কোন ত্বকের জন্য কেমন শিট মাস্ক, জানুন

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৪:২৩ পিএম

রূপচর্চায় এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে শিট মাস্ক। তবে এর ব্যবহার একেবারে নতুন নয়। চটজলদি ত্বকে উজ্জ্বলতা এনে দিতে বেশ কার্যকরী এই মাস্ক। ত্বক তৈলাক্ত, শুষ্ক বা সংবেদী যেমনই হোক না কেন, ব্যবহার করতে পারবেন শিট মাস্ক। তবে ত্বক অনুযায়ী আলাদা আলাদা শিট মাস্ক রয়েছে। ত্বক বুঝে এবং প্রয়োজন অনুযায়ী শিট মাস্ক ব্যবহার করতে পারবেন। আর মাত্র ১৫ মিনিটেই মিলবে ত্বকের দৃশ্যমান পরিবর্তন। এই পর্বে রয়েছে শিট মাস্কের প্রধান তিন উপকারিতার কথা।

ত্বকের আর্দ্রতা রক্ষা

তীব্র রোদ, শুষ্ক বাতাস বা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের ঠান্ডা পরিবেশ ত্বককে শুষ্ক ও পানিশূন্য করে তুলতে পারে। শুষ্ক ত্বকের আর্দ্রতা এবং নমনীয়তা ফিরিয়ে আনতে ত্বকে পর্যাপ্ত পানিপ্রবাহ বজায় রাখতে হবে। শুষ্ক ত্বকের জন্য তাই শিট মাস্ক দারুণ উপকারী। এমন ত্বকের জন্য সুপার হাইড্রেটিং শিট মাস্ক ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের, যা ভারি বা চিটচিটে অনুভূত হবে না। উদাহরণ হিসেবে পমিগ্রানেট সিরাম বেসড শিট মাস্কের কথা বলা যায়। এই মাস্ক ত্বককে হাইড্রেটেড রাখবে। পমিগ্রানেট বা ডালিমের নির্যাসে তৈরি মাস্কে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। তাই এই মাস্ক আর্দ্রতা ধরে রেখে ত্বককে তারুণ্যদীপ্ত করে তোলে।

ত্বক পরিষ্কার

আমাদের ত্বক প্রতিদিনই ঘাম, ধুলাবালি বা মেকআপের মতো নানা রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসে। এসব টক্সিন ত্বকের গভীরে প্রবেশ করে লোমকূপ বন্ধ করে দিতে পারে। যাদের ত্বক তৈলাক্ত তাদের ক্ষেত্রে এ সমস্যা আরও প্রকট। এক্ষেত্রে কার্যকর হবে একটি ডিটক্সিফাইং শিট মাস্ক। ত্বকে জমে থাকা ক্ষতিকর পদার্থ বের করে মুখের কালচে ভাব দূর করে এই মাস্ক। বিশেষ করে চারকোল শিট মাস্ক ত্বকের গভীরে জমে থাকা ময়লা বের করে মুখের বড় বড় পোরসের আকার কমিয়ে দেয়। অনেক সময় চারকোল মাস্কে ব্ল্যাক অ্যালজি বা শৈবালের নির্যাস থাকে। এটিও ত্বককে প্রশমিত করে এবং আর্দ্রতা বজায় রাখে।

ত্বকের উজ্জ্বলতায়

প্রতিদিনের ধুলা, দূষণ এবং মানসিক চাপের কারণে সময়ের সঙ্গে সঙ্গে ত্বক নিস্তেজ এবং বিবর্ণ হয়ে পড়ে। ত্বক তার স্বাভাবিক আভা ও উজ্জ্বলতা হারাতে থাকে। ভিটামিন সি যুক্ত ব্রাইটেনিং শিট মাস্ক ত্বকের উজ্জ্বলতা পুনরুদ্ধারে ভূমিকা রাখে। সপ্তাহে দুই থেকে তিনবার এই ধরনের শিট মাস্ক ব্যবহারে খুব ভালো ফলাফল মিলবে।

তথ্যসূত্র: গারনিয়ার ডট ইন

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর