পুরুষদের ত্বকের যত্নে রইল সহজ ৫ ত্বকচর্চার টিপস

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১২:০০ পিএম

পুরুষদের ত্বক নারীদের তুলনায় ২০ শতাংশ বেশি মোটা। ৭০ শতাংশ বেশি তেলতেলে। আর ৪০ শতাংশ বেশি ঘাম থাকে। তার মানে এই নয় যে, আপনাকে খুব দামি পণ্য ব্যবহার করতে হবে। তবে পুরুষদের ত্বকের জন্য প্রয়োজন সঠিক রূপচর্চা। অনেকেই হয়তো এখনো একটাই সাবান দিয়েই ত্বকের যত্ন নিচ্ছেন। এই স্কিনকেয়ার রুটিনের কিছুটা বদল আনার সময় এসেছে।

তবে তার জন্য দশ স্টেপের স্কিনকেয়ার রুটিনের প্রয়োজন নেই। বরং কয়েকটি স্মার্ট পরিবর্তনেই আপনি সহজেই পাবেন সুন্দর ও প্রাণবন্ত ত্বক।

মুখ ধোয়ার ক্ষেত্রে সতর্কতা
বেশিরভাগ পুরুষ মুখ ধোয়ার সময় অতিরিক্ত শক্তভাবে ফেসওয়াশ ব্যবহার করেন। যা ত্বকের প্রাকৃতিক তেল সরিয়ে ফেলে। এতে ত্বক শুষ্ক হয়ে যায়। এর পরিবর্তে হালকা, হাইড্রেটিং ক্লেনজার ব্যবহার করুন। যা ত্বককে নরম এবং শিথিল রাখতে সাহায্য করবে।

ময়েশ্চারাইজার ব্যবহার করুন
ময়েশ্চারাইজার হয়তো অনেকে ব্যবহার করতে চাইবেন না। তবে ভালোভাবে হাইড্রেটেড ত্বকই আপনাকে বেশি সজীব এবং সতেজ দেখাতে সাহায্য করবে। ত্বককে উজ্জ্বল ধরে রাখতে, একটি হালকা ফর্মুলার ময়েশ্চারাইজার ব্যবহার করতেই পারেন।  যাতে নাইসিনামাইড বা হায়ালুরোনিক অ্যাসিড থাকে।

সানস্ক্রিনের ব্যবহার
ত্বককে বয়সের আগাম ছাপ পড়া থেকে বাঁচানোর সেরা উপায় হলো সানস্ক্রিন ব্যবহার করা। ভালো সানস্ক্রিন (কমপক্ষে এসপিএফ ৩০) ত্বকে রোদ থেকে সুরক্ষা দেয়। বলিরেখা কমায় এবং সান স্পট থেকে মুক্ত রাখে। একটি ম্যাট ফিনিশ সানস্ক্রিন ব্যবহার করে ত্বককে সুরক্ষিত রাখতে পারেন।

এক্সফোলিয়েট করুন
ত্বকের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। তবে অতিরিক্ত এক্সফোলিয়েশন ত্বককে ক্ষতিগ্রস্ত করতে পারে। সপ্তাহে দুইবার এক্সফোলিয়েট করলে ত্বক উজ্জ্বল এবং মসৃণ থাকে। এছাড়াও মৃত ত্বক কোষের সমস্যা কমে যায়।

দাড়ির যত্ন নিন
পুরুষদের স্কিনকেয়ারের মধ্যে দাড়ির পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ। সঠিকভাবে দাড়ি পরিচর্যা না করলে, পুরো লুক শোচনীয় হয়ে যেতে পারে। দাড়ির তেল বা পোস্ট-শেভ বাল্ম ব্যবহার করে সজীব এবং সুরক্ষিত রাখতে পারেন।

এভাবে কিছু সহজ পরিবর্তন এনে পুরুষেরা সহজেই আকর্ষণীয় হয়ে উঠতে পারেন। সেই সাথে ত্বক থাকবে সুস্থ, উজ্জ্বল এবং প্রাণবন্ত।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর