১০ ঘণ্টা ঘুমিয়ে উজ্জ্বল ত্বক কাজলের, কীভাবে জানুন

আপডেট : ৩০ জুন ২০২৪, ০৬:০০ পিএম

১৯৯৩ সালে ‘বাজিগর’ মুক্তির পর হিন্দি সিনেমার দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন কাজল। দাপুটে অভিনয়ের পাশাপাশি মিষ্টি হাসিতে দিনের পর দিন দ্যুতি ছড়িয়েছেন এই অভিনেত্রী।

তবে গত কয়েক বছরে অভিনয়ের পাশাপাশি গায়ের রং নিয়েও আলোচনায় থেকেছেন কাজল। ২০০৬ সালে ‘ফানা’ মুক্তির সময় প্রথম চোখে পড়ে যে, বদলে গেছেন কাজল! শ্যামবর্ণ আর জোড়া ভ্রুতে মন কেড়ে নেয়া আগের সেই কাজল কোথায় যেন হারিয়ে গেছেন! বলিপাড়ায় গুজব, অস্ত্রোপচার করে ফর্সা হয়েছেন কাজল! 

কাজলের নিজের বক্তব্যে অবশ্য এমন কিছুর আঁচ পাওয়া যায়নি। ভারতের জনপ্রিয় ইউটিউবার রনবীরের পডকাস্টে এসেছিলেন নায়িকা। রূপের রহস্য জিজ্ঞেস করতেই হাসিতে ফেটে পড়েন অভিনেত্রী। হাসির ছলেই জানান, স্বাস্থ্যবান ত্বকের জন্য শুধু বাহ্যিক যত্নের প্রতি নজর দিলেই হবে না। অভ্যন্তরীণ যত্নও সমভাবে গুরুত্বপূর্ণ।

ত্বক ভালো রাখতে প্রচুর পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন কাজল। ছবি: ইনস্টাগ্রাম থেকে

কাজল বলেন, চল্লিশের কোঠায় একবার পৌঁছে গেলে আপনি যাই করেন না কেন, কোনো ফায়দা নেই। আপনার ভেতরে কী চলছে, সেটি বাইরে থেকে আপনাকে দেখলেই প্রকাশ পেয়ে যাবে। বলা যায়, একপ্রকার ছাপ পড়ে যায় এবং আপনি ভেতরে যেমন, সেটি বাইরে থেকে বোঝা যায়।

আসলে জানেন তো অনেক মানুষই তাদের জীবন নিয়ে সন্তুষ্ট নন। অনেকে নিজেদের জীবনের সিদ্ধান্তগুলো নিয়েও আফসোসে ভোগেন। এ সময় আপনি যদি এসব বিষয়ের সমাধান না করেন, তাহলে চল্লিশে পৌঁছাতে পৌঁছাতে তার ছাপ চেহারায় ফুটে উঠবেই। আর তাই আমি, বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুই ক্ষেত্রেই গুরুত্ব দিয়েছি, এমনটাই বলেন ‘কুছ কুছ হোতা হ্যায়’র অঞ্জলি।

এই সঙ্গে প্রচুর পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন কাজল। পাশাপাশি ভক্তদের চমকে দিয়েছেন দারুণ এক তথ্যে। তিনি বলেন, আমি প্রচুর পানি খাই। সেটিই একমাত্র মন্ত্র যা আমি মেনে চলি। আমার কাছে মনে হয়, ভালো ত্বকের জন্য এটি খুব দরকারি। এর পাশাপাশি রাতে আমি প্রায় ১০ ঘণ্টা ঘুমাই! বলুন, আপনি পারবেন এমনটি?

প্রসঙ্গত, ১৯৯২ সালে বেখুদি চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় কাজলের। ভারতীয় সিনেমায় কৃতিত্বের জন্য এ পর্যন্ত ছয়টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন তিনি।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর