ঈদের সাজে শেষ ছোঁয়া, রইল ৩ মেকআপ লুক

জামা, গহনা, মেহেদি সবই প্রস্তুত। এবার নিজের মতো সাজে মেকআপেও থাকুক ঈদের উজ্জ্বলতা।

আপডেট : ০৬ জুন ২০২৫, ০৮:০০ পিএম

ঈদের সাজগোজের সব প্রস্তুতি কি শেষ? জামাকাপড় বেছে নেওয়া হয়ে গেছে, গয়নাগাটি মেলে রাখা আছে, মেহেদিও হয়ে গেছে। কিন্তু একটা জিনিস এখনো বাকি, আর তা হলো ঈদের জন্য পারফেক্ট মেকআপ লুক। চিন্তা নেই, এখানে রইল তিনটি মনকাড়া সাজের আইডিয়া। যেখান থেকে বেছে নিতে পারেন আপনার প্রিয় লুকটি।

নো-মেকআপ লুক, গোলাপি আভায় ঈদের সকাল

চলতি বছরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে নো-কেমআপ লুক। ঈদের দিন দুপুরে বন্ধুদের সঙ্গে ব্রাঞ্চ কিংবা আত্মীয়দের বাসায় ছোটখাটো আড্ডা থাকেই। সেই সময়ের জন্য সাজ হওয়া উচিত হালকা, স্বাভাবিক কিন্তু ঠিকঠাক গ্লো করা। যাকে বলে ‘নো-মেকআপ মেকআপ’ লুক। চেহারায় আছে এক ধরনের সতেজতা, প্রাণবন্ত ভাব।

এই লুকে সবচেয়ে বেশি গুরুত্ব পায় গাল আর ঠোঁট। গালে হালকা গোলাপি টোনের ব্লাশ। ঠোঁটে নরম পিঙ্ক শেডের লিপস্টিক। আর চোখে হালকা মাসকারা দিয়ে আইল্যাশ ঘন করে তোলা। সব মিলিয়ে একটা সফট, ফ্রেশ লুক তৈরি হয়। চোখের পাতায় আর গালের ওপর হালকা শিমার দিলেই সাজে আসে ঈদের সকালবেলার উজ্জ্বলতা।

নো-মেকআপ এখন ট্রেন্ড হয়ে উঠেছে। মডেল: সুবাহ। ছবি: মনজু আলম

পোশাকে মানানসই হবে প্যাস্টেল রঙের কোনো শারারা বা ফ্লোরাল প্রিন্টের কুর্তা। হালকা গয়না আর খোলা চুলের সঙ্গে এই লুক আপনাকে করে তুলবে একদম পরিপাটি। সবার নজর না পড়ে পারবেই না।

গোল্ডেন আওয়ার গ্ল্যাম, ঈদের সন্ধ্যায় ঝলমলে

ঈদের উৎসব যদি হয় তারার আলোয় ভরা রাতের মতো। তাহলে আপনার সাজে থাকবে না একটু ঝলক? সন্ধ্যার সময়টা এমনিতেই একটু গ্ল্যামারাস হওয়ার দাবি রাখে। ঠিক তখনই মানিয়ে যায় ‘গোল্ডেন আওয়ার গ্ল্যাম’। এটি এমন মেকআপ লুক, যা আপনাকে করে তুলবে ঝলমলে। ঠিক যেন চাঁদের আলোয় দীপ্ত।

এই লুকের মূল আকর্ষণ চোখ। চোখের পাতাজুড়ে সোনালি আইশ্যাডো। তার সঙ্গে হালকা স্মোকি ব্লেন্ড। যা একসঙ্গে মিশে গিয়ে চোখে এনে দেয় রহস্যময় এক উজ্জ্বলতা। গালের হাড়ে ব্রোঞ্জার ছুঁয়ে দিলে মুখে আসে উষ্ণ, গাঢ় আভা। ঠোঁটে ব্যবহার করুন নিউড লিপলাইনারের সঙ্গে হালকা গ্লসি বা পিচ রঙের লিপস্টিক। আর চোখের ল্যাশে হালকা ঘন মাসকারা। সব মিলিয়ে তৈরি হবে এক ধরনের আভিজাত্যপূর্ণ অথচ সাবলীল সৌন্দর্য।

এই সাজের সঙ্গে সবচেয়ে ভালো মানিয়ে যায় মেটালিক পোশাক। লেহেঙ্গা বা সূক্ষ্ম কাজ করা কাফতান। গয়না হতে পারে হালকা কিন্তু চোখে পড়ার মতো। সন্ধ্যার আলোয় আপনি হয়ে উঠবেন ঈদের এক অনন্য ঝলক। এই লুকটায় আলাদা করে কিছু বলার দরকারই পড়বে না। চোখেই মুখে ফুটে উঠবে ঈদের রঙিন আনন্দ।

একটু গাঢ় ঠোঁটরঙেই বদলে যাবে পুরো ঈদের লুক

ঈদের রাতের আয়োজন, জমকালো পোশাক আর উজ্জ্বল আলোয় আপনি যদি হয়ে উঠতে চান একদম নজরকাড়া। তাহলে সাজে চাই সাহসী কিছু। আর সেই সাহসটা যদি আসে ঠোঁট থেকে, তাহলে তো কথাই নেই। ‘বোল্ড লিপস, ক্লিন আইস’, এই লুক যেন ঠিক সেসব রাতের জন্যই বানানো।

এই সাজের সবচেয়ে বড় আকর্ষণ ঠোঁট। গাঢ় লাল বা ডিপ বেরি রঙের লিপস্টিক একাই পুরো মুখে এনে দেয় এক ধরনের ভার। চোখের সাজ থাকে একদম পরিষ্কার, সোজা কথায় মিনিমাল। পাতলা করে দেওয়া কাজল, পরিষ্কার মাসকারা আর চোখের নিচে হালকা কনসিলার। এইটুকুতেই চোখ দেখায় উজ্জ্বল ও পরিষ্কার।

এই ক্লাসিক কম্বিনেশন যুগ যুগ ধরে ট্রেন্ডে আছে, থাকবে আগামীতেও। কারণ এতে আছে আভিজাত্য, আছে আধুনিকতা। বিশেষ করে রাতের পার্টি, বন্ধুদের গেট টুগেদার বা পরিবারের জমকালো দাওয়াতে এই লুকটা একেবারে পারফেক্ট।

পোশাকে বেছে নিতে পারেন সিকুইন কাজের জামা, স্টেটমেন্ট স্যুট কিংবা গাঢ় রঙের পোশাক। যেমন এমারেল্ড গ্রিন, মেরুন বা ডিপ ব্লু। সঙ্গে মিনিমাল গয়না আর চুলে হালকা ঢেউ। ব্যস, আপনি রেডি হয়ে গেলেন ঈদের রাতের সবচেয়ে স্টাইলিশ উপস্থিতি হতে। সাজে এই সাহসী ছোঁয়াটাই তো আপনার আত্মবিশ্বাসের প্রকাশ, নজর কাড়া এক লুক। যেটা মনে থেকে যাবে ঈদের পরেও।

বেছে নিন আপনার পছন্দের ঈদ মেকআপ লুকটা। সেটিং স্প্রে দিয়ে সেট করে নিন পুরো সাজ, আর শেষ ছোঁয়া দিতে পারেন প্রিয় পারফিউমে। ঈদ মানেই তো আনন্দ, মিলন আর উৎসবের রঙে নিজেকে সাজিয়ে তোলা। তাই মেকআপ হোক শুধু রূপচর্চা নয়, হোক আত্মপ্রকাশের এক রঙিন ভাষা।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর