মুখে ব্রণ এড়াতে চাইলে মানুন এই ৫টি নিয়ম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পিএম

বিশেষ দিন হোক বা সাধারণ রুটিন, মুখে হঠাৎ ব্রণ বেরোলে বিরক্তি বাড়ে। অনেক সময় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বা অফিসের মিটিংয়ের আগেই এই সমস্যা দেখা দেয়। অথচ কিছু সহজ নিয়ম মানলেই ব্রণকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়।

খাওয়াদাওয়ায় সচেতনতা

ব্রণ কমাতে হলে প্রথমেই নজর দিন খাওয়াদাওয়ায়। ভাজাভুজি, প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন। দুধ ও দুগ্ধজাত খাবার অনেকের ক্ষেত্রেই ব্রণ বাড়ায়, তাই চাইলে সীমিত করতে পারেন। এর বদলে খাবারে রাখুন প্রচুর তাজা ফল, শাকসবজি ও বাদাম। আর সবচেয়ে জরুরি হলো পানি। দিনে অন্তত ৩-৪ লিটার পানি পান করুন। এতে শরীর ভেতর থেকে পরিষ্কার থাকবে, ত্বকও উজ্জ্বল হবে।

নিয়মিত ঘুম

ব্রণর সঙ্গে ঘুমের সম্পর্ক গভীর। রাত জাগা ও মানসিক চাপ ব্রণ বাড়ায়। প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টার নিরবিচ্ছিন্ন ঘুম প্রয়োজন। নিয়মিত ঘুম না হলে শুধু ত্বক নয়, শরীরের সামগ্রিক স্বাস্থ্যে প্রভাব পড়ে। তাই রাত জাগা যতটা সম্ভব এড়িয়ে চলুন।

প্রতিদিন ত্বক পরিষ্কার

ত্বক প্রতিদিন ধুলোবালি ও দূষণের সংস্পর্শে আসে। ফলে ছিদ্র বন্ধ হয়ে ব্রণ দেখা দেয়। দিনে অন্তত দু’বার ভালো মানের ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন। সঙ্গে টোনার ও ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। সকালে অবশ্যই সানস্ক্রিন লাগান, আর রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখ পরিষ্কার করে ময়েশ্চারাইজার মেখে নিন।

নতুন প্রসাধনী ব্যবহার এড়িয়ে চলুন

ব্রণ-প্রবণ ত্বক সংবেদনশীল হয়। তাই হঠাৎ করে নতুন প্রসাধনী ব্যবহার করলে ত্বক সহ্য নাও করতে পারে। এতে সঙ্গে সঙ্গে ব্রেকআউট হতে পারে। নিরাপদ উপায় হলো, যে স্কিন কেয়ার প্রোডাক্ট আগে থেকে ব্যবহার করছেন, সেটিই চালিয়ে যাওয়া।

মেকআপ অবশ্যই তুলে ফেলুন

দিন শেষে মেকআপ ত্বকে রেখেই ঘুমিয়ে পড়া সবচেয়ে বড় ভুল। মেকআপ ত্বকের ছিদ্র বন্ধ করে ব্রণর সমস্যা বাড়ায়। তাই ঘরে ফেরার পর প্রথমে ক্লিনজিং অয়েল বা মিল্ক দিয়ে মেকআপ তুলে ফেলুন। তারপর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। নিশ্চিত করুন যেন ত্বকে এক ফোঁটাও মেকআপ না থাকে।

এই নিয়মগুলো মানলে শুধু ব্রণ নয়, সার্বিকভাবে ত্বকও থাকবে সুস্থ ও উজ্জ্বল।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর