খোয়াই নদীর...
শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্তি পর্যালোচনার বিষয়ে দিল্লিকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বাংলাদেশ। শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা জানান ভারতের...
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ইবাদুর রহমান নামে এক অটোরিকশা চালক আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসার সুযোগ তৈরির জন্য জামায়াতকে দায়ী করেছেন পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘আজকে একটা লং ড্রাইভ করলে, একটা লং মার্চ...
ঠাকুরগাঁও–১ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর