৯ ধাপে আলিয়ার মতো হবে পারফেক্ট মেকআপ! 

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৫:৪৫ পিএম

কোভিডের পর থেকেই নো মেকআপ এবং ন্যুড মেকআপের ট্রেন্ড রয়েছে শীর্ষে। কেউ এখন আর ভারি মেকআপ নিতে চায় না; এমনকি পার্টি মেকআপের ক্ষেত্রেও স্কিন টোন ঠিক রাখতে ন্যাচারাল বেইজের ব্যবহার বেশি হচ্ছে বর্তমানে।  

এই নো মেকআপ লুকের প্রধান অনুপ্রেরণা হয়ে উঠেছেন আবার বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। নতুন বছরের শুরুটা থাইল্যান্ডে করেছেন আলিয়া। মাত্র অল্প কয়েকটি প্রোডাক্ট ব্যবহার করেই মেকআপে ছুটির ফুরফুরে আমেজ ধরে রাখতে সক্ষম হয়েছেন এই নায়িকা। 

৯টি ধাপ অনুসরণ করে আলিয়া ভাটের মতো 'নো মেকআপ' লুক পেতে পারেন আপনিও। 

১। ক্লিন এবং ময়েশ্চারাইজ করুন 

মেকআপ করার আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। মুখের ত্বকে লেগে থাকা ধুলা-ময়লা বা তেল অপসারণের জন্য প্রথমে একটি মৃদু ক্লিনজার ব্যবহার করুন। এরপর ত্বকের উপযোগী হাইড্রেটিং ময়েশ্চারাইজার দিয়ে ত্বকের আর্দ্রতা 'লক' করে দিন। 

২। প্রাইমার লাগিয়ে নিন

একটি মসৃণ এবং লাইটওয়েট প্রাইমার ব্যবহার করবেন যা আপনার মেকআপকে সারাদিনের জন্য ত্বকে ধরে রাখতে সাহায্য করবে।

৩। টিনটেড ময়েশ্চারাইজার বা বিবি ক্রিম মাখুন

ভারি ফাউন্ডেশনের পরিবর্তে একটি টিনটেড ময়েশ্চারাইজার বা বিবি ক্রিম ব্যবহারের চেষ্টা করুন। এটি ত্বকের স্বাভাবিক শেড বজায় রাখবে, আবার ত্বককে ডিউয়ি বা গ্লোয়ি লুক দেবে।

৪। দাগ ঢাকতে কনসিলার নিন

এক্সট্রা কভারেজ পেতে ক্রিমি ধাঁচের একটি কনসিলার নিন এবং চোখের নিচের ডার্ক সার্কেল কিংবা নাকের দু’পাশে প্রয়োগ করুন। ব্রাশের পরিবর্তে কনসিলার আঙ্গুলের সাহায্যে ট্যাপট্যাপ করে দিন, এতে ত্বকের সঙ্গে খুব ভালোভাবে মিশবে এবং একটা ন্যাচারাল ফিনিশ আসবে। 

৫। আইব্রো এঁকে নিন

মেকআপে আইব্রোকে শার্প লুক দেওয়াটা বর্তমানে ট্রেন্ড। আপনার চুলের রঙের সঙ্গে মিলিয়ে আইব্রো পেনসিল অথবা পাউডার নিন। এরপর একটি স্পুলির সাহায্যে প্রাকৃতিকভাবে আইব্রো এঁকে নিন।

হালকা পিচ অথবা গোলাপি টোনের ক্রিম ব্লাশ ভালো মানাবে এই লুকের সঙ্গে। ছবি: ইন্সটাগ্রাম থেকে

৬। আইশ্যাডো নিন নিউট্রাল

উজ্জ্বল দেখাতে চোখের পুরো পাতা জুড়ে নিউট্রাল ক্রিম বা পেল বেইজ রঙের আইশ্যাডো লাগিয়ে নিন। চাইলে চোখের এই সাজ বাদও দিতে পারেন, তবে এতে পুরো মুখে একটা ডিফাইন্ড লুক চলে আসবে।

৭। কয়েক কোটের মাসকারা

মাত্র কয়েকটা ব্রাশ স্ট্রোকে মাশকারা ব্যবহার করে নেবেন। অতিরিক্ত ঘন করে ব্যবহার করবেন না, এতে কৃত্রিম একটা লুক চলে আসবে।

৮। একটুখানি ব্লাশন 

সাজের এ পর্যায়ে হালকা পিচ অথবা গোলাপি টোনের ক্রিম ব্লাশ লাগিয়ে নিন। হাসলে গালের যে অংশ ফুলে ওঠে তাকে ‘অ্যাপল অব চিক’ বলে। এখান থেকে শুরু করে গালের পেছন পর্যন্ত হালকা করে ব্লেন্ড করে নিন ব্লাশ।

৯। গ্লসি লিপস্টিকে শেষ

মেকআপ শুরুর আগেই মৃদু কোনো স্ক্রাব দিয়ে ঠোঁটের ওপরের মরা কোষ সরিয়ে নেবেন। এরপর কোরাল শেডের লিপ গ্লস বা টিনটেড লিপ বাম অ্যাপ্লাই করে নিন। আরেকটু ডেফিনিশন যোগ করতে গ্লস দেওয়ার আগেই মানানসই ন্যুড লিপলাইনার দিয়ে ঠোঁটের আউটলাইন এঁকে নিন।

এবার পছন্দমতো পোশাকে বেরিয়ে পড়ুন শীতের যেকোনো আয়োজনে।

তথ্যসূত্র: পিংকভিলা  

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর