পার্লারে নয়, ঘরেই করতে পারেন ম্যানিকিওর

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম

সৌন্দর্যের বড় একটি অংশ হাত। নখ পরিষ্কার আর ত্বক কোমল থাকলে যেকোনো লুকেই আসে আলাদা ঝলক। কিন্তু ব্যস্ত জীবনে বারবার পার্লারে গিয়ে ম্যানিকিওর করা সবার পক্ষে সম্ভব হয় না। সময় লাগে, খরচও অনেকে। তবে চিন্তা নেই। ঘরে বসেই খুব সহজে করাতে পারেন ম্যানিকিওর।

নখ থেকে পুরোনো রঙ তুলুন

সবার আগে নখে থাকা পুরোনো নেলপলিশ মুছে ফেলুন। রিমুভার দিয়ে নখের চারপাশও পরিষ্কার করে নিন। তারপর সমান করে নখ কেটে নিন। চাইলে গোল বা চৌকো আকারে সাজাতে পারেন। তবে খুব ছোট করে কাটা ঠিক নয়।

ঈষদুষ্ণ পানিতে হাত ভিজিয়ে রাখুন

একটি বড় বাটিতে ঈষদুষ্ণ পানি নিন। এর মধ্যে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল বা লেবুর টুকরো ফেলে দিন। হাত ডুবিয়ে রাখুন ৫ মিনিট। এতে নখের চারপাশ নরম হয়ে যাবে, ময়লাও সহজে সরে যাবে। চাইলে নরম ব্রাশ দিয়ে ঘষে নিতে পারেন।

মৃত কোষ পরিষ্কার করুন

এক চামচ কফি গুঁড়ার সঙ্গে সামান্য নারকেল তেল মিশিয়ে নিন। মিশ্রণটি হাতে লাগিয়ে ২-৩ মিনিট আলতো করে ম্যাসাজ করুন। তারপর হাত ধুয়ে ফেলুন। এতে মৃত কোষ দূর হবে, হাত নরম ও উজ্জ্বল হয়ে উঠবে।

ময়েশ্চারাইজার ব্যবহার করুন

হাত ভালোভাবে মুছে নিন, তারপর ময়েশ্চারাইজার লাগান। এতে হাতের ত্বক নরম থাকবে। নখের চারপাশে চাইলে কিউটিকল অয়েল ব্যবহার করতে পারেন। এটি নখকে শক্ত রাখবে, সহজে ভাঙবে না। রাতে ঘুমানোর আগে ময়েশ্চারাইজার মেখে তুলো দিয়ে ঢেকে রাখলে আরও ভালো ফল পাবেন।

নেলপলিশ লাগান

ম্যানিকিওর করার সঙ্গে সঙ্গে নেলপলিশ না লাগানো ভালো। অন্তত একদিন পরে লেনপলিশ লাগানো ভালো। প্রথমে স্বচ্ছ নেলপলিশ লাগান। শুকিয়ে গেলে নিজের পছন্দের রঙ ব্যবহার করুন। শেষে আবার স্বচ্ছ নেলপলিশ দিয়ে প্রলেপ দিন। এতে রঙ অনেকদিন টিকবে।

হাত ও নখের যত্ন শুধু সাজগোজের জন্য নয়, এটি পরিষ্কার-পরিচ্ছন্নতারও অংশ। প্রতিদিন কয়েক মিনিট সময় দিলেই ঘরে বসে ম্যানিকিওরের যত্ন সম্ভব। নিয়মিত যত্নে হাত হবে নরম, নখ ঝকঝকে। আর আপনিও থাকবেন আত্মবিশ্বাসী।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর