লিপস্টিক দীর্ঘস্থায়ী করার সহজ উপায়

লিপস্টিক লাগানোর পর আয়নায় দেখে মনে হয়, ‘আহা, পারফেক্ট!’ কিন্তু ঘণ্টাখানেক পরেই যখন রঙ মুছে যেতে থাকে, তখন মন খারাপ হয়ে যায়। অথচ কারও কারও লিপস্টিক দিব্যি টিকে থাকে সারাদিন! রহস্যটা কোথায়?

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৯:০০ পিএম

যেকোনো অনুষ্ঠানে পোশাক যা-ই পরেন না কেন, সাজ দেবে তার পূণতা। আর ঠিকঠাক সাজের জন্য লিপস্টিকের জুড়ি মেলা ভার। তাই পারফেক্ট সাজের জন্য লিপস্টিক মাস্ট। কিন্তু এই লিপস্টিক ধরে রাখতে ঝক্কিও কম পোহাতে হয় না।

কেউ কেউ আবার সারদিনই ধরে রাখতে পারেন লিপস্টিকের রঙ। তাহলে রহস্য কী, জানেন? না, রহস্য নেই। আছে কৌশল। লিপস্টিকের স্থায়িত্ব বাড়ানোর উপায় জানলে, আপনিও ধরে রাখতে পারবেন ঠোঁটে রঙ।

লিপস্টিক শুধু রঙের পিগমেন্ট আর মোম নয়। এতে থাকে বিভিন্ন ধরনের তেল, ইমোলিয়েন্ট, সিলিকন ও ফিল্ম ফর্মার। যার মধ্যে অন্যতম সিলিকন ও ফিল্ম ফর্মার। এগুলো লিপস্টিকের দীর্ঘস্থায়িত্ব বাড়ায়। ঠোঁটে একধরনের প্রতিরোধক স্তর তৈরি করে। যাতে রঙ সহজে মুছে না যায়।

ম্যাট লিপস্টিকে তেলের পরিমাণ কম থাকে। তাই এটি বেশি সময় ধরে থাকে। তবে ঠোঁট কিছুটা শুকনো লাগতে পারে। গ্লসি ও ক্রিমি লিপস্টিকে বেশি তেল ও ময়েশ্চারাইজিং উপাদান থাকে। যা আরামদায়ক হলেও সহজে মুছে যায়।

লিপস্টিক দীর্ঘস্থায়ী করতে কী করবেন?

শুধু ভালো লিপস্টিক কিনলেই হবে না, সেটি ঠিকভাবে লাগানোও জরুরি। তার জন্য আপনাকে ঠোঁট পরিষ্কার ও শুকনো রাখতে হবে। লিপ বাম লাগালে সেটি একটু মুছে নিন, নয়তো লিপস্টিক আটবে না।

লিপ লাইনার ব্যবহার করতে হবে। এটি লিপস্টিককে ঠোঁটের মধ্যে আটকে রাখবে। লিপস্টিক লাগিয়ে টিস্যু দিয়ে ব্লট করুন, তারপর আবার লাগান। এতে রঙ ভালোভাবে বসবে। ব্যবহার করতে পারেন পাউডার। লিপস্টিকের উপর হালকা ট্রান্সলুসেন্ট পাউডার লাগালে এটি দীর্ঘস্থায়ী হবে।

এসব কৌশল অনুসরণ করলে আপনিও সারাদিন ধরে উজ্জ্বল ঠোঁটের হাসি বজায় রাখতে পারবেন।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর