১২ হাজার ২২৪ কোটি টাকায় বিক্রি হলো হেইলে বিবারের স্কিনকেয়ার ব্র্যান্ড রোড

আপডেট : ০২ জুন ২০২৫, ০৮:৫৮ পিএম

স্কিনকেয়ার ব্র্যান্ড ‘রোড’ নিয়ে বড়সড় এক চমক এনেছিলেন মার্কিন মডেল ও উদ্যোক্তা হেইলি বিবার। তাঁর এই নীরব বিলাসিতার ব্র্যান্ড কিনে নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিউটি কোম্পানি ইআইএফ। মূল্য এক বিলিয়ন ডলার। যা বাংলাদেশী মূদ্রায় ১২ হাজার ২২৪ কোটি টাকা।

এই অঙ্ক শুনেই অনেকের চোখ কপালে উঠেছে। কিন্তু এই চুক্তির পর নতুন করে প্রশ্ন উঠছে, যে ব্র্যান্ড একসময় ছিল সাদামাটা সৌন্দর্যের প্রতীক, সেটা কি আর আগের মতো থাকবে?

হেইলি বিবারের ‘রোড’ ব্র্যান্ড শুরু থেকেই ছিল অন্যরকম। বড় কোনো লোগো নেই, চকচকে প্যাকেজিং নেই। বরং পরিপাটি আর মার্জিত এক সৌন্দর্যবোধ। পণ্যের সংখ্যাও হাতে গোনা। যেমন পেপটাইড গ্লেজিং ফ্লুইড কিংবা ব্যারিয়ার রিস্টোর ক্রিম। দামটাও রাখা হয়েছিল অনেকের নাগালের মধ্যে, ৩০ ডলারের কম। এই সাশ্রয়ী আর কার্যকরী স্কিনকেয়ার তরুণদের, বিশেষ করে জেন–জি প্রজন্মের পছন্দের তালিকায় খুব দ্রুত জায়গা করে নেয়।

রোড স্কিনকেয়ার পণ্য তরুণ ও জেন-জিদের বেশ পছন্দ। ছবি: ইনস্টাগ্রাম থেকে

‘রোড’ যেমন জনপ্রিয় হয়েছিল অনলাইনে, এবার সেটাই যাচ্ছে বড় পরিসরে। কারণ, ইআইএফ রোডকে শুধু কিনেই থেমে থাকছে না। তারা এই ব্র্যান্ডকে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিতে চায়। সুপারশপ থেকে শুরু করে ড্রাগস্টোর, সবখানেই হয়তো পাওয়া যাবে রোডের প্রোডাক্ট। তবে হেইলি বিবার পুরোপুরি সরে যাচ্ছেন না। তিনি থাকছেন চিফ ক্রিয়েটিভ অফিসার এবং ইনোভেশনের প্রধান হিসেবে। মানে তাঁর চিন্তাভাবনা থাকবে রোডের প্রতিটি ধাপেই।

তবে এও ঠিক, রোডের যে ‘নীরব বিলাসিতা’ ভাবমূর্তি, সেটা ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ। কারণ, যে পণ্য সবার নাগালে চলে আসে, সেটা আর কতটা এক্সক্লুসিভ থাকে? তবে নতুন প্রজন্ম এখন দাম নয়, গুণাগুণ দিয়ে পণ্যকে মূল্যায়ন করে। তারা চায় এমন কিছু যা দেখতে সুন্দর, কাজে ভালো এবং দামে যুক্তিসংগত। এই মনোভাব থেকেই এসেছে ‘সাশ্রয়ী বিলাসিতা’র ধারনা।

কম দামে ভালো মানের বিউটি পণ্য দিতেই রোড কিনেছে ইআইএফ। ছবি: ইনস্টাগ্রাম থেকে

ইআইএফ বহুদিন ধরে কাজ করছে এমন একটা মডেল নিয়ে, যেখানে কম দামে ভালো মানের বিউটি প্রোডাক্ট দেওয়া হয়। তাই রোডকে কিনে তারা এক ধরনের বাজি ধরেছে। বিলাসিতা আর সহজলভ্যতা কি একসঙ্গে চলতে পারে?

হেইলি বিবারের তারকা প্রভাব, ইআইএফের বাজারজাত করার ক্ষমতা আর রোডের মানসম্মত পণ্য, এই তিনে মিলে ভবিষ্যতের বিউটি জগতে নতুন ধারা তৈরি হতে পারে। নীরব বিলাসিতা টিকে থাকবে কিনা, সেটা সময় বলবে। তবে এই চুক্তি যে বিশ্ব সৌন্দর্যপণ্য বাজারে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, তা বলাই যায়।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
১৯৭১–এর পর ২০২৬ সালে এসে আবারও কি একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে একটি চিঠি। দাবি করা হচ্ছে, ‘রিপাবলিক অব বেলুচিস্তান’...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর