রান্নাঘরের চেনা উপাদানেই দূর হবে মুখের কালো দাগ

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১০:০৮ পিএম

আয়নায় মুখের দিকে তাকালেই চোখে পড়ে কিছু কালচে দাগ। ব্রণের দাগ হতে পারে, হতে পারে রোদের পোড়া দাগ কিংবা বয়সের ছাপ। রোদে-বৃষ্টিতে নাজেহাল ত্বকে এই দাগ যেন এক অজানা ক্লান্তির ছাপও হয়ে দাঁড়িয়েছে।

চাইলে দামী কসমেটিকস ব্যবহার করতে পারেন, কিন্তু সবসময় তা সম্ভব নয়। অনেকেই আবার ত্বকে রাসায়নিক কিছু ব্যবহার করতে চান না। তাদের জন্য সুখবর। রান্নাঘরের চেনা উপাদান দিয়েই দূর করা যায় এই দাগ। তাও হবে সহজ আর প্রাকৃতিক উপায়ে।

অ্যালোভেরার জেল
বাড়ির বারান্দার টবে রাখা অ্যালোভেরা হতে পারে আপনার সবচেয়ে নির্ভরযোগ্য স্কিনকেয়ার সঙ্গী। অ্যালোভেরায় থাকা অ্যালইন ত্বকের পিগমেন্টেশন কমাতে দারুণ কাজ করে। রাতে ঘুমানোর আগে দাগের ওপর জেলটি লাগিয়ে রেখে দিন। সকালে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেললেই হবে। নিয়মিত ব্যবহারেই ফল পাবেন।

ঘরোয়া উপাদানে দূর হবে মুখের কালো দাগ। ছবি: ফ্রিপিক

লেবুর রস
লেবুতে থাকা ভিটামিন সি ত্বকের কালচে দাগ হালকা করতে সাহায্য করে। তবে এটি ব্যবহারে একটু সতর্ক হতে হবে। এক টুকরো তুলায় করে লেবুর রস লাগান দাগের জায়গায়। ১০-১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ব্যবহারের পর রোদে বের হবেন না। কারণ এতে ত্বক আরও সংবেদনশীল হয়ে পড়ে।

অ্যাপল সাইডার ভিনেগার
সমান পরিমাণ পানি ও অ্যাপল সাইডার ভিনেগার মিশিয়ে তুলায় করে দাগের ওপর লাগান। কয়েক মিনিট রেখে ধুয়ে ফেলুন। দিনে একবার ব্যবহার করলেই যথেষ্ট।

হলুদ
ঘরোয়া স্কিনকেয়ার মানেই তো হলুদের কথা আগে আসে। হলুদে আছে অ্যান্টিঅক্সিডেন্ট আর প্রদাহনাশক গুণ। এক চা চামচ হলুদের সঙ্গে এক চামচ দুধ বা মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকে উজ্জ্বলতা আসবে।

আলুর রস
আলুতে আছে ক্যাটেকলেজ নামের এক এনজাইম, যা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। কাঁচা আলু কুচি করে রস বের করে দাগে লাগান। ১৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

গ্রীন টি
গ্রীন টির ব্যাগ ফুটিয়ে ঠান্ডা করে সরাসরি দাগের ওপর দিন। দিনে দুবার ব্যবহার করা যায়। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর গ্রীন টি ত্বকে আনে এক ধরণের আরাম।

দই
সাদা টক দই মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন, এরপর ধুয়ে ফেলুন। দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃত কোষ সরিয়ে দাগ হালকা করে।

ধৈর্যই আসল চাবিকাঠি
ঘরোয়া প্রতিকারগুলো যাদু নয়, তাই তাৎক্ষণিক ফল পাবেন না। তবে নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে বদল আসবেই। মনে রাখবেন, প্রতিটি ত্বক ভিন্ন। তাই একটি পণ্য আপনার ত্বকে ভালো কাজ করলে, আর একজনের নাও করতে পারে।

প্রথমবার ব্যবহার করার আগে ছোট্ট একটি প্যাচ টেস্ট করে নিন। আর অবশ্যই প্রতিদিন বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করুন। যদি অনেকদিন ধরে কোনো দাগ না হালকা হয় বা নতুনভাবে দাগ দেখা দেয়। তাহলে একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
দীর্ঘ সাড়ে চার বছর ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। দীর্ঘমেয়াদী যুদ্ধে বিপর্যস্ত হয়েছে দুই দেশের অর্থনীতিই। পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও পড়েছে এর বিরুপ প্রভাব। এবারে ইউক্রেনের সাথে শান্তি চুক্তির...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর