কারিনা কাপুরের ফেসমাস্ক, ঝলমলে ত্বকের গোপন রহস্য

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পিএম

বলিউডের প্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। তাঁর ফ্যাশন সেন্স নিয়ে যতই আলোচনা হোক, ত্বকের যত্ন নিয়েও ভক্তদের কৌতূহলের শেষ নেই। ব্যস্ত শিডিউল সামলিয়েও কীভাবে ত্বক রাখেন উজ্জ্বল ও প্রাণবন্ত? রহস্যটা কিন্তু বেশ সহজ। কারিনা ভরসা করেন ঘরোয়া উপাদানের তৈরি ফেসমাস্কে। এতে যেমন বাড়তি খরচ নেই, তেমনি ঝলমলে ত্বক পাওয়াও সহজ।

চার উপকরণের ম্যাজিক মাস্ক

কারিনার এই প্রিয় বানাতে যা লাগবে কোনো দামি উপকরণ লাগবে না। খুব সাধারণ উপকরণ দিয়েই বানাতে পারেন বিশেষ প্যাক। যা আপনার ত্বককে করবে কারিনার মতোই উজ্জ্বল ও কোমল।

  • ২ টেবিল চামচ চন্দন গুঁড়া
  • ভিটামিন ই তেলের ২ ফোঁটা
  • ১ চিমটে হলুদ
  • দুধ প্রয়োজনমতো

এই মিশ্রণ মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। কারিনার বন্ধু ও সৌন্দর্য বিশেষজ্ঞ নিশা সারিনের ভাষায়, এতে ত্বক হয় ‘একেবারেই পরিষ্কার, নরম আর উজ্জ্বল’। ইনস্টাগ্রামে নিজেই এই মাস্ক লাগানো ছবি শেয়ার করেছিলেন কারিনা।

কেন কার্যকরী এই মাস্ক

এই মাস্কে থাকা চন্দন গুঁড়া প্রদাহরোধী, এটি ত্বকের জ্বালা কমায় ও দাগ হালকা করে। হলুদ অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে। আর ভিটামিন-ই তেল ত্বকে পুষ্টি জোগায়। দুধ ত্বক এক্সফোলিয়েট করে, ফলে আর্দ্রতা ধরে রাখে আপনার ত্বক। কারিনার সৌন্দর্য দর্শন খুবই সহজ।

কম খরচে আরও একটি ভাইরাল মাস্ক

কারিনার মাস্ক ছাড়াও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল আরেকটি ফেসমাস্ক। যা বানাতে খরচ হবে মাত্র ৫০-৮০ টাকা। তার জন্য লাগবে ২ চা-চামচ বেসন, ১ চা-চামচ দই, ১/২ চা-চামচ মধু এবং ১ চিমটি হলুদ।

যেভাবে মুখে লাগাবেন

  • সব উপকরণ মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন।
  • পরিষ্কার মুখে লাগিয়ে ১০–১৫ মিনিট রাখুন।
  • কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • শেষে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

চাইলে কারিনার মতো ৪ উপকরণের ফেসমাস্ক হোক বা ভাইরাল সাশ্রয়ী মাস্ক, দুটিই সহজ, প্রাকৃতিক আর কার্যকর। প্রতিদিনের যত্নে এই ধরনের ফেসমাস্কই হতে পারে ঝলমলে ত্বকের সেরা গোপন রহস্য।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর