শীতে শুধু নারীদের নয়, পুরুষদেরও ঠোঁটের যত্ন প্রয়োজন

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম

শীত এলেই ত্বকের নানা সমস্যা সামনে আসে। হাত-পা শুকিয়ে যাওয়া, ত্বকে রুক্ষভাব, এসব নিয়ে অনেকেই সতর্ক থাকেন। কিন্তু ঠোঁটের যত্ন নেওয়ার বিষয়ে পুরুষদের উদাসীনতা এখনো চোখে পড়ে। অথচ শীতকালে পুরুষদের ঠোঁটও সমানভাবে ফেটে যাওয়া, কালচে হয়ে যাওয়া কিংবা চামড়া ওঠার মতো সমস্যায় পড়ে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ধূমপান করেন, তাদের ঠোঁটে কালচে দাগছোপ পড়া এবং অতিরিক্ত শুষ্কতা দেখা যায় বেশি।

ঠোঁটের ত্বক স্বাভাবিকভাবেই খুবই কোমল ও পাতলা। সেখানে তেলের গ্রন্থি কম থাকায় শীতের শুষ্ক বাতাসে আর্দ্রতা দ্রুত হারায়। আবার ঘন ঘন ঠোঁটে জিভ বোলানোর অভ্যাস থাকলে পরিস্থিতি আরও খারাপ হয়। এতে সাময়িক আরাম মিললেও আসলে ঠোঁট আরও শুকিয়ে যায়। অনেকের ক্ষেত্রে ফাটা ঠোঁট থেকে রক্তও বেরোতে শুরু করে, যা দৈনন্দিন জীবনযাত্রায় অস্বস্তির কারণ হয়ে ওঠে। তাই শীতে ঠোঁটের যত্ন নেওয়া বিলাসিতা নয়, বরং প্রয়োজন।

অনেকে মনে করেন, ঠোঁটের যত্ন শুধু নারীদের বিষয়। কিন্তু বাস্তবে সুস্থ ও পরিচ্ছন্ন ঠোঁট ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। নিয়মিত যত্ন নিলে পুরুষদের ঠোঁটও হতে পারে মসৃণ ও স্বাস্থ্যকর। এ জন্য বাজারচলতি নানা লিপবাম ব্যবহার না করলেও চলে। খুব সাধারণ কয়েকটি উপকরণ দিয়েই ঘরে বসে কার্যকর পরিচর্যা করা যায়।

ঠোঁটের কালচে দাগ ও মৃত ত্বক দূর করতে ব্যবহার করতে পারেন প্রাকৃতিক স্ক্রাব। এক টেবিল চামচ মধু, এক টেবিল চামচ চিনি এবং এক টেবিল চামচ অলিভ অয়েল ভালোভাবে মিশিয়ে নিন। রাতে শোয়ার আগে অল্প করে এই মিশ্রণ ঠোঁটে আলতোভাবে ঘষুন। ১০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ধূমপানের কারণে হওয়া কালচে দাগ হালকা হতে শুরু করবে এবং ঠোঁট নরম হবে।

শীতে ঠোঁট হাইড্রেটেড রাখতে লিপ মাস্ক ব্যবহারও কার্যকর। ঘরোয়া উপায়ে এটি তৈরি করা যায়। মধু, নারকেল তেল ও শিয়া বাটার সমপরিমাণে মিশিয়ে ঠোঁটে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। এরপর হালকা লিপ বাম ব্যবহার করলে আর্দ্রতা দীর্ঘ সময় ধরে থাকবে।

বাজারের লিপবামে অনেক সময় অতিরিক্ত রাসায়নিক উপাদান থাকে, যা সংবেদনশীল ঠোঁটের জন্য ক্ষতিকর হতে পারে। চাইলে বাড়িতেই ভেষজ লিপ বাম তৈরি করতে পারেন। একটি পাত্রে নারকেল তেল ও পেট্রোলিয়াম জেলি নিয়ে অল্প আঁচে গরম করুন। গলে গেলে ভালোভাবে নেড়ে মিশিয়ে ঠান্ডা করে নিন। এই মিশ্রণ নিয়মিত ব্যবহার করলে ঠোঁটের শুষ্কতা কমবে।

বিশেষজ্ঞরা বলেন, ঠোঁট সুস্থ রাখতে পর্যাপ্ত পানি পান করাও জরুরি। পাশাপাশি অতিরিক্ত ধূমপান এড়িয়ে চললে ঠোঁটের রং ও স্বাস্থ্য দুটোই ভালো থাকে। শীতে সামান্য যত্ন আর সচেতনতা থাকলে পুরুষদের ঠোঁটও থাকতে পারে সুস্থ, নরম ও আকর্ষণীয়।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর