শীতের আগেই পা ফাটা, কিভাবে যত্ন নেবেন?

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম

শীতের শুরুতেই পা ফাটার সমস্যা যেন নিত্যসঙ্গী। গোড়ালি রুক্ষ হয়ে গেলে শুধু দেখতেই খারাপ লাগে না, হাঁটাচলায়ও ব্যথা হয়। তাই শুরুতেই যত্ন নেওয়া জরুরি। শুধু ক্রিম মাখলেই হবে না, দরকার নিয়মিত পরিষ্কার, এক্সফোলিয়েশন ও গভীর ময়েশ্চারাইজিং। কোন কোন ধাপ মানলে পা থাকবে নরম, মসৃণ-রইল সহজ কিছু পরামর্শ।

স্ক্রাব করুন সপ্তাহে কয়েক দিন

গোড়ালি ফাটার বড় কারণ মৃত কোষের স্তর জমে থাকা। তাই সপ্তাহে দু-তিন দিন ফুট স্ক্রাব দিয়ে পা ঘষে পরিষ্কার করুন। বাজারের ভালো স্ক্রাব নিতে পারেন। ঘরেও বানানো যায়। চিনি, লেবুর রস, নারকেল তেল ও কফি মিশিয়ে দারুণ স্ক্রাব তৈরি হয়।

কেমিক্যাল এক্সফোলিয়েটর ব্যবহার

দানাদার স্ক্রাব অনেকের ত্বক শুষ্ক করে ফেলে। তাই স্যালিসিলিক অ্যাসিড বা এএইচএযুক্ত কেমিক্যাল এক্সফোলিয়েটর ব্যবহার করতে পারেন। এগুলো ত্বক থেকে মৃত কোষ তুলতে সাহায্য করে। আবার ত্বকের স্বাভাবিক পিএইচ নষ্ট করে না।

ফুট ক্রিম লাগান

ফাটা গোড়ালির মূল সমাধান ময়েশ্চার। শিয়া বাটার, গ্লিসারিন, ইউরিয়া বা হাইড্রেটিং উপাদানযুক্ত ফুট ক্রিম বেছে নিন। রাতে ঘুমানোর আগে পায়ে ভালো করে লাগিয়ে নিলে সর্বোচ্চ কাজ দেয়। ক্রিম না থাকলে পেট্রোলিয়াম জেলি কিংবা ঘি-ও দারুণ কাজ করে।

ফুট মাস্কের সাহায্য নিন

যদি সমস্যা বেশ পুরোনো বা গভীর হয়, সপ্তাহে একবার ফুট মাস্ক ব্যবহার করতে পারেন। বাজারে ১০ মিনিটের মাস্ক থেকে শুরু করে কয়েক ঘণ্টা পায়ে রেখে দেওয়ার মাস্ক, সবই পাওয়া যায়। ব্যবহারের আগে অবশ্যই রিভিউ দেখে নিন।

মোজা পরে থাকুন

ক্রিম লাগানোর পর মোজা পরে থাকলে আর্দ্রতা বেশি সময় ধরে পায়ে থাকে। দিনে বাইরে বেরোতে হলেও নরম মোজা ব্যবহার করতে পারলে ভালো ফল মিলবে।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
মালয়েশিয়ার শ্রমবাজার চালুর অগ্রগতি হলেও কর্মী নিয়োগের লাইসেন্স মাত্র ২৫ রিক্রুটিং এজেন্সির। খাত সংশ্লিষ্টদের অভিযোগ, সীমিত এজেন্সির কারণে বাড়তে পারে সিন্ডিকেটের দৌরাত্ম্য। খরচও বাড়তে পারে কর্মীদের।...
চালকের ভুলে বিমানবাহিনীর ৩ সদস্যের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 
ভারতের দিল্লিতে পুলিশি বাধায় আওয়ামী লীগ নেতাদের কর্মসূচি বাতিল হওয়ায় স্বস্তিতে ঢাকা। ভারত সরকারের এমন পদক্ষেপই প্রত্যাশিত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক...
পার্বত্য চট্টগ্রামে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে সাড়ে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক–এডিবি। প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সুবিধা বাড়ানোর পাশাপাশি এ অর্থ জীবিকা,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর