কনকনে ঠান্ডায় হাতের যত্নে...  

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১০:৪০ এএম

নতুন বছরের শুরু থেকেই কুয়াশা ও হিমেল হাওয়ায় সারাদেশে শীত যেন জেঁকে বসেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা ভেদ করে সূর্য উঁকি দিলেও রোদের উত্তাপ থাকছে কম। 

শরীরের অন্যান্য অংশ শীতপোশাকে ঢাকা থাকলেও হাত দুটি উন্মুক্তই থেকে যায়। ফলে ঠান্ডায় হাতের ত্বকে প্রচুর প্রভাব পড়ছে। হাত ফাটা, চামড়া কুঁচকে যাওয়া, হাতের তালু খসখসে হয়ে যাওয়া, ত্বক বিবর্ণ হয়ে যাওয়ার মতো নানা ধরনের সমস্যা দেখা যাচ্ছে।

এদিকে হঠাৎ করে ঠান্ডা বেড়ে যাওয়ায় গোসল, থালাবাসন ধোয়া এবং অন্যান্য কাজে গরম পানির ব্যবহার বেড়েছে। অতিরিক্ত গরম পানি দিয়ে হাত ধোয়ার ফলে ত্বকের আর্দ্রতা নষ্ট হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে হালকা গরম পানি ব্যবহার করা যেতে পারে। 

ঘরের কাজ শেষে তোয়ালে দিয়ে সঙ্গে সঙ্গেই হাতটা আলতো করে মুছে ফেলুন। হাত শুকালে ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিন। শীতে বাইরে যাওয়ার সময়ও দুই হাতে ক্রিম ব্যবহার করুন। যাদের প্রতিদিন বাইরে যেতে হয়, তারা ব্যাগের মধ্যেই হ্যান্ড ক্রিম, ছোট লোশন বা বডি অয়েল রেখে দিতে পারেন। দিনে সুবিধামতো সময়ে হাতে মেখে নিতে পারবেন।

এই সময় আর্দ্রতা ধরে রাখতে হাতে গ্লাভস পরতে পারেন। ছবি: ফ্রিপিক

হাত বেশি শুষ্ক হলে রাতে ঘুমানোর আগেও হাতে পেট্রোলিয়াম জেলি বা ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল বা নারকেল তেল লাগিয়ে রেখে দিন সারারাত। তবে ঘুমানোর আগে অবশ্যই গ্লাভস পরে নিবেন। এটি ত্বকে গভীর আর্দ্রতা প্রদান করবে।  

এ ছাড়া হাত শুষ্ক হলে সপ্তাহে একদিন স্ক্রাব করতে পারেন। এতে করে হাতের মৃত কোষ উঠে আসবে। ১ চা চামচ চিনি ও লেবুর রস নিন। তারপর দুই হাতের তালুতে নিয়ে ঘষতে থাকুন, যতক্ষণ না চিনি গলে যায়। এরপর ধুয়ে ফেলুন। চিনির পরিবর্তে মধুও ব্যবহার করতে পারেন। 

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর